এক্সপ্লোর

IND vs NZ 3rd Test: ওয়াংখেড়ে টেস্টের প্রথম সেশনেই ওয়াংশিংটনের সুন্দর বোলিংয়ে ভাল জায়গায় ভারত

India vs New Zealand: যশপ্রীত বুমরার শরীর খারাপ, তাই তাঁকে ছাড়াই এই ম্যাচে মাঠে নামতে হয়েছে টিম ইন্ডিয়াকে।

মুম্বই: ভারত বনাম নিউজ়িল্যান্ডের তৃতীয় টেস্টের (IND vs NZ 3rd Test) প্রথম সেশনের খেলা শেষ। মধ্যাহ্নভোজের বিরতিতে কিউয়িদের স্কোর তিন উইকেটের বিনিময়ে ৯২ রান। আপাতত উইল ইয়ং ৩৮ ও ড্যারেল মিচেল ১১ রানে ব্যাট করছেন। ভারতের হয়ে জোড়া উইকেট নিয়েছেন ওয়াশিংটন সুন্দর  (Washington Sundar)।

মুম্বইয়ে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউজ়িল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। ভারতীয় দল নিজেদের একাদশে এক বদল ঘটিয়ে মাঠে নামে। যশপ্রীত বুমরার বদলে সুযোগ পান মহম্মদ সিরাজ। বুমরার বিষয়ে আপডেট দিয়ে বিসিসিআইয়ের তরফে জানানো হয় তিনি অসুস্থ। এক বিবৃতিতে বিসিসিআই জানায়, 'বুমরা ভাইরাল জ্বরে আক্রান্ত হয়েছেন। তাই তিনি মুম্বইয়ে তৃতীয় টেস্টে মাঠে নামতে পারছেন না।'

 

তবে নতুন বল হাতে বুমরার অনুপস্থিতি তেমন বুঝতে দেননি আকাশ দীপ ও সিরাজ। দিনের চতুর্থ ওভারেই ডেভন কনওয়েকে চার রানে এলবিডব্লু করে সাজঘরে ফেরান আকাশ দীপ। এরপর কিউয়ি অধিনায়ক ল্যাথামকে সঙ্গ দিতে নামেন ইয়ং। দুইজনে মিলে কিউয়ি দলের ইনিংস বেশ দেখেশুনেই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। বেশ ভাল ছন্দেই দেখাচ্ছিল দু'জনকে বেশ ভাল ছন্দেই দেখাচ্ছিল। তবে গত ম্যাচে ভারতের হয়ে নজরকাড়া পারফর্ম করা ওয়াশিংটন সুন্দর বল হাতে তুলে নিতেই বদলায় ছবিটা।

প্রথমে ল্যাথামের ডিফেন্স ভাঙেন তারকা অফস্পিনার। তাঁর রক্ষণভেদ করে উইকেট ভেঙে ফেলেন ওয়াশিংটন সুন্দর। ২৮ রানে ফিরতে হয় ল্যাথামকে। অনেকটা একেবারে কার্পন কপির মতোই রাচিন রবীন্দ্রকেও মাত্র পাঁচ রানে বোল্ড করেন সুন্দর। রবীন্দ্র গোটা সিরিজ় জুড়েই অনবদ্য ফর্মে রয়েছেন। সেই কারণেই মাত্র পাঁচ রানে তাঁর উইকেট তুলে নেওয়াটা নিঃসন্দেহে বেশ বড় সাফল্য। তবে অল্প রানের ব্যবধানে এই দুই উইকেট হারালেও ইয়ং ও মিচেল ইনিংসের হাল শক্তভাবে ধরেছেন। ভারতীয় বোলিং তাঁদের কাউকেই তেমন বেগ দিতে পারেনি। এবার দেখার বিষয় লাঞ্চের পর দ্বিতীয় সেশনে ছবিটা বদলায় কি না। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: এক বছরেই বেতন বাড়ল ২২৬৩ শতাংশ, কেকেআরের প্রথম রিটেনশন রিঙ্কু সিংহের স্বপ্নের সফর অব্যাহত 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget