এক্সপ্লোর

Sachin Shilpa Contro: বিয়ের আগে শিল্পা শিরোদকরের প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন সচিন?

Sachin Tendulkar And Shilpa Shirodkar: ১৯৯৫ সালে পেশায় চিকিৎসক অঞ্জলির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সচিন। তাঁদের প্রথম কন্যাসন্তান সারা ও পরে পুত্রসন্তান হয়, অর্জুন।

মুম্বই: সচিন তেন্ডুলকর (Sachin Tendulakr)। বিশ্ব ক্রিকেটের সর্বকালের সেরা ব্যাটার হিসেবে তাঁকে গন্য় করা হয়। তর্কাতীতভাবে ডন ব্র্যাডম্যান, সুনীল গাওস্কর পরবর্তী জমানার সেরা ব্যাটার তিনিই। ক্রিকেটে ব্য়াটিং ডিপার্টমেন্টে এমন কোনও রেকর্ড নেই যা তিনি নিজের নামে করেননি। ২৪ বছরের ক্রিকেট জীবনে যতটা শৃঙ্খলাবদ্ধ ছিলেন, ব্যক্তিগত জীবনেও তেমনই সাদামাটা মাস্টার ব্লাস্টার। স্ত্রী, দুই সন্তান নিয়ে সুখের সংসার। কিন্তু এবার সচিন তেন্ডুলকর শিরোনামে বিয়ের আগের সম্পর্ক নিয়ে। প্রাক্তন বলি অভিনেত্রী শিল্পা শিরোদকরের (Shilpa Shirodkar) সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছিলেন সচিন।

তবে পুরোটাই নাকি গুজব, এমনটাই জানিয়েছিলেন একটা সময় সচিন ও শিল্পা দুজনেই। ১৯৯৫ সালে পেশায় চিকিৎসক অঞ্জলির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সচিন। তাঁদের প্রথম কন্যাসন্তান সারা ও পরে পুত্রসন্তান হয়, অর্জুন। বিয়ের ৩০ বছর পর ফের চর্চায় সচিনের পুরনো সম্পর্ক। একসময়ে বলিউডে অনেক ছবিতেই কাজ করেছিলেন শিল্পা। গোপি কিষাণ, আঁখের মত ছবিতে কাজ করেছিলেন। রেড এফএমে উপস্থিত হয়ে এক পুরনো সাক্ষাৎকারে শিল্পা জানিয়েছিলেন, ''আমি যখন ‘হম’ ছবিতে কাজ করছি, সচিনের সঙ্গে তখনই আমার প্রথম দেখা হয়েছিল। কারণ সচিন যেখানে থাকতেন, তার পাশেই থাকেন আমার তুতো ভাই। আমার ভাই সচিনের সঙ্গে ক্রিকেট খেলত পূর্ব বান্দ্রায়। এই ভাবেই একদিন সচিনের সঙ্গে আমার সাক্ষাৎ। কিন্তু ততদিনে সচিনের জীবনে অঞ্জলি এসে গিয়েছিলেন। কেউ জানতেন না। আমরা বন্ধু ছিলাম বলে জানতে পেরেছিলাম।''

কিন্তু কেন শিল্পার সঙ্গে নাম জড়িয়েছিলেন সচিনের? সেই প্রশ্নের উত্তরে গত বছরের বিগ বসে অংশ নেওয়া প্রতিযোগী জানান, ''একজন অভিনেত্রী সচিন তেন্ডুলকরের সঙ্গে দেখা করেছেন, এটাই তখন শিরোনাম হয়ে গিয়েছিল। মানুষের পক্ষে কিছু আন্দাজ করা সহজ হয়ে গিয়েছিল। কিন্তু সত্য়ি বলতে আমার সঙ্গে সচিনের মাত্র একবার দেখা হয়েছিল।''
 
সচিনেও এই প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। টাইম অফ ইন্ডিয়ায় এক সাক্ষাৎকারে মাস্টারকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তাঁর নামে সবচেয়ে বােকা বোকা কোন কথাটা শুনতে হয়েছে এখনও পর্যন্ত। তখন সচিন জানিয়েছিলেন যে, ''শিল্পা শিরোদকরের সঙ্গে আমি নাকি প্রেম করছি, এটা শুনে হাসি পেয়েছিল।''
 
শিল্পা অমিতাভ বচ্চন, গোবিন্দার মত ব্যক্তিত্বদের সঙ্গে কাজ করেছেন। লন্ডন নিবাসী ব্য়বসায়ী অপারেশ রঞ্জিতকে ২০০০ সালে বিয়ে করেছিলেন পরবর্তীতে শিল্পা।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget