এক্সপ্লোর

Womens T20 World Cup: টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে জ়িম্বাবোয়েকে হারিয়ে মহিলাদের ক্রিকেটে চমক ভানুয়াটুর

Vanuatu vs Zimbabwe: মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেটে যাদের ব়্যাঙ্কিং ৩০। যেখানে জ়িম্বাবোয়ের ব়্যাঙ্কিং ১২। সেই জ়িম্বাবোয়েকে ৬ উইকেটে হারিয়ে দিল ভানুয়াটু।

আবু ধাবি: মহিলাদের ক্রিকেটে বড় অঘটন। জ়িম্বাবোয়েকে হারিয়ে দিল ভানুয়াটু (Vanuatu vs Zimbabwe)। মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেটে যাদের ব়্যাঙ্কিং ৩০। যেখানে জ়িম্বাবোয়ের ব়্যাঙ্কিং ১২। সেই জ়িম্বাবোয়েকে ৬ উইকেটে হারিয়ে দিল ভানুয়াটু। মাত্র ৬১ রানে জ়িম্বাবোয়েকে অল আউট করে দেয় ভানুয়াটু। টি-টোয়েন্টি ক্রিকেটে এটাই জ়িম্বাবোয়ের মহিলা দলের সর্বনিম্ন স্কোর। 

ভানুয়াটুর খেলাধুলোর ইতিহাসে এই সাফল্য হয়তো স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ছোট্ট দ্বীপ, যেখানে জনবসতি ৩ লক্ষের সামান্য বেশি, এবারই প্রথম পুরুষ ও মহিলাদের বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে প্রথম অংশ নিল। এই প্রথম ইস্ট এশিয়া প্যাশিফিক অঞ্চলের বাইরের কোনও দেশের সঙ্গে খেলল ভানুয়াটু। আবু ধাবির এই ম্যাচে অবশ্য শুরু থেকে দাপট দেখিয়েছে ভানুয়াটু। বিশেষ করে ভানুয়াটুর স্পিনাররা। তাদের দুই স্পিনার ভানিসা ভিরা ও নাসিমানা নাভাইকা মিলে সাত উইকেট তুলে নেন। নৈশালোকে খেলার খুব একটা অভ্যাস নেই জ়িম্বাবোয়ের ক্রিকেটারদের। তারই সুবিধা নেন ভানুয়াটুর ক্রিকেটারেরা। বিশেষ করে দলের স্লো বোলাররা। জ়িম্বাবোয়ের ব্যাটারদের নাজেহাল করে ছাড়েন।

শুরুতেই অফস্পিনার ভিরা ফেরান মডেস্টার মুপাচিকওয়াকে। তবে তার তিন ওভার পর থেকে শুরু হয় জ়িম্বাবোয়ের প্রকৃত সমস্যা। পরপর দু'বলে চিপো মুগেরি তিরিপানো ও জ়িম্বাবোয়ের অধিনায়ক মেরি অ্যান মুসন্দাকে ফিরিয়ে দেন মিডিয়াম পেসার রাচেল অ্যান্ড্রু। এরপর জ়িম্বাবোয়ের ইনিংসের হাল ধরার চেষ্টা করেন শার্ন মেয়ার্স। তবে ১২ বলে ১৬ রান করে পাওয়ার প্লে-র শেষ ওভারে তিনি ফিরে যান। ৬ ওভারের শেষে জ়িম্বাবোয়ের স্কোর দাঁড়ায় ৩৮/৪।

এরপর লেগস্পিনার নাভাইকা ১০ বলের মধ্যে চার উইকেট তুলে নেন। কেরিয়ারের সেরা ফিগার সহ মাঠ ছাড়েন তিনি। ১৩ রানের বিনিময়ে ৪ উইকেট তুলে নিয়ে। ১১ ওভারে ৫৫/৮ হয়ে যায় জ়িম্বাবোয়ে। ১৪ ওভারে অল আউট হয়ে যায় জ়িম্বাবোয়ে।

 

জবাবে ব্যাট করতে নেমে শুরুর পাওয়ার প্লে-তে তিন উইকেট হারিয়ে ২৫ রান তোলে ভানুয়াটু। তবে আপর কোনও বিপর্যয় হয়নি। ২১ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় তারা।

আরও পড়ুন: টি-টোয়েন্টি ক্রিকেটে কোন মন্ত্রে সফল? কেকেআরের কাঁটা হয়ে উঠবেন ইডেনে?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
England vs Pakistan: 'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড
'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড

ভিডিও

Chaos in Jadavpur University |
Flood Situation in Bengal | ডুবেছে পশ্চিম মেদিনীপুরের ৪১টি গ্রাম পঞ্চায়েত অঞ্চল
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget