এক্সপ্লোর

Virat Kohli: তৃতীয় টেস্টে ভারতীয় দলে ফিরছেন কোহলি? বড় আপডেট দিলেন হেড কোচ

IND vs ENG: ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্ট থেকে সরে দাঁড়িয়েছিলেন।

বিশাখাপত্তনম: ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্ট থেকে সরে দাঁড়িয়েছিলেন। সমস্ত জল্পনার অবসান ঘটান দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক এ বি ডিভিলিয়ার্স (AB De Villiers)। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্ট ম্যাচে বিরাট কোহলির (Virat Kohli) অনুপস্থিতি নিয়ে সমস্ত জল্পনার অবসান ঘটান তিনি। ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি ও তাঁর স্ত্রী অভিনেত্রী অনুষ্কা শর্মার (Anushka Sharma) কোলে আসতে চলেছে তাঁদের দ্বিতীয় সন্তান (Second Child), জানিয়েছেন মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি।

তৃতীয় টেস্টের দলে কি ফিরবেন বিরাট কোহলি? এখনও সংশয় রয়েছে ভারতীয় শিবিরে। সোমবার দিনের খেলার শেষে ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড় বলেছেন, 'নির্বাচকেরা বলতে পারবেন বিরাটকে পরের ম্যাচে পাওয়া যাবে কি না। ওর সঙ্গে কথা বলা হবে। ২-১ দিনের মধ্যে দল নির্বাচন করা হবে।'

ইংল্যান্ডের আগ্রাসী ক্রিকেটকে বলা হয় বাজ়বল। যদিও আবেগে গা ভাসাতে নারাজ দ্রাবিড়। বলেছেন, 'এমন নয় যে এলোপাথারি খেলছে। দক্ষতা দরকার হয় ওই শট খেলতে গেলে। সেই দক্ষতা ওরা দেখাচ্ছে। দক্ষতা না থাকলে শুধু আগ্রাসী খেলা যায় না।'

রাহুলের আক্ষেপ, '২-৩ বছর হল দায়িত্ব নিয়েছি। কখনও পুরো দল পাইনি। ঋভষের দুর্ঘটনা ঘটেছিল। বিশ্বকাপে হার্দিক চোট পেয়ে গেল। সবাইকে একসঙ্গে পাওয়ার অভিজ্ঞতা হয়নি। তরুণদের কাছে নিজেদের প্রমাণ করার বিরাট সুযোগ। চাপের মুখে আমরা ভাল খেলছি। সাড়া দিচ্ছি। পরের ম্যাচের আগে ১-১ করে নামতে পারছি।'

দক্ষিণ আফ্রিকা সফরের সময় ঈশান কিষাণ মানসিক স্বাস্থ্যের কথা বলে ছুটি নিয়েছিলেন। তারপর তাঁকে দুবাইয়ে পার্টি করতে দেখা যায়। কৌন বনেগা ক্রোড়পতিতেও অংশ নেন। শোনা গিয়েছিল, ভারতীয় দল থেকে তাঁকে বলা হয়েছিল, রাজ্য দলের হয়ে রঞ্জি ট্রফি খেলতে। কিন্তু ঈশান সেদিকে যাননি। এমনকী, ঝাড়খন্ড ক্রিকেট সংস্থা জানিয়েছিল, তাঁর সঙ্গে নাকি যোগাযোগই করা যাচ্ছে না! ঈশানের কি ভারতীয় দলে ফেরার সম্ভাবনা রয়েছে? রাহুল বলছেন, 'আমি কারও ফেরার সম্ভাবনাই উড়িয়ে দিচ্ছি না। ঈশান কিষাণের ব্যাপারে আর একই কথা বলতে চাই না। আগেই যতটা ভালভাবে পারি, ব্যাখ্যা দিয়েছি। ও বিরতি চেয়েছিল। আমরা দিয়েছিলাম। আমি বলিনি ওকে ঘরোয়া ক্রিকেটে তখনই খেলতে হবে। কিন্তু যখনই ও তৈরি হয়ে যাবে, ওকে কিছুটা ক্রিকেট খেলে ফিরতে হবে। ওর পছন্দ। ওকে কিছুর জন্যই জোর করছি না। ওর সঙ্গে যোগাযোগ রয়েছে। এখনও খেলা শুরু করেনি। ও কখন তৈরি হবে সেটা ওর সিদ্ধান্ত। তবে এটা নিয়ে এই সিরিজে ভাবছি না। ঋষভের চোট রয়েছে। নির্বাচকেরা সব বিকল্প ভেবেই সিদ্ধান্ত নেন। কে এস যেভাবে কিপিং করছে আমরা খুশি।'

আরও পড়ুন: ইংরেজদের গুঁড়িয়ে দিয়েও দলকে সাবধান করে দিচ্ছেন গুরু দ্রাবিড়

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget