এক্সপ্লোর

IND vs AUS 2nd Test: শ্রেয়স কি দ্বিতীয় টেস্ট খেলবেন? কোচ দ্রাবিড়ের কথায় ইঙ্গিত স্পষ্ট

Shreyas Iyer: চোটের কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজে খেলতে পারেননি শ্রেয়স। খেললেনি নাগপুরে আয়োজিত ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টেস্টেও।

নয়াদিল্লি: চোটের কারণে বেশ কয়েকদিন মাঠের বাইরেই ছিলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ তো খেলতে পারেননি, মাঠে নামতে পারেননি অজিদের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টেও। তবে মঙ্গলবারই ভারতীয় বোর্ডের তরফে জানানো হয় শ্রেয়স ফিট এবং তিনি ভারতীয় দলে (Team India) যোগ দিচ্ছেন। দলে তো যোগ দিয়েছেন, কিন্তু নয়াদিল্লিতে দ্বিতীয় টেস্টে (IND vs AUS 2nd Test) ভারতীয় একাদশে কী খেলার সুযোগ পাবেন শ্রেয়স?

ফিট হলেই একাদশে

সাংবাদিক সম্মেলনে ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) কিন্তু জানাচ্ছেন শ্রেয়স সম্পূর্ণ ম্যাচ ফিট হলে তিনি কিন্তু সরাসরি ভারতীয় একাদশে ফিরবেন। তিনি বলেন,'ও যদি ফিট থাকে, ম্যাচে নামার জন্য প্রস্তুত হয়, পাঁচ দিনের টেস্ট ম্যাচ খেলার মতো অবস্থা থাকে, তাহলে নিঃসন্দেহে ও সরাসরি ভারতীয় একাদশে ফিরবে। সাম্প্রতিক অতীতের পারফরম্যান্সের ভিত্তিতে ওর তো দলে ফেরারই কথা।'

অনুশীলনের পর সিদ্ধান্ত

শ্রেয়স চোট সারিয়ে মাঠে ফিরতে পারায় কিন্তু রাহুল দ্রাবিড় ভীষণই খুশি। তিনি অবশ্য শ্রেয়সের ফিটনেস নিয়ে এখনও পুরোপুরি নিশ্চিত নন। বৃহস্পতিবার অনুশীলনের পরেই তাঁকে দ্বিতীয় টেস্টে খেলানো হবে কি না, তা নির্ধারণ করা হবে। 'চোট সারিয়ে কেউ দলে ফিরলে খুশি তো হয়ই। চোটের কারণে মাঠের বাইরে থাকার অনুভূতিটা না ব্যাক্তিগত, না দলগতভাবে সুখকর। ও ফেরায় আমি ভীষণ খুশি। দুইদিন অনুশীলন করার পরেই ওকে খেলানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আজকে (বুধবার) দীর্ঘক্ষণ অনুশীলন করেছে ও, কাল কেমন অনুশীলন করে সেটা দেখতে হবে।' বলেন ভারতীয় কোচ।

পূজারার শততম টেস্ট

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক মাইলফলক স্পর্শ করতে চলেছেন চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। দিল্লির ফিরোজ শাহ কোটলায় (অধুনা অরুণ জেটলি স্টেডিয়াম) প্যাট কামিন্সদের বিরুদ্ধে ম্যাচ হবে পূজারার কেরিয়ারের একশোতম টেস্ট। যে ম্যাচ দেখতে হাজির থাকবেন বিশেষ দু'জন। ম্যাচের আগের দিন সাংবাদিকদের পূজারা বলছিলেন, 'বাবা অরবিন্দ পূজারা আসছেন। বাবাই আমার প্রথম কোচ। ওঁর জন্যই ক্রিকেট খেলা শুরু হয়েছিল। স্ত্রী পূজা আসছে। পরিবার, বন্ধুদের ধন্যবাদ। কেরিয়ারে অনেক কিছু অর্জন করেছি।'

টেস্ট অভিষেক ২০১০ সালে। বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। পরের ১৩ বছর ধরে ভারতীয় মিডল অর্ডারে তিনি হয়ে উঠেছেন নতুন মিস্টার ডিপেন্ডেবল। এত দীর্ঘ কেরিয়ারের রহস্য উন্মোচন করেছেন পূজারা। বলেছেন, 'মানসিকভাবে মজবুত হতে হয়। ক্রিকেটার হিসাবে নিজের দক্ষতায় বিশ্বাস রাখতে হয়। আমি গোটা কেরিয়ার সেটাই করে এসেছি। সেভাবেই সফল হয়েছি। জানি কী করে প্রথম ৫-৬ বছর সফল হয়েছিলাম। নিজের খেলা কখনও পাল্টানো যায় না। প্রত্যেক খেলোয়াড়ের নিজস্ব খেলার ধরন রয়েছে। ক্রিকেটার হিসাবে উন্নতি করতেই হয়। আমিও বেশ কয়েকটি শট পরে যোগ করেছি। তাতে উপকৃত হয়েছি।'

আরও পড়ুুন: স্টার্কের মন্তব্যে দ্বিতীয় টেস্টে তাঁর অংশগ্রহণ করা নিয়ে জল্পনা বাড়ল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget