এক্সপ্লোর

Ranji Trophy: লক্ষ্য নক আউট, রঞ্জিতে হরিয়ানার বিরুদ্ধে কাল নামছে বাংলা

Benএই মুহূর্তে গ্রুপে শীর্ষে রয়েছে বাংলা। ৫ ম্যাচে ঝুলিতে তারা পুরে নিয়েছে ২৫ পয়েন্ট। শেষ ম্যাচে বঢোদরার বিরুদ্ধে ৭ পয়েন্ট ঝুলিতে পুরেছে বাংলা। 

লালি: রঞ্জিতে হরিয়ানার বিরুদ্ধে নামতে চলেছে বাংলা (Bengal Cricket Match)। মঙ্গলবার হরিয়ানার (Haryana) লালিতে গ্রুপ এ-র ম্যাচে মুখোমুখি হতে চলেছেন অভিমন্যু ঈশ্বরণ, মনোজ তিওয়ারিরা। লক্ষ্মীরতণ শুক্লর (Laxmiratan Shukla) কোচিংয়ে রঞ্জিতে নেমেছে এবার বাংলা। হরিয়ানার বিরুদ্ধে বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে নক আউটে পা রাখাই একমাত্র লক্ষ্য তাদের।

এই মুহূর্তে গ্রুপে শীর্ষে রয়েছে বাংলা। ৫ ম্যাচে ঝুলিতে তারা পুরে নিয়েছে ২৫ পয়েন্ট। শেষ ম্যাচে বঢোদরার বিরুদ্ধে ৭ পয়েন্ট ঝুলিতে পুরেছে বাংলা। দলের ২ টপ অর্ডার ব্য়াটার অভিমন্যু ঈশ্বরণ ও সুদীপ ঘরামি। শেষ কয়েকটি ম্যাচে ২ জনই বড় রান করেছেন। মিডল অর্ডারে অনুষ্টুপ ও মনোজের কাঁধে থাকবে দায়িত্ব। তবে অলরাউন্ডার শাহবাজ আহমেদকে পাবে না বাংলা। নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ঘোষিত ভারতের ওয়ান ডে স্কোয়াডে রয়েছেন শাহবাজ। তবে তাঁর অনুপস্থিতিতে প্রদীপ্ত প্রামানিক তুরুপের তাস হয়ে উঠতে পারেন দলের জন্য। পেস বোলিং বিভাগে মুকেশ কুমার, আকাশ দীপ, ঈশান পোড়েল থাকছেন। তবে পিচের চরিত্র বুঝে শেষ মুহূর্তে অতিরিক্ত এক পেসার খেলাতেও পারে বাংলা টিম ম্য়ানেজমেন্ট। 

হতাশ সরফরাজ

ধারাবাহিক পারফর্মার মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে। কিন্তু এরপরও বারবার ব্রাত্য হয়েছেন। তিনি সরফরাজ খান (Sarfaraz Khan)। মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে প্রত্যেক টুর্নামেন্টেই নিজের ছাপ রেখেছেন। কিন্তু এত কিছুর পরও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজের জন্য যে ভারতীয় দল ঘোষণা করা হয়েছে, সেখানে সুযোগ মেলেনি এই ডানহাতি ব্য়াটারের। ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে সূর্যকুমার যাদবকে দলে নেওয়া হলেও ভাবা হয়নি এই ফর্ম্যাটে ঘরোয়া ক্রিকেটে ভারতের এই মুহূর্তের অন্যতম সফল ব্যাটার সরফরাজ খানকে। স্বভাবতই কিছুটা হতাশ তরুণ এই ব্য়াটার। 

সরফরাজ বলছিলেন, ''আমি যেখানেই যেতাম সেখানেই শুনতে পেতাম যে খুব তাড়াতাড়ি জাতীয় দলে সুযোগ আসবে আমার। সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার মেসেজ। ভারতীয় দলে সুযোগ না পাওয়ায় অনেকেই লিখেছিলেন যে তোমার সময়ও আসবে। আমি অসম থেকে দিল্লি পৌঁছেছিলাম। কিন্তু সারারাত ঘুমোতে পারিনি। বারবার মাথায় আসছিল যে কেন জাতীয় দলে আমি নেই। কিন্তু বাবার সঙ্গে কথা বলার পর যদিও আমি আবার স্বাভাবিক হতে পেরেছি। ডিপ্রেশনে চলে যেতে চাই না কোনওভাবেই। আমি আবার চেষ্টা করব।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE
Suvendu Adhikari | কবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ২ | দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ১ | অভিষেকের 'সেটিং-অফার' নিয়ে নতুন ইঙ্গিত মদনের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget