এক্সপ্লোর

IND vs AUS: শিয়রে বর্ডার-গাওস্কর ট্রফি, কামিন্সদের নিয়ে বাড়তি সতর্কতা বিরাটের

Virat Kohli: অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে রোহিত শর্মার দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে এই পাঁচটি ম্য়াচ ভীষণ গুরুত্বপূর্ণ।

মুম্বই: কিউয়িদের বিরুদ্ধে টেস্ট সিরিজ হারতে হয়েছে। তবে সবচেয়ে বড় পরীক্ষা ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) জন্য অপেক্ষা করছে নভেম্বরের শেষ সপ্তাহ থেকে। অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে রোহিত শর্মার দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে এই পাঁচটি ম্য়াচ ভীষণ গুরুত্বপূর্ণ। ঘরের মাঠে কিউয়িদের বিরুদ্ধে হারের পর তাই অস্ট্রেলিয়া সফর নিয়ে বাড়তি সতর্ক বিরাট কোহলি। রান আসছে না ব্যাটে। চলতি টেস্ট সিরিজে একটি মাত্র অর্ধশতরান। খুব ভাল করেই জানেন বর্ডার -গাওস্কর ট্রফিতে তাঁর দিকে তাকিয়ে থাকবে গোটা দল। 

শেষ ২ বার টানা বর্ডার -গাওস্কর ট্রফি জিতেছে ভারত। ২০১৮-১৯ মরশুম ও ২০২০-২১ মরশুমে। এখনও পর্যন্ত এই ট্রফি ভারত মোট ১০ বার জিতেচে। অন্যদিকে অজিরা পাঁচবার জিতেছে। বিরাট বলছেন, ''আমি বিশ্বাস করি মানসিকভাবে ওঁরা অনেক বেশি প্রতিযোগী মনোভাব নিয়ে মাঠে নামে। দলের ১১ জন খেলােয়াড় জানে যে ওঁদের কখন কী করতে হবে। ওঁদের এই আক্রমণাত্মক মনোভাব দেখেই আমি আরও উদ্বুদ্ধ হয়ে যাই। বর্ডার-গাওস্কর ট্রফি জিততে হলে আমাদের আরও নিঁখুত ক্রিকেট খেলতে হবে।''

এদিকে, বর্ডার গাওস্কর ট্রফি ২০২০-২১ মরশুমে ভারতের জয়ের কারিগর অনেকেই পন্থকে মনে করলেও প্রাক্তন অজি ক্রিকেটার টিম পেন তেমনটা মনে করেন না। সেই সিরিজে ঋষভ পন্থের পারফরম্য়ান্স সবচেয়ে বেশি আলোচিত হয়েছিল। তবে সেই সিরিজে অস্ট্রেলিয়া দলের সদস্য ও প্রাক্তন অজি অধিনায়ক ও উইকেট কিপার ব্যাটার টিম পেন মনে করেন সেই সিরিজে ভারতের সাফল্যের নেপথ্যে ছিলেন অন্য কেউ। আর সেই ব্যক্তিটি হলেন চেতেশ্বর পূজারা। পেইন বলছেন, ''আমার যতটুকু ওই সিরিজের কথা মনে পড়ে, তাতে একটাই কথা বলব সবাই পন্থের কথা বলে থাকে। কিন্তু আমি বলব অন্য একজনের কথা চেতেশ্বর পূজারা। ওঁর জন্যই সিরিজে জয় ছিনিয়ে নিয়েছিল। ভারতের সিরিজ জয়ের পেছনে পূজারার অবদান ছিল বিশাল। ওঁ আমাদের ফাস্ট বোলারদের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করেছিল গোটা সিরিজে। নিজের শরীরে একাধিক আঘাত খেয়েছিল।''

উল্লেখ্য, ব্রিসবেনে ৩২৮ রান করতে নেমেছিল ভারত। শেষ দিনে পন্থের অপরাজিত ৮৯ রানের সৌজন্যে ভারত জয় ছিনিয়ে নিয়েছিল। সবচেয়ে বড় কথা সেই সিরিজে বিরাট কোহলি প্রথম টেস্টের পর ব্যক্তিগত কারণে বাকি ম্য়াচগুলো থেকে সরে দাঁড়িয়েছিলেন। এছাড়াও পরের টেস্টগুলোতে বিভিন্ন সময়ে চোটের জন্য ছিলেন না শামি, সিরাজ, অশ্বিন ও জাডেজা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget