এক্সপ্লোর

Viral Video: ক্রিকেট মাঠে মর্মান্তিক ঘটনা, বয়স মাত্র ২১, ফিল্ডিং করার ফাঁকেই লুটিয়ে পড়লেন!

Cricket News: আইপিএল চলছে। তার মাঝেই ক্রিকেট মাঠে মর্মান্তিক ঘটনা। ক্রিকেট ম্যাচ খেলার মাঝেই ঢলে পড়লেন মৃত্যুর কোলে।

হায়দরাবাদ: মৃত্যু কখন আসে, কেউ বলতে পারে না। আর কখনও কখনও এমন অতর্কিতে হানা দেয় যে, লড়াই করার সুযোগও পাওয়া যায় না।

যেমন সুযোগ পেলেন না বিনয় কুমার (Vinay Kumar)। আইপিএল চলছে। তার মাঝেই ক্রিকেট মাঠে মর্মান্তিক ঘটনা। ক্রিকেট ম্যাচ খেলার মাঝেই ঢলে পড়লেন মৃত্যুর কোলে। সতীর্থ, বন্ধু, মাঠে হাজির সকলেই স্তব্ধবাক। একটি সিসিটিভি ফুটেজের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ঘটনাটি শুক্রবারের। ৪ এপ্রিল হায়দরাবাদের মেডচলের সি এম আর ইঞ্জিনিয়ারিং কলেজে একটি ক্রিকেট ম্যাচ চলছিল। সেই ম্যাচে অংশ নিয়েছিলেন খাম্মাম জেলার ২১ বছর বয়সী বিনয় কুমারও। যিনি বি টেকের চূড়ান্ত বর্ষের ছাত্র। খেলার মাঝেই তিনি আচমকা লুটিয়ে পড়েন। মর্মান্তিক ঘটনায় স্তম্ভিত অনেকে। বিনয় কুমার মারা গিয়েছেন। সিসিটিভিতে ধরা পড়েছে গোটা ঘটনা। হৃদরোগে আক্রান্ত হয়েই বিনয় কুমারের মৃত্যু হয়েছে বলে সন্দেহ।

ঘটনাটি সন্ধ্যার সময়ের। কলেজ ক্যাম্পাসে একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। বিনয় সেই সময় ফিল্ডিং করছিলেন শর্ট কভারে। ফিল্ডিং করতে করতেই হঠাৎ মাঠে পড়ে যান তিনি। সহপাঠী ছাত্র এবং কলেজের কর্মীরা অবিলম্বে দৌড়ে গিয়ে তাঁকে কাছের একটি হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে পৌঁছনোর পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

প্রাথমিকভাবে মৃত্যুর সম্ভাব্য কারণ হিসাবে কার্ডিয়াক অ্যারেস্ট বলে মনে করা হচ্ছে। বিনয়ের পরিবার, যাঁদের এই মর্মান্তিক ঘটনার কথা জানানো হয়েছে, তাঁরাও রহস্যজনক মৃত্যু বলে কোনও সন্দেহ প্রকাশ করেনি। তবে স্থানীয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
সবচেয়ে উদ্বেগজনক হচ্ছে, সি এম আর ইঞ্জিনিয়ারিং কলেজে মর্মান্তিক ঘটনায় হৃদরোগে আক্রান্ত হয়ে যে ছাত্রের মৃত্যু হয়েছে, তাঁর বয়স মাত্র ২১ বছর।

শুক্রবার মেডচল মলকাজগিরি জেলার সি এম আর কলেজে মর্মান্তিক ঘটনাটি ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ২১ বছর বয়সী বি টেক চতুর্থ বর্ষের এক ছাত্র ক্রিকেট খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে হঠাৎ পড়ে যায়। পুরো ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেল ৫টার দিকে খাম্মাম জেলার বাসিন্দা ২১ বছর বয়সী চতুর্থ বর্ষের বি টেক ছাত্র বিনয় নিজের কলেজেই ক্রিকেট খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন । ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget