এক্সপ্লোর

WTC Final 2023: ফাইনালে কি দুই স্পিনার নিয়েই টিম ইন্ডিয়ার মাঠে নামা উচিত? পরামর্শ দিলেন হরভজন

IND vs AUS: ৭ জুন থেকে ইংল্যান্ডের ওভালে ভারত ও অস্ট্রেলিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে একে অপরের মুখোমুখি হবে।

নয়াদিল্লি: ৭ জুন থেকে শুরু হতে চলেছে বিশ্ব টেস্টচ্যাম্পিয়নশিপের ফাইনাল (World Test Championship Final 2023)। জোরকদমে ভারত ও অস্ট্রেলিয়া (IND vs AUS), দুই দলই সেই ম্যাচের প্রস্তুতি শুরু করে দিয়েছে। ইংল্যান্ডের ওভালে খেতাবি লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল। বিদেশি মাঠে খেলা হলেও, ভারতের একাদশ কেমন হবে, সেই নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়। এক্ষেত্রেও তেমন আলোচনা ইতিমধ্যেই শুরু হয়েছে।

বরাবরই ভারতীয় দলের স্পিনবিভাগ শক্তিশালী। কিন্তু বিদেশি মাঠে, বিশেষত সেনা দেশগুলিতে (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া) পিচ থেকে স্পিনারদের তেমন মদত থাকে না। তাই প্রশ্নটা বারংবার উঠে যে টিম ইন্ডিয়ার পরিস্থিতির কথা বিবেচনা করেই একাদশ তৈরি করা উচিত নয়, পরিবেশ, পিচ ভুলে সেরা একাদশ নিয়ে মাঠে নামা উচিত? কয়জন স্পিনার নিয়ে মাঠে নামা উচিত? এই বিষয়ে স্পষ্টভাবেই কিংবদন্তি ভারতীয় স্পিনার হরভজন সিংহ (Harbhajan Singh) জানিয়ে দেন, সিদ্ধান্তটা পরিবেশ বুঝেই নেওয়া উচিত।

পিচ বুঝে একাদশ

তিনি বলেন, 'গোটাটাই পিচের চরিত্রের উপর নির্ভরশীল। যদি পিচে ঘাস কম থাকে এবং আকাশে রোদ থাকে, তাহলে দুই স্পিনার নিয়েই মাঠে নামা উচিত। যদি এমন পরিস্থিতি না হয়, তাহলে তিন ফাস্ট বোলারের পাশাপাশি রবীন্দ্র জাডেজাকে একমাত্র স্পিনার হিসাবে একাদশে সুযোগ দেওয়া উচিত। পাশাপাশি শার্দুল ঠাকুরকেও দলে রাখার প্রয়োজন, কারণ ওরা শুধু বল করে না, ব্যাটটাও বেশ ভাল করতে পারে।'

ঈশান না ভারত?

পাশাপাশি কিপার হিসাবে ঈশান কিষাণ (Ishan Kishan) না কেএস ভারত (KS Bharat), কার একাদশে সুযোগ পাওয়া উচিত, সেই নিয়েও নিজের মতামত ব্যক্ত করেন হরভজন। 'আমার মনে হয় না ঈশান কিষাণ একাদশে সুযোগ পাবে। কেএস ভারত তো ধারাবাহিকভাবে কয়েকটি ম্যাচ খেলেছেন। ঋদ্ধিমান সাহা দলে থাকলে বিষয়টা ভিন্ন হত। ঋদ্ধিমান অধিক অভিজ্ঞ এবং কিপার হিসাবেও ভারতের থেকে ভাল। ও দলে থাকলে তাই ওকে খেলাতাম আমি। আর কেএল রাহুল ফিট থাকলে সুযোগ দেতাম রাহুলকে। ও একজন ওপেনার হওয়ার পাশাপাশি কিপিংটাও করে। তাই ওকে খেলাতাম তবে পাঁচ বা ছয় নম্বরে।' মত হরভজনের।

আরও পড়ুন: যামিনী রায়, সত্যজিৎ রায়, গুরু দত্ত, পণ্ডিত রবিশঙ্করের উজ্জ্বল উপস্থিতি ব্রিটিশ মিউজ়িয়ামে; নজর কাড়বে কালী মূর্তিও

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND W vs ENG W Test: লর্ডসে ইতিহাস ভারতের মেয়েদের, নিজেদের ডেরায় ইংরেজদের দর্পচূর্ণ, মাঠে গিয়ে উচ্ছ্বসিত সচিন
লর্ডসে ইতিহাস ভারতের মেয়েদের, নিজেদের ডেরায় ইংরেজদের দর্পচূর্ণ, মাঠে গিয়ে উচ্ছ্বসিত সচিন
IPL: দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস
দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস
Rahul Dravid: ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হচ্ছেন ভারতের কিংবদন্তি রাহুল দ্রাবিড়! নাম সম্ভাব্যদের তালিকায়
ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হচ্ছেন ভারতের কিংবদন্তি রাহুল দ্রাবিড়! নাম সম্ভাব্যদের তালিকায়
Yastika Bhatia: মহিলাদের ক্রিকেটে এই প্রথম, লর্ডসের মাটিতে টেস্টে ইতিহাস গড়লেন ইয়াস্তিকা ভাটিয়া
মহিলাদের ক্রিকেটে এই প্রথম, লর্ডসের মাটিতে টেস্টে ইতিহাস গড়লেন ইয়াস্তিকা ভাটিয়া

ভিডিও

Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'
Tollywod News: টলিপাড়ার জট কাটাতে নন্দনে বৈঠকে বিজেপির ৪ বিধায়ক | ABP Ananda Live
BJP Government : ৩ তৃণমূল-ত্যাগীর রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ। ABP Ananda live
21st July: ২১ জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখতে গান্ধী মূর্তির পাদদেশে 'ঋতব্রত-তৃণমূল | TMC News
CPIM Leader Arrested in Baruipur Case : উস্কানি-দাঙ্গা, বারুইপুর গণপ্রহার-কাণ্ডে একাধিক অভিযোগ লাহেকের বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget