এক্সপ্লোর

WTC Final 2025: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ড্র হলে অস্ট্রেলিয়া না দক্ষিণ আফ্রিকা, কারা পাবেন সেরার শিরোপা?

South Africa vs Australia: দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে রিজার্ভ ডে রাখা হয়েছে।

লন্ডন: বর্তমানে 'হোম অফ ক্রিকেট' হিসাবে পরিচিত লর্ডসে রমরমিয়ে চলছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC Final 2025)। ইতিমধ্যেই অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা (South Africa vs Australia) একটি করে ইনিংস খেলে ফেলেছে। টানটান লড়াই চলছে। তবে ম্যাচ যদি ড্র হয়, তাহলে কী হবে?

২০২১ সালে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সময় থেকেই ফাইনালে ড্র হলে কী হবে, তা নির্ধারিত করা রয়েছে। সেই নিয়ম এবারেও অপরিবর্তিতই রয়েছে। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ড্র হলে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া, উভয় দলই যুগ্মভাবে টেস্টের সেরা হিসাবে মেস একসঙ্গে হাতে তুলবে। টি-টোয়েন্টি ক্রিকেটের মতো কোনও সুপার ওভার বা কিছুর ব্যবস্থা এক্ষেত্রে নেই। সাধারণত টেস্ট সিরিজ় ড্র হলে যেমন ট্রফি দুই দেশের মধ্যে ভাগ হয়ে যায়, এক্ষেত্রেও তেমনটাই হবে। 

তবে হ্যাঁ, বৃষ্টির হলে সেক্ষেত্রে ম্যাচ শেষ করার জন্য বাড়তি একদিন রিজার্ভ ডে হিসাবে রাখা হয়েছে। তবে সেটা একমাত্র তখনই কার্যকর হবে যখন ম্যাচে নষ্ট হওয়া সময় পাঁচ দিন এবং বর্ধিত সেশনেও পুনরুদ্ধার করা না যায়। তখন ষষ্ঠ দিনে সর্বাধিক ৯০ ওভার পর্যন্ত খেলা হতে পারে। তবে যদি পাঁচ দিনে বৃষ্টি বাধা সৃষ্টি করা সত্ত্বেও গোটা ইনিংস খেলা সম্ভব হয় এবং ম্যাচের ফলাফল পাওয়ার জন্য যথেষ্ট সময় থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ম্যাচ রিজার্ভ ডেতে গড়াবে না।

এই ম্য়াচে আপাতত কিন্তু এগিয়ে অস্ট্রেলিয়াই। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম ইনিংসে ২১২ রানেই গুটিয়ে গিয়েছিল তাঁদের ইনিংস। স্টিভ স্মিথের ৬৬ ও বিউ ওয়েবস্টারের ৭২ রানে ভর করেই কোনওক্রমে দু'শো রানের গণ্ডি পার করে অস্ট্রেলিয়া। বল হাতে পাঁচ উইকেট নেন কাগিসো রাবাডা। দক্ষিণ আফ্রিকার সমর্থক তথা ক্রিকেটাররা আশা করেছিলেন যে দল বড় রানের লিড পেতে সক্ষম হবে এবং অজ়িদেরও চাপে ফেলা যাবে। তবে অস্ট্রেলিয়া প্রমাণ করল কেন তাঁরা গতবারে টেস্ট চ্যাম্পিয়নশিপজয়ী দল।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বল হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিলেন প্যাট কামিন্স (Pat Cummins)। তাঁর আগুনে বোলিংয়েই মাত্র ১৩৮ রানে অল আউট হয়ে গেল প্রোটিয়া দল। বল হাতে ছয়টি উইকেট নেন ক্যাপ্টেন কামিন্স। প্রোটিয়াদের হয়ে কোনও ব্যাটার অর্ধশতরানের গণ্ডিও পার করতে পারলেন না। কাইল ভিরেইনা সর্বাধিক ৪৫ রানের ইনিংস খেলেন। 

সেরা শিরোনাম

India vs Sri Lanka: 'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
Shubman Gill: 'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
IND vs SL: অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
WTC Points Table: গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget