এক্সপ্লোর

Gavaskar on Kohli: তিন ম্যাচে সংগ্রহ মাত্র ৫ রান, টি-২০ বিশ্বকাপের কোহলির খারাপ ফর্ম নিয়ে মুখ খুললেন গাওস্কর

Virat Kohli: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের তিন ইনিংসে বিরাট কোহলির সংগ্রহ যথাক্রমে ১,৪ ও ০ রান।

নয়াদিল্লি: রমরমিয়ে চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) মহারণ। এক দশকেরও অধিক সময়ের অপেক্ষার অবসান ঘটিয়ে আইসিসি খেতাব ঘরে তুলতে মরিয়া টিম ইন্ডিয়া। এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত ভারতীয় দলের বিজয়রথ তড়তড়িয়ে ছুটছে। তিন ম্যাচের তিনটিই জিতে ভারতীয় দল। সুপার এইটে নিজেদের জায়গাও পাকা করে নিয়েছে। তবে টিম ইন্ডিয়ার উদ্বেগের বড় কারণ দলের তারকা ক্রিকেটার বিরাট কোহলির (Virat Kohli) অফফর্ম।

আইপিএলে ওপেন করেই টুর্নামেন্টের সর্বাধিক রানের মালিক হয়েছিলেন কোহলি। ৭০০-র অধিক রান ছিল তাঁর ঝুলিতে। তারপরেই ভারতীয় ম্যানেজমেন্টের তরফে তাঁকে এবং রোহিতকে দিয়ে ওপেন করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সেই পরীক্ষা যে এখনও সফল হয়নি তা বলাই বাহুল্য। আয়ার্ল্য়ান্ড, পাকিস্তান বা যুক্তরাষ্ট্র, কারুর বিরুদ্ধেই রান পাননি বিরাট। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের তিন ইনিংসে বিরাট কোহলির সংগ্রহ যথাক্রমে ১,৪ ও ০ রান। এই প্রথমবার আন্তর্জাতিক বিশ ওভারের ম্যাচে কোহলি নাগাড়ে চার ইনিংসে দুই অঙ্কের রান করতে ব্যর্থ হলেন। অনেকেই কোহলির ফর্ম নিয়ে উদ্বিগ্ন। তবে প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা কিংবদন্তি সুনীল গাওস্কর (Sunil Gavaskar) যে সে তালিকায় পড়েন না, তা স্পষ্ট জানিয়ে দিলেন তিনি।

গাওস্করের মতে কোহলির প্রয়োজন শুধু ধৈর্য্য ধরা। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে গাওস্কর বলেন, 'যে কোনও খেলোয়াড়ের জন্যই সবথেকে বড় কৃতিত্ব হল দেশের হয়ে ম্যাচ জেতানো। ও তো ভারতের হয়ে এত বছর ধরে ভাল খেলেছে, এত ম্যাচ জিতিয়েছে। আমার মতে ও নিজেও জানে সেটা। আমরা তো সবে টুর্নামেন্টের শুরুর দিকে রয়েছি। সুপার এইট, সেমিফাইনাল, ফাইনাল তো রয়েছে। ওর খালি নিজের ওপর আস্থা রাখা এবং ধৈর্য্য ধরার প্রয়োজন। আর ওর মধ্যে সেটা প্রচুর পরিমাণে রয়েছে বলেই বিশ্বাস আমার।'

তিনি আরও যোগ করেন, 'তিন ম্যাচে বড় রান না পাওয়ার অর্থ কিন্তু খারাপ খেলা নয়। অনেক সময় দুরন্ত কয়েকট বলে আউট হয়ে যায় অনেকেই। অন্যান্য দিন সেই বলগুলিই হয়তো স্লিপের ওপর দিয়ে বাউন্ডারি পার হবে। তাই উদ্বেগের কোনও কারণ নেই। আমাদের ওর ওপর ভরসা রাখা উচিত। আমি নিশ্চিত ও খুব শীঘ্রই ফর্মে ফিরবে।'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: দীর্ঘদিনের চোট সারাতে অবশেষে বাধ্য হয়েই অস্ত্রোপ্রচার সারলেন শার্দুল ঠাকুর 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Bhuvneshwar Kumar: নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget