এক্সপ্লোর

Virat Kohli: 'অবসর কেন নিলে?' বিমানবন্দরে কোহলির কাছে চাওয়া হল কৈফিয়ৎ, ক্ষোভের মুখে কী বললেন বিরাট?

Virat Kohli retirement: গতকালই টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছিলেন বিরাট কোহলি।

মুম্বই: সোমবার, ১২ মে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। তাঁর এই সিদ্ধান্তের পর স্বাভাবিকভাবেই চারিদিকে হইচই। এবার মুম্বই বিমানবন্দরে কার্যত তাঁকে টেস্ট ক্রিকেট থেকে তিনি কেন অবসর নিলেন, সেই নিয়ে কৈফিয়ৎ চাওয়া হল।  

মঙ্গলবার, ১৩ মে স্ত্রী অনুষ্কা শর্মাসমেত (Aushka Sharma) মুম্বই বিমানবন্দরে দেখা যায় বিরাট কোহলিকে। সেখানেই বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তাঁর সামনে উপস্থিত পাপারাৎজ়িরা তাঁকে প্রশ্নবাণে বিদ্ধ করেন। ভাইরাল ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, 'স্যর আপনি ভুল করেছেন, অবসর কেন নিলেন? আমি আর এবার থেকে ক্রিকেটই দেখব না।' আরেকজন বলে উঠেন, 'আপনার জন্যই আমি টেস্ট ম্যাচ দেখতাম।' এরপরেই বিরাট কোহলিকে ছবি তোলার জন্য বলা হয়। কোহলি নম্রভাবেই তা এড়িয়ে গিয়ে বলেন, 'এখন সময় নেই, বেরোতে হবে। তবে পরে ছবি তুলব, কথা দিলাম।' এই প্রবল জটলার মাঝে বিরাট ও অনুষ্কা কোনওক্রমে বিমানবন্দর থেকে বের হতে পারেন।

 

প্রসঙ্গত, কোহলি ও অনুষ্কাকে আজই সকালে মথুরায় দেখা গিয়েছিল। অবসরের পরের দিনই বৃন্দাবনে অনুষ্কা শর্মার সঙ্গে ছোটন বিরাট কোহলি। আজ, মঙ্গলবার বৃন্দাবনের মথুরায় শ্রী প্রেমানন্দ গোবিন্দ শরণজি মহারাজের (Shri Premanand Govind Sharan Ji Maharaj) আশ্রমে গিয়েছিলেন কোহলি ও অনুষ্কা।  

কোহলি ও অনুষ্কার বৃন্দাবনের আশ্রমে প্রবেশের ছবি, ভিডিও চারিদিকে ভাইরাল। অবসর ঘোষণার পরেই কোহলি ও অনুষ্কাকে প্রথমে মুম্বই ও পরে নয়াদিল্লি বিমানবন্দরে একসঙ্গে দেখা গিয়েছিল। তারপরেই আজ দুইজনে মিলে প্রেমানন্দ মহারাজের আশ্রমে হাজির হন। দুইজনের মহারাজের সঙ্গে সাক্ষাৎকারের ভিডিও পোস্ট করা হয়েছে এবং তা মুহূর্তেই ভাইরালও হয়েছে।

ধর্মীয় গুরুর সামনে উপস্থিত হওয়ার পরেই দুইজনে হাতজোড় করে তাঁর সামনে বসে পড়েন। প্রেমানন্দ মহারাজ তাঁদের জিজ্ঞেস করেন, 'তোমরা কি খুশি?' কোহলি গলা ভরা হাসি দিয়ে সম্মতিতে মাথা দোলান। অনুষ্কার মুখেও ছিল মিষ্টি, স্নিগ্ধ হাসি। এরপরেই দুইজনে মাটিতে মহারাজের সামনে বসেই তাঁর সৎসঙ্গে সময় কাটান। সম্ভবত এই বৃন্দাবন সফর করেই তারকা দম্পতি মুম্বইয়ে ফিরছিলেন। তখনই তাঁদের এইসব প্রশ্নের মুখে পড়তে হল।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
Australia vs Bangladesh: অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা
IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Embed widget