এক্সপ্লোর

Kohli-Rohit with AUS PM: নরেন্দ্র মোদিকে বলেছি... রোহিত-কোহলির সামনেই খোঁচা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর

India vs Australia: বর্ডার-গাওস্কর সিরিজে পিছিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। পারথে প্রথম টেস্টে ভারতের কাছে ২৯৫ রানের বিশাল ব্যবধানে পরাজয় হজম করতে হয়েছে অস্ট্রেলিয়াকে। দ্বিতীয় টেস্ট অ্যাডিলেডে।

ক্যানবেরা: বর্ডার গাওস্কর সিরিজে পিছিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। পারথে প্রথম টেস্টে ভারতের কাছে ২৯৫ রানের বিশাল ব্যবধানে পরাজয় হজম করতে হয়েছে অস্ট্রেলিয়াকে। দ্বিতীয় টেস্ট অ্যাডিলেডে। ৬ ডিসেম্বর থেকে সেই টেস্ট ম্যাচ নৈশালোকে, গোলাপি বলে। তার আগে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। অস্ট্রেলিয়ায় চলতি সফরে অস্ট্রেলিয়ার কোনও দলের বিরুদ্ধে এটিই ভারতের প্রথম প্রস্তুতি ম্যাচ। কারণ, প্রথম টেস্টের আগে ভারত যে প্রস্তুতি ম্যাচ খেলেছিল, সেটা নিজেদের মধ্যেই দুটি দল গড়ে।

প্রস্তুতি ম্যাচের আগে ভারত ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশে নির্বাচিত ক্রিকেটারদের সঙ্গে দেখা করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ (Australian Prime Minister Anthony Albanese)। সেখানে রোহিত শর্মা, বিরাট কোহলিদের সঙ্গে খোশমেজাজে গল্প করলেন অজ়ি প্রধানমন্ত্রী। আর ভারতীয় শিবিরকে খোঁচা দিতেও ছাড়লেন না।

প্রত্যেকবারই অস্ট্রেলিয়া সফরে এলে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার রেওয়াজ রয়েছে ভারতীয় দলের। প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের আগে তাই অস্ট্রেলিয়ার পার্লামেন্টে গিয়েছিলেন রোহিত, কোহলি, যশপ্রীত বুমরা-রা।

সেখানে ভারতীয় ক্রিকেটারদের অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বলেন, 'এই সপ্তাহান্তে দুর্দান্ত একটা ভারতীয় দলের সঙ্গে মানুকা ওভালে খুব কঠিন এক চ্যালেঞ্জ প্রধানমন্ত্রী একাদশের। তবে আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলেই রেখেছি যে, কাজ সম্পন্ন করার ব্যাপারে আমি আমার ছেলেদের ওপর ভরসা রাখছি।' 

সরাসরি না বললেও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বোঝাতে চেয়েছেন, ভারতীয় দলকে হারিয়ে দেবে অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশ।

 

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের পরিচয় করিয়ে দেন রোহিত শর্মা। যশপ্রীত বুমরার ব্যতিক্রমী বোলিং অ্যাকশনের প্রশংসা শোনা যায় তাঁর মুখে। কোহলিকে মজা করে তিনি বলেন, 'দারুণ ইনিংস খেলেছো পারথে, যেন সেই সময় আমরা আর কোনও কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিলাম না।'

আরও পড়ুন: বন্ধুর প্রেমের প্রস্তাবে রাজি, স্নেহাশিস-কন্যার নতুন ইনিংস, খুশির হাওয়া সৌরভের পরিবারে

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget