এক্সপ্লোর

WPL 2023: মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিয়েই নতুন অঙ্গীকার ভারতীয় অধিনায়ক হরমনপ্রীতের

Harmanpreet Kaur: মহিলাদের প্রিমিয়ার লিগের নিলামে ১ কোটি ৮০ লক্ষ টাকায় মুম্বই ইন্ডিয়ান্স দলে নেয় ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরকে।

মুম্বই: মুম্বইয়ের হয়ে এতদিন পর্যন্ত ভারতীয় পুরুষ দলের অধিনায়ক রোহিত শর্মাকে মাঠ কাঁপাতে সকলেই দেখেছেন। তবে এ বছর থেকে শুধু রোহিত নয়, পল্টনদের হয়ে আরেক ভারতীয় অধিনায়ককেও খেলতে দেখা যাবে। উইমেন্স প্রিমিয়ার লিগের নিলামে (WPL 2023 Auction) ১ কোটি ৮০ লক্ষ টাকায় মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) দলে নেয় ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরকে (Harmanpreet Kaur)। নিজের নতুন দলে সামিল হয়েই পুরুষ দলের সাফল্যের ধারা অব্যাহত রাখার অঙ্গীকার করলেন হরমনপ্রীত।

সাফল্য অব্যাহর রাখার অঙ্গীকার

সোশ্যাল মিডিয়ায় মুম্বই ইন্ডিয়ান্সের শেয়ার করা এক ভিডিওতে উচ্ছ্বসিত হরমনপ্রীত বলেন, 'আইপিএলে বরাবর মুম্বই ইন্ডিয়ান্স ভাল পারফর্ম করে এসেছে। এবার আমিও মুম্বই ইন্ডিয়ান্সের অংশ হওয়ার সুযোগ পেয়েছি এবং আশা করছি আমাদের জুটিটা ভালই জমবে। আমাদের জন্য এটা সম্পূর্ণ একটা নতুন অভিজ্ঞতা হতে চলেছে। এই প্রথমবার এত চাপের মধ্যে এক বড় এক টুর্নামেন্টে খেলব আমরা। আমি এর জন্য ভীষণই উত্তেজিত। এটা শুধু ভারত নয়, গোটা বিশ্বেই মহিলা ক্রিকেটে বিরাট বদল ঘটাবে।'

এরপরেই মুম্বইয়ের সাফল্যের ধারা অব্যাহত রাখার অঙ্গীকার করে হরমনপ্রীত বলেন, 'আমরা মুম্বইয়ের হয়ে খেলব এবং আশা করছি মুম্বই ইন্ডিয়ান্সের সকল অনুরাগীরা আমাদের সমর্থন করতে মাঠে আসবেন। মুম্বই ইন্ডিয়ান্সের সমর্থকরা সবসময়ই নিজেদের দলের হয়ে মাঠ ভরিয়েছেন। আশা করছি মুম্বই ইন্ডিয়ান্সের পুরুষ দল যে সাফল্য পেয়েছে, আমরাও সেই সাফল্যের ধারা অব্যাহত রাখতে পারব।'

রেকর্ড দামে আরসিবিতে স্মৃতি

সোমবার, ১৩ ফেব্রুয়ারি ধুমধাম করে মহিলা প্রিমিয়ার লিগের নিলাম আয়োজিত হয়েছে। সেখানে প্রথম খেলোয়াড় হিসাবে স্মৃতি মান্ধানার (Smriti Mandhana) নাম নিলামে উঠে। ভারতের তারকা ওপেনারকে ৩.৪ কোটি টাকার বিরাট মূল্যে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। মহিলা প্রিমিয়ার লিগ নিলামে তিনিই সর্বোচ্চ দামে বিক্রি হওয়া ক্রিকেটার। স্মৃতি বিরাট দামে বিক্রি হওয়ায় শুধু তিনি নন, উচ্ছ্বাসে ভাসলেন তাঁর ভারতীয় সতীর্থরাও।

বর্তমানে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ চলছে দক্ষিণ আফ্রিকায়। আপাতত সেখানেই রয়েছেন ভারতীয় দলের অঙ্গ স্মৃতি। সতীর্থদের সঙ্গে বসে একসঙ্গেই নিলাম দেখছিলেন ভারতীয় তারকা। সেখানে স্মৃতি বিরাট মূল্যে বিক্রি হওয়ার পরেই উচ্ছ্বাসে ভাসেন রিচা ঘোষ, জেমাইমা রডরিগেজ, হরমনপ্রীত কৌররা। জেমাইমা ও হরমনপ্রীত স্মৃতিকে আলিঙ্গনও করেন বটে। ভারতীয় পুরুষ দলের ১৮ নম্বর জার্সিধারী বিরাট কোহলি আরসিবির পুরুষ দলের হয়ে আইপিএল খেলেন। এবার ভারতের মহিলা দলের ১৮ নম্বর জার্সিধারীও আরসিবির জার্সিতেই খেলবেন।

আরও পড়ুন: মহিলাদের আইপিএলের নিলামে বাংলার থেকে কারা সুযোগ পেলেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ে অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ খুললেন Saugata Roy
Chokh Bhanga 6 Ta : নিয়ম না মানার মাশুলেই 'জতুগৃহ' তারাপীঠের হোটেল? | Tarapith News
Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget