এক্সপ্লোর

Vinod Kambli: কথা জড়িয়ে যাচ্ছে, বিনোদ কাম্বলি ফের গুরুতর অসুস্থ? বড় আপডেট দিলেন ক্রিকেটারের ভাই

Vinod Kambli Health Update: ভারতের প্রাক্তন ক্রিকেটারের ছোট ভাই বীরেন্দ্র কাম্বলি দাদার শারীরিক অবস্থার নতুন আপডেট দিয়েছেন । তিনি জানিয়েছেন যে, কাম্বলি এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি ।

মুম্বই: ফের অসুস্থ বিনোদ কাম্বলি (Vinod Kambli)? অবস্থা এতটাই গুরুতর যে, কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেছেন?

ভারতের প্রাক্তন ক্রিকেটারের ছোট ভাই বীরেন্দ্র কাম্বলি দাদার শারীরিক অবস্থার নতুন আপডেট দিয়েছেন । তিনি জানিয়েছেন যে, কাম্বলি এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি । তাঁর কথা বলতে অসুবিধা হচ্ছে । গত বছর অক্টোবরে অসুস্থতার কারণে কাম্বলি সংবাদের শিরোনামে উঠে এসেছিলেন । সেই সময় তাঁর মূত্রনালীর সংক্রমণ হয়েছিল । যদিও পরে তিনি সুস্থ হয়ে ওঠেন, কিন্তু ডিসেম্বরে সেই সমস্যাটি আবারও বেড়ে যায় এবং তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয় । পরীক্ষায় তাঁর মস্তিষ্কে রক্ত জমাট বাঁধা (ক্লট) ধরা পড়ে । চিকিৎসা ও পর্যবেক্ষণের পর তাঁকে ছুটি দেওয়া হয় ।

আগের চেয়ে ভাল, তবে চিকিৎসা চলছে

কাম্বলির অবস্থা আগের চেয়ে ভাল, তবে তাঁর সেরে উঠতে আরও সময় লাগবে, জানিয়েছেন বীরেন্দ্র । তাঁর ভাই জানিয়েছেন, কাম্বলির কথা বলতে সমস্যা হচ্ছে । তিনি সকল শুভান্যুধায়ীদের কাছে দাদার সেরে ওঠার জন্য প্রার্থনা করার আবেদনও জানিয়েছেন, যাতে কাম্বলি ফের স্বাভাবিক জীবনে ফিরতে পারেন । বর্তমানে তিনি বান্দ্রায় নিজের বাড়িতে আছেন এবং হাঁটাচলার ক্ষেত্রেও সমস্যার সম্মুখীন হচ্ছেন । 

বীরেন্দ্র সম্প্রতি ভিকি লালওয়ানির শো-তে বলেছেন, “দাদা এখন বাড়িতে আছে । ধীরে ধীরে সুস্থ হচ্ছে । তবে এখনও চিকিৎসা চলছে । ওর কথা বলতে অসুবিধা হচ্ছে । সুস্থ হতে সময় লাগবে । তবে ও চ্যাম্পিয়ন, নিশ্চয়ই ফিরে আসবে । আমার সম্পূর্ণ বিশ্বাস যে, ও আবার হাঁটবে, চলবে, দৌড়বে এবং সম্ভবত মাঠেও দেখা যাবে ।”      

সবার ভালোবাসা ও সমর্থনের প্রয়োজন - বীরেন্দ্র

বীরেন্দ্র আরও বলেছেন, “কাম্বলি ১০ দিনের রিহ্যাবও করেছে এবং ওর পুরো শরীরের চেক আপ হয়েছে, যার মধ্যে ব্রেন স্ক্যান ও ইউরিন টেস্টও অন্তর্ভুক্ত ছিল । রিপোর্টে কোনও বড় সমস্যা ধরা পড়েনি, তবে হাঁটতে অসুবিধা হওয়ায় ডাক্তাররা ওকে ফিজিওথেরাপির পরামর্শ দিয়েছেন । এখনও ওর জিভ সামান্য জড়িয়ে যাচ্ছে, তবে ও ধীরে ধীরে সুস্থ হচ্ছে । আমি শুধু এটাই বলতে চাই যে, মানুষ ওর জন্য প্রার্থনা করুক । ওর সবার ভালোবাসা ও সমর্থনের প্রয়োজন ।”

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: একাদশে সুযোগ না পেয়েই অঝোরে কাঁদছে বৈভব, সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল ক্লিপ
একাদশে সুযোগ না পেয়েই অঝোরে কাঁদছে বৈভব, সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল ক্লিপ
ICC Ranking: ১৬০৫ দিন, ম্য়ারাথন সময়ের পর নিজেদের জায়গা হারালেন শ্রেয়সরা, টেক্কা দিয়ে সবার ওপরে ইংল্যান্ড
১৬০৫ দিন, ম্য়ারাথন সময়ের পর নিজেদের জায়গা হারালেন শ্রেয়সরা, টেক্কা দিয়ে সবার ওপরে ইংল্যান্ড
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
Gautam Gambhir: জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?

ভিডিও

TMC News:
Ratna Debnath on Nirmal Ghosh: অভয়াকাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারির দাবিতে অনড় অভয়ার পরিবার | R G Kar
Raiganj News: রায়গঞ্জে নাবালকের উপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২
TMC News: এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও
BJP News: বেহাল রাস্তা, উপপ্রধানকে গোলাপ ফুল BJP-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget