এক্সপ্লোর

WPL 2024: কবে বসবে দ্বিতীয় ডব্লুপিএলের আসর? জানিয়ে দিলেন অরুণ ধুমাল

Women's Premier League: আসন্ন বছর মুম্বইয়ের পাশাপাশি বেঙ্গালুরুতেও টুর্নামেন্টের বেশ কিছু ম্যাচ আয়োজন করার ভাবনাচিন্তা করা হচ্ছে বলে খবর।

মুম্বই: ধুমধাম করে প্রথম ডব্লুপিএল আয়োজিত হয়েছে এই বছরই। ৯ ডিসেম্বর টুর্নামেন্টের দ্বিতীয় মরশুমের (WPL 2024) আগে নিলামের আয়োজন হওয়ার কথা। তবে টুর্নামেন্ট শুরু হবে কবে? সেই দিণক্ষণ নিয়ে এতদিন পর্যন্ত ধোঁয়াশা ছিল। তবে আইপিএলের গর্ভনিং কাউন্সিলের চেয়ারম্যান অরুণ ধুমাল (Arun Dhuma জানিয়ে দিলেন যে ফেব্রুয়ারি মাসেই ডব্লিউপিএলের দ্বিতীয় মরশুমের আসর বসতে চলেছে।

ডব্লিউপিএলের দিনক্ষণ

সম্প্রতি এক সাক্ষাৎকারে অরুণ ধুমাল জানান, 'ফেব্রুয়ারি মাসে ডব্লিউপিএলের আসর বসবে। টুর্নামেন্টের নিলামের সময় আমরা যখন সকলে দেখা করব, তখন টুর্নামেন্টটি কোথায় আয়োজিত হবে, সেই বিষয়টি নিয়ে আমরা আলাপ আলোচনা করব। যাতায়াত, থাকা, খাওয়ার বন্দোবস্ত এবং কতটা কী সময় পাব, সেইসব দেখেশুনেই আমরা টুর্নামেন্টের ভেন্যুগুলি নির্ধারণ করব।'

মাঝে শোনা যাচ্ছিল যে এ বছরের অক্টোবর-নভেম্বর মাসে দীপাবলির আশেপাশেই আয়োজকরা দ্বিতীয় মরশুমের আয়োজন করতে উদ্যোগী ছিলেন। তবে সেই সময় বিশ্বকাপ চলায়, তা করা সম্ভব হয়নি। গত মরশুমে মহারাষ্ট্রেই গোটা টুর্নামেন্টটি আয়োজিত হয়েছিল। তবে এ মরশুমের আগে টুর্নামেন্টটিকে আইপিএলের মতো বিভিন্ন শহরে আয়োজন করার প্রস্তাব দিয়েছেন অনেকেই। সেটা কি আদৌ সম্ভব? 

একাধিক শহরে ম্যাচ

ধুমালের মতে সমর্থকদের কথা মাথায় রেখে একাধিক শহরে টুর্নামেন্টটি আয়োজন করলে ভালই হয়। 'যদি একাধিক শহর মিলিয়ে টুর্নামেন্টটির আয়োজন করা যায়, তাহলে সমর্থক এবং ফ্র্যাঞ্চাইজিদের জন্য ভালই হবে। তবে সবটাই সময় এবং বাকি সব বন্দোবস্তের উপর নির্ভরশীল।' জানান তিনি। শোনা যাচ্ছে যে আইপিএলের মতো একগুচ্ছ শহরে ডব্লিউপিএলের আয়োজন না হলেও, মহারাষ্ট্রের পাশাপাশি বেঙ্গালুরুর মতো আরও একটি শহরে টুর্নামেন্টটি আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

সাইকার অভিষেক

বাংলা ক্রিকেটের জন্য স্মরণীয় হয়ে থাকবে বুধবার দিনটি। কারণ, মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে পা রাখলেন সাইকা ইশাক (Saika Ishaque)। বাংলার ক্রিকেটারের অভিষেক হল ইংল্যান্ডের (IND vs ENG) বিরুদ্ধে ভারতীয় মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্য়াচেই।

বুধবার ম্যাচ শুরুর আগে সাইকার হাতে ভারতীয় দলের (Indian Womens Cricket Team) ক্যাপ তুলে দেন অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। দৃশ্যতই রোমাঞ্চিত দেখাচ্ছিল বাংলার তারুণীকে। সাইকার সঙ্গেই এদিন অভিষেক ঘটান কর্নাটকের শ্রেয়াঙ্কা পাটিলের।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন: ব্যর্থ শেফালির লড়াই, ৩৮ রানে হেরে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে পিছিয়ে পড়ল ভারত

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget