এক্সপ্লোর

Virat Kohli: ২০২৭ বিশ্বকাপে দেখা যাবে তাঁকে? বিরাট পূর্বাভাস দিলেন কোহলি

Indian Cricket Team: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পরেই বিরাটকে এক ভাইরাল ভিডিওতে ক্যামেরা লক্ষ্য করে বলতে শোনা যায় যে তিনি অবসর নিচ্ছেন না।

নয়াদিল্লি: ১৯ নভেম্বর, ২০২৩, দিনটা ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে চরম বেদনার, কষ্টের। আমদাবাদের লক্ষাধিক দর্শকের উপস্থিতিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে পরাজিত হয়েছিল ভারতীয় দল। টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জয় সেই ক্ষতে খানিকটা হলেও মলম লাগিয়েছে। তবে পরপর দুই আইসিসি ট্রফি জয়ের পর এবার ৫০ ওভারের বিশ্বকাপ জেতার লক্ষ্যে 'কিং কোহলি'।

হ্যাঁ, ঠিকই শুনছেন। ২০২৭ সালের বিশ্বকাপ জিততে চান বিরাট কোহলি (Virat Kohli)। অর্থাৎ বছর দু'য়েক পরের আইসিসি মেগাইভেন্টে ফের একবার তাঁকে খেলতে দেখা যেতে চলেছে। চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই রোহিত শর্মা ও বিরাট কোহলি, দুই সিনিয়র ক্রিকেটারের অবসর নিয়ে জোর জল্পনা শোনা যাচ্ছিল। তবে ফাইনালের পরেই বিরাট ও রোহিতকে এক ভাইরাল ভিডিওতে ক্যামেরা লক্ষ্য করে বলতে শোনা যায় যে তাঁরা অবসর নিচ্ছেন না।

তাহলে কি তাঁরা পরবর্তী ৫০ ওভারের বিশ্বকাপ খেলবেন? সকলের মনেই এই প্রশ্ন ঘোরাফেরা করছিল। রোহিত এ বিষয়ে কিছু না বললেও, কোহলি যে ২০২৭ পূর্বাভাস কিন্তু তেমনই। কোহলিকে সম্প্রতি এক ইভেন্টে প্রশ্ন করা হয় তাঁর পরবর্তী লক্ষ্য কী? সেই প্রশ্নের জবাবে কোহলি বলেন, 'পরবর্তী বড় লক্ষ্যটা সত্যি বলতে আমি জানি না। হয়তো পরবর্তী বিশ্বকাপ জেতার প্রচেষ্টা করা।'

 

 

গত বিশ্বকাপে ঐতিহাসিক কিছু মুহূর্ত উপহার দেন কোহলি। সচিন তেন্ডুলকরের শতরানের সর্বকালীন রেকর্ড তো তিনি ভাঙেনই, পাশাপাশি টুর্নামেন্ট সেরাও নির্বাচিত হন। ১১ ম্য়াচে ৯৫.৬২ গড়ে মোট ৭৬৫ রান করেছিলেন কোহলি। তিনটি শতরানের পাশাপাশি টুর্নামেন্টে ছয়টি হাফসেঞ্চুুরিও করেছিলেন তিনি। ২০২৭ সালেও কি এমনই কিছু দেখা যাবে? তা সময়ই বলবে। 

এরই মাঝে আজ আবার বিরাট কোহলিকে সই করার কথা ঘোষণা করে চারিদিকে তোলপাড় ফেলে দেয় বিগ ব্যাশের ফ্র্যাঞ্চাইজি সিডনি সিক্সার্স। সিক্সার্সের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে ঘোষণা করা হয় যে ভারতীয় ক্রিকেট দলের মহাতারকা বিরাট কোহলি তাঁদের সঙ্গে দুই বছরের চুক্তি সই করেছেন। সিক্সার্সের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কোহলির ছবি দিয়ে লেখা হয়, 'কিং কোহলি! পরবর্তী দুই মরশুমের জন্য সরকারিভাবে বিরাট কোহলি একজন সিক্সার।' তবে বিষয়টা যে 'এপ্রিল ফুলস ডে'-তে সকলকে বোকা বানানোর জন্যই পোস্ট করা হয়েছে, সিক্সার্সের তরফে পরবর্তীতে জানিয়েও দেওয়া হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
IND Vs ZIM: আজ থেকে শুরু ভারত-জিম্বাবোয়ে টি-টোয়েন্টি সিরিজ, কখন, কোথায় দেখবেন প্রথম ম্য়াচ?
আজ থেকে শুরু ভারত-জিম্বাবোয়ে টি-টোয়েন্টি সিরিজ, কখন, কোথায় দেখবেন প্রথম ম্য়াচ?
IND Vs ZIM: হুঁশিয়ারি ভারতকে, মাঠের লড়াইয়ে নামার আগে কী বললেন জিম্বাবোয়ে অধিনায়ক সিকান্দার রাজা?
হুঁশিয়ারি ভারতকে, মাঠের লড়াইয়ে নামার আগে কী বললেন জিম্বাবোয়ে অধিনায়ক সিকান্দার রাজা?
Virat Kohli-KL Rahul: 'বিরাটের থেকে রাহুল কোনও অংশে কম নন', বার্তা প্রাক্তন ভারতীয় ওপেনারের
'বিরাটের থেকে রাহুল কোনও অংশে কম নন', বার্তা প্রাক্তন ভারতীয় ওপেনারের

ভিডিও

Kalyan Banerjee on Abhishek Banerjee | মঙ্গলবার একুশের মঞ্চে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার সময়েই মঞ্চে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Kalyan Banerjee on Mamata Banerjee | এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
Suvendu Adhikari on CPIM | তৃণমূলের সঙ্গে সিপিএমকেও একযোগে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Suvendu Adhikari on Abhishek Banerjee |
Delhi Protest News | NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget