এক্সপ্লোর

Border-Gavaskar Trophy: স্টার্কের মন্তব্যে দ্বিতীয় টেস্টে তাঁর অংশগ্রহণ করা নিয়ে জল্পনা বাড়ল

Mitchell Starc: ২৬ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বক্সিং ডে টেস্ট খেলার সময়ই মধ্যমায় চোট পান স্টার্ক। সেই চোটের ফলেই প্রথম টেস্টে খেলতে পারেননি তিনি।

নয়াদিল্লি: অস্ট্রেলিয়াকে নাগপুরে ইনিংস ও ১৩২ রানে প্রথম টেস্টে হারিয়ে বর্ডার-গাওস্কর ট্রফিতে (Border-Gavaskar Trophy) ১-০ এগিয়ে গিয়েছে ভারতীয় দল। নয়াদিল্লিতে কাল থেকে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। সেই টেস্টের আগে অস্ট্রেলিয়ান দলে ফিরতে পারেন ক্যামেরন গ্রিন। তবে তারকা বোলার মিচেল স্টার্কের (Mitchell Starc) দলে ফেরা নিয়ে এখনও সংশয় রয়েছে। অন্তত তারকা বোলারের কথায় তেমনই ইঙ্গিত মিলছে।

খেলা নিয়ে সন্দেহ

দ্বিতীয় টেস্টের আগে স্টার্ক জানান তিনি এখনও খানিকটা দুর্বলই বটে। ডিসেম্বরে আঙুলে চোটে পান স্টার্ক। তার জেরেই নাগপুরে প্রথম টেস্টে খেলতে পারেননি তিনি। স্টার্ক দলে ফিরলে যে অজি দলের শক্তি অনেকটাই বাড়বে, সেই নিয়ে সন্দেহ নেই। তবে তাঁর সাম্প্রতিক মন্তব্য কিন্তু অজি সমর্থকদের চিন্তা বাড়াল। স্টার্ক বলেন, 'এখনও কিছু সমস্যা রয়েছে। ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকায় এখনও কিছুটা দুর্বলতা তো রয়েইছে। যতটা দ্রুত সেরে উঠব ভেবেছিলাম, ততটা দ্রুত বিষয়টা সারেনি। দেখা যাক কী হয়। দিনের শেষে মেডিক্যাল দল কী বলে, নির্বাচক, প্যাট (কামিন্স), রনির (অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড) কী মনে হয়, তার উপরই সবটা নির্ভর করবে। মাঠে নামার জন্য আমার তরফে যা যা করা দরকার সবটা করব।'

প্রথম টেস্টে খেলতে পারবেন না জেনে স্টার্ক বাকি অস্ট্রেলিয়া দলের সঙ্গে ভারতে আসেননি। দেশেই ছিলেন তিনি। সেখানেই তিনি সিডনিতে চারটি বোলিং সেশনে অংশ নেন। তবে বাকি অজি দল নয়াদিল্লিতে পৌঁছনোর আগেই তিনি সেখানে পৌঁছে যান। দিল্লিতে বুধবার অস্ট্রেলিয়া অনুশীলন করতে নামে, তার আগেই কিন্তু স্টার্ক একটি এক সেশন বোলিং করে নেন। স্টার্ক একাদশে ফিরলে প্রথম টেস্ট খেলা স্কট বোল্যান্ডকে মাঠের বাইরে বসতে হতে পারে। বাঁ-হাতি স্টার্ক একাদশে ফিরলে কিন্তু ক্রিজে তিনি অজি অফস্পিনার ন্যাথান লায়ন ও টড মার্ফির জন্য ফুটমার্কও তৈরি করবেন, যা তাঁদের বোলিংয়ে সহায়তাই করবে। 

স্পিনারদের সুবিধা

সেই কারণেই সম্ভবত স্টার্ক বাকি দলের সঙ্গে যোগ দেওয়ায় লায়ন বেশ উচ্ছ্বসিত। 'ন্যাথ (লায়ন) আমায় দেখেই জড়িয়ে ধরে। আমাদের দলে খুব বেশি ডান হাতি (ব্যাটার) নেই। বাঁ-হাতি বোলার হিসাবে তাই ফুটমার্ক তৈরি করলে আমাদেরই বেশি সুবিধা। এছাড়া আমার ওজনও বাকিদের একটু বেশি, তাই ক্রিজে বেশ গভীর ফুটমার্ক তৈরি হয়। যদি দ্বিতীয় টেস্টে মাঠের নামার সুযোগ পাই, আশা করছি স্পিনারদের জন্য আমি সুবিধা করে দিতে পারব।'

আরও পড়ুন: আচমকা ডিগবাজি, টেস্টের ক্রমতালিকায় ভারতকে দুইয়ে নামিয়ে দিল আইসিসি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Abhishek Sharma: ৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিওAbhishek Sharma
৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিও
IND vs SL: কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
Hardik Pandya: বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও
বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও

ভিডিও

NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda
KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget