এক্সপ্লোর

Jasprit Bumrah: জাতীয় অ্যাকাডেমি থেকে ফিট সার্টিফিকেট পেয়েও চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ বুমরা?

ICC Champions Trophy: টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত দলে দুই বদল ঘটিয়ে স্কোয়াড ঘোষণা করেছে।ট

নয়াদিল্লি: ১১ ফেব্রুয়ারি, মঙ্গলবারই আট দলের চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করার শেষ দিন ছিল। সবারই নজর ছিল ভারতীয় দলের দিকে। কারণটা অবশ্যই যশপ্রীত বুমরার (Jasprit Bumrah)। শেষমেশ হতাশজনকভাবে তারকা ফাস্ট বোলারকে ছাড়াই মেগা টুর্নামেন্টের দল ঘোষণা করতে হল ভারতীয় নির্বাচকদের।

তবে সরকারি ঘোষণার ঠিক আছে পিটিআইয়ের তরফে একটি রিপোর্ট পাবলিশ করা হয় যেখানে দাবি করা হয় বুমরাকে ফিট সার্টিফিকেট দিয়ে দিয়েছে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি। বুমরা কোমরের চোট সারাতে বেশ কয়েকদিন ধরেই এনসিএ-তে নিজের পুনর্বাসন সারছিলেন। সেখানকার মেডিক্যাল দল বুমরাকে ফিট সার্টিফিকেট দিলেও, শেষ সিদ্ধান্ত নির্বাচকদের ওপরেই ছেড়ে দেন ডাক্তাররা। তাহলে কেন বাদ পড়লেন বুমরা? কী সমস্যা হল?

এনসিএ-র তরফে কোনও ক্রিকেটারকে ফিট সার্টিফিকেট দেওয়া হয় দুইটি স্তরের ভিত্তিতে। বুমরা স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ রজনীকান্ত ও ফিজিও তুলসীর তত্ত্বাবধানে নিজের রিহ্যাব সম্পূর্ণ করেন বলে উক্ত রিপোর্টেই দাবি করা হয়েছে। তিনি মেডিক্যালি তো ফিট তবে সন্দেহ রয়েছে তাঁর ম্যাচ ফিটনেসকে ঘিরে। তাই শেষ সিদ্ধান্তটা সম্পূর্ণভাবেই নির্বাচকদের ওপর ছেড়ে দেওয়া হয়। 

 

 

আজ আমদাবাদ ভারত বনাম ইংল্যান্ডের ততৃীয় ওয়ান ডে ম্যাচ। তার আগেই ভারতীয় নির্বাচকপ্রধান অজিত আগরকর নাকি সেখানে পৌঁছ অধিনায়ক রোহিত শর্মা ও প্রধান কোচ গৌতম গম্ভীরের সঙ্গে কথোপকথনের পরেই বুমরাকে দল থেকে বাদ দেওয়া হয়। বিসিসিআইয়ের তরফে বুমরার বদলিও সঙ্গে সঙ্গেই ঘোষণা করে দেওয়া হয়। ইংল্য়ান্ডের বিরুদ্ধে খেলা হর্ষিত রানাকেই দলে নেওয়া হয়।  

বুমরার মতো ম্যাচ উইনার যে কোনও দলেরই সম্পদ। ভারতীয় দলে তাঁর না থাকা যে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় টুর্নামেন্টে টিম ইন্ডিয়ার জন্য বিরাট বড় ধাক্কা হতে চলেছে, তা কিন্তু বলাই বাহুল্য। দলের তারকা বোলারকে ছাড়া ভারত আসন্ন মেগা টুর্নামেন্টে সাফল্য পায় কি না, এবার সেটাই দেখার।

আরও পড়ুন: 'অনন্যা পাণ্ডে...' নিজের ভাইরাল সার্চ হিস্ট্রি নিয়ে অবশেষে মুখ খুললেন রিয়ান পরাগ 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Sharma: ৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিওAbhishek Sharma
৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিও
IND vs SL: কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
Hardik Pandya: বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও
বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget