এক্সপ্লোর

IND vs SA: অল্পের জন্য হাতছাড়া রেকর্ড, ধর্মশালায় বিশেষ মাইলফলক স্পর্শ করলেও সেই বিষয়ে অবগতই ছিলেন না বরুণ

Varun Chakravarthy: রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিজের নির্ধারিত চার ওভারে ২.৭৫ ইকোনমিতে মাত্র ১১ রানের বিনিময়ে দুই উইকেট নিলেন বরুণ চক্রবর্তী।

ধর্মশালা: অতীতে তাঁর ফিটনেস নিয়ে না না প্রশ্নচিহ্ন উঠেছিল। তবে ভারতীয় দলে কামব্যাকের পর থেকে বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy) বল হাতে ধারাবাহিকভাবে পারফর্ম করে চলেছেন। দেশের মাটিতে আসন্ন বিশ্বকাপের আগে জাতীয় দলের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছেন 'মিস্ট্রি স্পিনার'। সপ্তাহান্তে ধর্মশালায় ফের একবার প্রোটিয়াদের (IND vs SA) বিরুদ্ধে নিজের ভেল্কির জাদু দেখালেন বরুণ। 

রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিজের নির্ধারিত চার ওভারে ২.৭৫ ইকোনমিতে মাত্র ১১ রানের বিনিময়ে দুই উইকেট নিলেন বরুণ। তারকা স্পিনার এই দুই উইকেটের সুবাদেই ভারতের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০টি উইকেটর মাইলফলক স্পর্শ করে ফেললেন। কুলদীপ যাদবের (২৯) পর দ্বিতীয় দ্রুততম, মাত্র ৩০টি ম্যাচে ভারতের হয়ে ৫০টি বিশ ওভারের উইকেট নিলেন বরুণ। তবে তারকা স্পিনার নিজে এই বিষয়ে অবগতই ছিলেন না।

ম্যাচের পর বরুণকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'আমি সত্যি বলতে এই মাইলফলক স্পর্শ করার বিষয়টা জানতাম না। আমায় জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। এই মাইলফলক স্পর্শ করতে পেরে খুবই ভাল লাগছে। আমি ভারতের হয়ে খেলে উইকেট সংগ্রেহ করতে পারলেই আমি খুশি।'

 

এরপর তিনি ধর্মশালার পরিবেশ এবং নিজের পারফরম্যান্স নিয়ে যোগ করেন, 'ফাস্ট বোলারদের জন্য শুরুতে খানিকটা মদত ছিলছ। বল হালকা সিম হচ্ছিল। সব মিলিয়ে পরিবেশটা বেশ কঠিন ছিল। এত ঠান্ডার মধ্যে কোনও মাঠে আমি এর আগে কোনওদিন খেলেনি, তাই আমার জন্য এখানে খেলাটা সত্যিই চ্যালেঞ্জিং ছিল। চেন্নাইয়ে তো এমন পরিবেশ থাকে না।'

দলের পরিকল্পনা নিয়ে বরুণকে বলতে শোনা যায়, 'গত ম্যাচের আমরা বৈঠকে বসি এবং বেশ কিছু কথাবার্তা হয়। আমরা কোথায় ভুল করেছি সেটা বুঝে নিয়ে সেই জায়গায়ই উন্নতি করার চেষ্টা করেছি। ম্যানেজমেন্ট এবং বোলারদের সকলেরই বাহবা প্রাপ্য। এই আলোচনাটা দ্বিপাক্ষিকই ছিল এবং সেটা কাজে দিয়েছে। আমি এখানে কেবল নিজের শক্তিশালী দিকগুলি বুঝেই সেইমতো বোলিং করার চেষ্টায় ছিলাম। বল তো আজ ঘোরার থেকে বেশি স্কিড করছিল। তাই সেইমতোই বাড়তি স্পিন করার বদলে আমি বল স্কিড করারই চেষ্টা করছিলাম।'

সেরা শিরোনাম

Shubman Gill: শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
IND vs SL: কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
IND vs SL: প্রথম টেস্টের পর ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচেও বৃষ্টির অশনি সংকেত?
প্রথম টেস্টের পর ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচেও বৃষ্টির অশনি সংকেত?

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget