এক্সপ্লোর

ICC Ranking: বিশ্বকাপপূর্বে অভূতপূর্ব উন্নতি, ব্যাটারদের তালিকায় ৩২ ধাপ এগিয়ে এলেন ঈশান, অবনতি বুমরার

ICC Ranking Update: যশপ্রীত বুমরা নব প্রকাশিত বোলারদের ব়্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে গিয়েছেন।

দুবাই: আর মাত্র দিন দু'য়েক বাকি। ৭ ফেব্রুয়ারি, শনিবার থেকে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের মহারণ। তার আগেই আজ আইসিসি ব়্যাঙ্কিং (ICC Ranking) প্রকাশিত। সেই তালিকায় একদিকে যেখানে ব্যাটারদের তালিকায় উঠে এলেন ঈশান কিষাণ (Ishan kishan), সেখানে বোলারদের তালিকায় যশপ্রীত বুমরার (Jasprit Bumrah) অবনতি হল। 

মতান্তরে বর্তমান বিশ্বের এক নম্বর অল ফর্ম্যাট বোলার যশপ্রীত বুমরা। তবে বিশ্বকাপের ঠিক আগে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে তিনি ভাল বোলিং করলেও, খুব বেশি উইকেট পাননি। কিউয়িদের বিরুদ্ধে বিশ ওভারের সিরিজ়ে চার ম্যাচে তাঁর সংগ্রহ ছিল চরটি উইকেট। তারপরেই টি-টোয়েন্টি বোলারদের ব়্যাঙ্কিংয়ে দুই ধাপ নীচে নেমে গিয়েছেন ভারতীয় দলের তারকা ফাস্ট বোলার। বর্তমানে তিনি বিশ ওভারের ফর্ম্যাটে ব়্যাঙ্কিংয়ে ১৫ নম্বর বোলার।             

অপরদিকে, অর্শদীপ সিংহ কিন্তু দুই ধাপ উপরে উঠে এসেছেন। বুমরার ঠিক আগে ১৪ নম্বরে রয়েছেন তিনি। কিউয়িদের বিরুদ্ধে শেষ ম্য়াচে তিনি কেরিয়ার সেরা ৫১ রানের বিনিময়ে পাঁচ উইকেট নেন। ওই সিরিজ়ে চার ম্যাচে তাঁর ঝুলিতে মোট আটটি উইকেট ছিল। অক্ষর পটেলেরও ব়্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। তিনি ১৭ নম্বর স্থানে রয়েছেন। তবে বাকিদের উথ্থান-পতনের মধ্যেও বরুণ চক্রবর্তী কিন্তু বোলারদের ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থান বজায় রেখেছেন। পাকিস্তানের আবরার আমেদের থেকে ৩৮ পয়েন্ট এগিয়ে বরুণের দখলে মোট ৭৭৬ রেটিং পয়েন্ট রয়েছে।

 

কিউয়িদের বিরুদ্ধে সিরিজ়টা যদি কারুর জন্য স্মরণীয় হয়ে থাকে, তাহলে সেটি হলেন ঈশান কিষাণ। জাতীয় দলে এটাই তাঁর কামব্যাক সিরিজ় ছিল। বিশ্বকাপের আগে কামব্যাক সিরিজ়ে ঈশানের থেকে প্রত্যাশাও ছিল প্রচুর। তিনি পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে শতরান হাঁকানোর পাশাপাশি গোটা সিরিজ়েই অনবদ্য পারফর্ম করেন। পাঁচ ইনিংসে মোট ২৪২ রান করেন তিনি। ঈশান এই পারফরম্যান্সের সুবাদেই ৩২ ধাপ এগিয়ে এসে ব্যাটারদের তালিকায় ৩২ নম্বরে রয়েছেন। অপরদিকে, সূর্যকুমার যাদবও দারুণভাবে এই সিরিজ়ে পারফর্ম করেন। তিনি একধাপ উঠে এসে ষষ্ঠ স্থানে উঠে এসেছেন।                            

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India Vs Zimbabwe: ইংল্য়ান্ড সিরিজ অতীত, জিম্বাবোয়ের বিরুদ্ধে নামার আগে সতীর্থদের 'পেপটক' শ্রেয়সের
ইংল্য়ান্ড সিরিজ অতীত, জিম্বাবোয়ের বিরুদ্ধে নামার আগে সতীর্থদের 'পেপটক' শ্রেয়সের
ICC Ranking: মিচেলের আরও কাছে গিল, শীর্ষে ওঠার হাতছানি, ইংল্য়ান্ড সিরিজের পর এগোলেন বিরাট, রোহিতও
মিচেলের আরও কাছে গিল, শীর্ষে ওঠার হাতছানি, ইংল্য়ান্ড সিরিজের পর এগোলেন বিরাট, রোহিতও
Vaibhav Sooryavanshi: আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকে চূড়ান্ত ব্যর্থ, কীভাবে নিজেকে সামলাচ্ছে বৈভব?
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকে চূড়ান্ত ব্যর্থ, কীভাবে নিজেকে সামলাচ্ছে বৈভব?
Kohli Anushka: বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের আশ্রমে বিরাট-অনুষ্কা, ছাত্র-বিক্ষোভে চুপ থাকা নিয়ে প্রশ্ন
বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের আশ্রমে বিরাট-অনুষ্কা, ছাত্র-বিক্ষোভে চুপ থাকা নিয়ে প্রশ্ন

ভিডিও

Kalyan Banerjee:
Kalyan Banerjee:
Dilip Ghosh News: 'যদি কোনও আইন বহির্ভূত কাজ করে থাকেন...', মদন মিত্রকে ED-তলব প্রসঙ্গে বললেন দিলীপ ঘোষ
Dengue Vaccine News: দেশে প্রথমবার এল ডেঙ্গির ভ্যাকসিন ‘কিউ ডেঙ্গা’, ছাড়পত্র দিল DCGI; কারা নিতে পারবেন?
Madan Mitra News: ‘২ ঘণ্টা সময় দিলাম...’, একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে ‘ডেডলাইন’ মদনের | TMC

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget