এক্সপ্লোর

Virat Kohli: পরিবার নিয়েই আগেভাগে অস্ট্রেলিয়া পাড়ি বিরাটের, বিমানবন্দরে ছবি ভাইরাল

IND vs AUS: এরমধ্যে খারাপ পারফরম্য়ান্সের জন্য বিরাট কোহলি বাড়তি চাপে রয়েছেন। তাই আগেভাগেই অস্ট্রেলিয়া পাড়ি দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক।

পারথ: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর এমনিও চাপে রয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। এরমধ্যে খারাপ পারফরম্য়ান্সের জন্য বিরাট কোহলি (Virat Kohli) বাড়তি চাপে রয়েছেন। তাই আগেভাগেই অস্ট্রেলিয়া পাড়ি দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। পরনে সাদা টি-শার্ট আর ঢলা প্যান্ট। মাথায় লাল টুপি। পিঠে ব্যাগপ্যাক। শনিবার রাতেই মুম্বই এয়ারপোর্টে কোহলির ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

বিরাট নিউজিল্যান্ড সিরিজের পরই পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলেন। স্ত্রী অনুষ্কা শর্মা ও ২ সন্তানকে নিয়ে তাঁর ছবিও ভাইরাল হয়েছিল। শনিবার রাতে বিরাট তাঁর পরিবারের সঙ্গে বিমানবন্দরে পৌঁছতেই প্রচুর সমর্থক তাঁর সঙ্গে ছবি তোলার জন্য ঘিরে ধরেন। কিন্তু সেই সময় অনুষ্কা তাঁর ২ সন্তানকে নিয়ে বিমানবন্দরের ভেতরে ঢুকে গিয়েছিলেন। এই পরিস্থিতিতে কিছুটা বিরক্তি প্রকাশ করতেও দেখা যায় বিরাটকে। 

১০ নভেম্বর ও ১১ নভেম্বর ২ ভাগে ভারতীয় দলের ক্রিকেটাররা অস্ট্রেলিয়া উড়ে যাবেন। কিন্তু তার আগেই কোহলি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে পাড়ি দিলেন। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে মিলিয়ে একটি অর্ধশতরান ছাড়া ঝুলিতে বলার মত কিছুই নেই কোহলির। 

এদিকে, অস্ট্রেলিয়ান কিংবদন্তি প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়ক রিকি পন্টিংয়ের মতে বিরাট কোহলিই বলেই এই ব্যর্থতার পরেও তিনি জাতীয় দলে জায়গা পাচ্ছেন, অন্য কেউ হলে বাদ পড়তেন। আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় তারকাকে খোঁচা দিয়ে পন্টিং বলেন, 'আমি আগেরদিন বিরাটের একটা পরিসংখ্যান দেখলাম। সেই পরিসংখ্যান অনুযায়ী ও নাকি গত পাঁচ বছরে মাত্র দুইটি সেঞ্চুরি করেছে। এই পরিসংখ্যান নিয়ে আমার সন্দেহ আছে, তবে এটা যদি সত্যি হয়, তাহলে সেটা উদ্বেগের। পাঁচ বছরে মাত্র দুইটি টেস্ট সেঞ্চুরি করে আর অন্য কেউ হলে তো আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগই পেত না।'

এই বছরে কোহলি ছয়টি টেস্ট ম্যাচে মাত্র ২২.৭২ গড়ে রান করেছেন। ২০১১ সালে তাঁর অভিষেকের পর এক বছরে তাঁর ব্যাটিং গড় এত নীচে কোনওদিনও নামেনি। এক দশক পর প্রথমবার আইসিসির টেস্ট ব্যাটারদের তালিকায় প্রথম ২০-র বাইরে ছিটকে গিয়েছেন। নিঃসন্দেহেই খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন কোহলি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget