এক্সপ্লোর

WTC 2023-25: অ্য়াডিলেডে হারতেই টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ধাক্কা খেল ভারত, এবার কী হবে?

World Test Championship Point Table: দক্ষিণ আফ্রিকা পয়েন্ট টেবিলে উঠে এসেছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে যদি প্রোটিয়া শিবির জিতে যায়, তবে অস্ট্রেলিয়াকে টেক্কা দিয়ে শীর্ষে উঠে যেতে পারে তারা।

অ্যাডিলেড: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হওয়ার পরেই চাপটা বেড়ে গিয়েছিল। বর্ডার গাওস্কর ট্রফিতে (Border Gavaskar Trophy) ৪-০ বা ৫-০ ব্যবধানে জিতলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের (World Test Championship) টিকিট পাকা হয়ে যেত। পারথে সেই মত শুরুটাও দারুণ করেছিল ভারতীয় দল। বুমরার নেতৃত্বে সেই ম্য়াচে ২৯৫ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নেয় টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। কিন্তু অ্য়াডিলেড টেস্টে হেরে এবার ফের একবার চাপ বাড়ল টিম ইন্ডিয়া। এমনকী টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে এবার তিন নম্বরে নেমে গিয়েছে ভারতীয় দল

এই মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষেই রয়েছে অস্ট্রেলিয়া। তারা চাইবে প্রথম দুইয়ে শেষ করতে। অন্যদিকে পারথে জয়ের পর ভারতের পয়েন্টের শতকরা হার ছিল ৬১.১১। কিন্তু দিন রাতের টেস্টে ১০ উইকেটে হারে তা নেমে গিয়েছে ৫৭.২৯ এ। ঝুলিতে ৯টি জয়। ১৬ ম্য়াচ খেলে ১টি ড্র ও ৬টি ম্য়াচে হেরেছে টিম ইন্ডিয়া। এই মুহূর্তে ভারতকে টেক্কা দিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার পয়েন্টের শতকরা হার ৬০.৭১। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার সংগ্রহ এই মুহূর্তে ৫৯.২৬ শতাংশ। শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে যদি প্রোটিয়া শিবির জিতে যায়, তবে অস্ট্রেলিয়াকে টেক্কা দিয়ে শীর্ষে উঠে যেতে পারে তারা। অন্যদিকে নিউজিল্য়ান্ড ইংল্যান্ডের বিরুদ্ধে ৩২৩ রানে হেরে গিয়েছিল। যার ফলে তারা ছয় নম্বরে নেমে গিয়েছে পয়েন্ট টেবিলে। 

এই মুহূর্তে যা পরিস্থিতি সিরিজে আর একটিও ম্য়াচ হারা যাবে না ভারতের। সেক্ষেত্রে একমাত্র নিজেদের পারফরম্য়ান্সের নিরিখেই টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে পারবে ভারতীয় দল। অস্ট্রেলিয়ায় আরও তিনটি টেস্টে জেতা মানে ভারতের সর্বোচ্চ পয়েন্ট হবে ১৪৬। পয়েন্টের শতকরা হার পৌঁছবে ৬৪.০৩। আগামী ১৪ ডিসেম্বর থেকে শুরু বর্ডার গাওস্কর ট্রফির তৃতীয় টেস্ট। ব্রিসবেনের গাব্বায় মুখোমুখি হবে ২ দল। উল্লেখ্য, অ্য়াডিলেডে গোলাপি বলের টেস্টে আগের বার যখন অস্ট্রেলিয়া সফর এসেছিল ভারত, সেবারও হেরে গিয়েছিল। সেই ম্য়াচেই লজ্জার ৩৬ রানে অল আউট হয়েছিল বিরাটের নেতৃত্বাধীন দল। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Team India (@indiancricketteam)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND W vs ENG W Test: লর্ডসে ইতিহাস ভারতের মেয়েদের, নিজেদের ডেরায় ইংরেজদের দর্পচূর্ণ, মাঠে গিয়ে উচ্ছ্বসিত সচিন
লর্ডসে ইতিহাস ভারতের মেয়েদের, নিজেদের ডেরায় ইংরেজদের দর্পচূর্ণ, মাঠে গিয়ে উচ্ছ্বসিত সচিন
IPL: দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস
দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস
Rahul Dravid: ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হচ্ছেন ভারতের কিংবদন্তি রাহুল দ্রাবিড়! নাম সম্ভাব্যদের তালিকায়
ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হচ্ছেন ভারতের কিংবদন্তি রাহুল দ্রাবিড়! নাম সম্ভাব্যদের তালিকায়
Yastika Bhatia: মহিলাদের ক্রিকেটে এই প্রথম, লর্ডসের মাটিতে টেস্টে ইতিহাস গড়লেন ইয়াস্তিকা ভাটিয়া
মহিলাদের ক্রিকেটে এই প্রথম, লর্ডসের মাটিতে টেস্টে ইতিহাস গড়লেন ইয়াস্তিকা ভাটিয়া

ভিডিও

Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'
Tollywod News: টলিপাড়ার জট কাটাতে নন্দনে বৈঠকে বিজেপির ৪ বিধায়ক | ABP Ananda Live
BJP Government : ৩ তৃণমূল-ত্যাগীর রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ। ABP Ananda live
21st July: ২১ জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখতে গান্ধী মূর্তির পাদদেশে 'ঋতব্রত-তৃণমূল | TMC News
CPIM Leader Arrested in Baruipur Case : উস্কানি-দাঙ্গা, বারুইপুর গণপ্রহার-কাণ্ডে একাধিক অভিযোগ লাহেকের বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget