এক্সপ্লোর

Virat Kohli: আফগানিস্তান সিরিজ় থেকে ছিটকে গিয়েছেন কোহলি? বিরাটের ফিটনেস নিয়ে মুখ খুললেন সহকারী ভারতীয় কোচ

Indian Cricket Team: ৬ জুন থেকে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ় ও ১৩ জুন থেকে ওয়ান ডে সিরিজ় খেলবে ভারত।

মুল্লানপুর: রবিবারই শেষ হয়েছে আইপিএলের মহারণ। আর তার ঠিক ছয় দিনের মাথাতেই ভারতীয় দল আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন। দিন দু'য়েক পরেই ভারত আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলতে নামবে। তারপরেই ১৩ জুন থেকে শুরু হচ্ছে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ়। সেই সিরিজ়েই বিরাট কোহলির ফের একবার ভারতের জার্সি গায়ে গলিয়ে মাঠে নামার কথা ছিল। তবে তেমনটা হচ্ছে না বলেই খবর। 

খবর অনুযায়ী বিরাট কোহলি আইপিএল ফাইনালে ৭৫ রানের ইনিংস খেলার সময়ই নিজের ডান পায়ের পেশিতে টান অনুভব করেন। তাঁর পেশিতে ভালভাবে টেপ জড়ানোর পরেই তিনি আবার ব্যাট করতে শুরু করেন। এবার সেই পেশির চোটের জেরেই ভারতের হয়ে মাঠে নামতে পারছেন না কোহলি। ঠিক কবে প্রাক্তন ভারতীয় অধিনায়ক ফিট হয়ে মাঠে নামতে পারবেন, সেই বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছুই জানা যাচ্ছে না। তবে এটুকু নিশ্চিত যে তিনি আফগানিস্তান সিরিজ়ে খেলতে পারবেন না, খবর অন্তত এমনটাই।

এই জল্পনার মাঝেই এবার ভারতের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে কোহলির ফিটনেস নিয়ে মুখ খুললেন। তিনি বিরাটের ফিটনেস জল্পনা নিয়ে জানান, 'এই বিষয়ে নিশ্চিতভাবে আমরা শীঘ্রই জানতে পারব। তবে নিঃসন্দেহেই বিরাটের মতো ক্রিকেটার না থাকলে সেটা বড় মিস হতে চলেছে।'

অপরদিকে, রোহিত শর্মার ফিটনেস নিয়েও বড়সড় প্রশ্নচিহ্ন রয়েছে। রোহিতও আইপিএলের সময় চোট পেয়ে একাধিক ম্যাচ মিস করেছিলেন। তিনি আফগানিস্তান সিরিজ়ে সুযোগ তো পান, কিন্তু তাঁর ক্ষেত্রে বলে দেওয়া হয়েছিল তিনি ফিটনেস ছাড়পত্র পাওয়ার পরেই আফগানদের বিরুদ্ধে খেলত পারবেন। তবে এখনও কিন্তু বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সে যানইনি রোহিত শর্মা। তাই তিনিও ১৩ জুন থেকে শুরু হওয়া আফগানিস্তান সিরিজ়ে খেলতে পারবেন কি না, সেই নিয়ে যথেষ্ট সংশয় তৈরি হয়েছে। 

আরও পড়ুন:- ফিটনেস নিয় বড় প্রশ্নচিহ্ন, আফগানিস্তান সিরিজ়ের আগে সপ্তাধিক সময় CoE-তেই কাটাবেন হার্দিক 

প্রাথমিকভাবে বিরাট কোহলি ও রোহিত শর্মা, দুই মহাতারকাকে আসন্ন আফগানিস্তান সিরিজ়ে বিশ্রাম দেওয়ার কথা নাকি ভেবেছিলেন অজিত আগরকরের নেতৃত্বাধীন ভারতীয় নির্বাচকমণ্ডলী। ওপেনিংয়ে শুভমন গিলের সঙ্গে যশস্বী জয়সওয়ালকে খেলানোর ভাবনাচিন্তা করা হচ্ছিল। তবে সেই সিদ্ধান্ত বদলে রো-কোকে দলে নেওয়া হয়। আপাতত যা পরিস্থিতি তাতে কোহলির সরকারিভাবে আফগানিস্তান সিরিজ় থেকে থেকে ছিটকে যাওয়া মোটামুটি সময়ের অপেক্ষা এবং রোহিতও এনসিএ থেকে এখনও ফিটনেস সার্টিফিকেট পাননি।

Advertisement

সেরা শিরোনাম

Shubman Gill: 'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
IND vs SL: অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
WTC Points Table: গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
Joe Root: পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?
পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?
Advertisement

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget