এক্সপ্লোর

WTC Final 2023: খেতাব জয়ের বিষয়ে আশাবাদী স্মিথ, প্রতিপক্ষ নিয়ে অত্যাধিক ভাবনাচিন্তা করতে নারাজ

Steve Smith: ফাইনালে ভারতের বিরুদ্ধে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী হলেও, ভারতীয় বোলিং লাইন আপকে সমীহই করছেন স্মিথ।

লন্ডন: কয়েক ঘণ্টা পরেই শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC 2023 Final)। আইসিসি ব়্যাঙ্কিংয়ের বিচারে বর্তমানে টেস্টের দুই সেরা দল ভারত, অস্ট্রেলিয়াই এই ম্যাচে একে অপরের মুখোমুখি হবে। অজি দলের অন্যতম সেরা ক্রিকেটার স্টিভ স্মিথ (Steve Smith)। তাঁর দক্ষতা এবং অভিজ্ঞতা খেতাবি লড়াইয়ে অস্ট্রেলিয়ার ভরসার বড় কারণ। ফাইনালে মাঠে নামার আগে কিন্তু প্রতিপক্ষ অত্যাধিক গুরুত্ব দিতে নারাজ স্মিথ।

আশাবাদী স্মিথ

তিনি বলেন, 'আমার ভাল ক্রিকেট খেলে ভারতকে হারানোর বিষয়ে আশাবাদী। বিগত কয়েক বছরে আমরা খুব ভাল ক্রিকেট খেলেছি। ওরাও যদিও ভাল খেলেছে। ফাইনালে দুই সেরা দলের লড়াই হওয়াটা দারুণ বিষয়। আশা করছি একটা ভাল ক্রিকেট ম্যাচ হবে। তবে প্রতিপক্ষকে নিয়ে আমি বেশি ভাবনাচিন্তা করতে চাই না। এই সপ্তাহটা ভারত এবং অস্ট্রেলিয়া, দুই দেশের জন্যই দারুণ গুরুত্বপূর্ণ হতে চলেছে।'

এরপরেই ভারতীয় বোলিং বিভাগকেও প্রশংসায় ভরিয়ে দেন প্র্রাক্তন অজি অধিনায়ক। 'ভারতীয় দলে সিম এবং সুইং বোলারদের দারুণ সংমিশ্রণ রয়েছে এবং ওদের স্পিনাররাও ভাল। মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজ ওদের প্রধান অস্ত্র। স্পিনাররাও এর আগে এই পরিবেশেকে দারুণভাবে কাজে লাগাতে সক্ষম হয়েছে। সুতরাং, ভারতের শক্তিশালী বোলিং আক্রমণের বিরুদ্ধে আমাদের খুবই ভাল ক্রিকেট খেলতে হবে। দেশের জন্য খেলা সবকয়টি ম্যাচেরই গুরুত্ব রয়েছে। প্রত্যেকটা সিরিজ গুরুত্বপূর্ণ। ৫০ ওভারের বিশ্বকাপ এখনও দেরি আছে, তার আগে আমাদের ফোকাস এই ট্রফিটা জয়ের দিকে।' বলেন তিনি।

রোহিতের হাতে ব্যান্ডেজ 

তবে এই ফাইনালের আগেই কিন্তু একটি ছবি দেখে ভারতীয় সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ। সম্প্রতি আইসিসির তরফে ওভালে ভারতীয় দলের অনুশীলনের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। সেখানেই দলের অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) হাতে ব্যান্ডেজ দেখেই ভারতীয় অনুরাগীদের কপালের চিন্তার ভাঁজ। 

বেশ কয়েকদিন ধরেই ইংল্যান্ডে অনুশীলন সারছে ভারত এবং অস্ট্রেলিয়া, উভয় দলই। তবে রবিবার, ৪ জুনই প্রথমবার ফাইনালের আগে ওভালে ভারতীয় দল অনুশীলন সারে। সোমবারও টিম ইন্ডিয়ার তারকাদের কড়া অনুশীলন করতে দেখা যায়। সেই অনুশীলনেরই এক ফাঁকে রোহিতকে হাতে ব্যান্ডেজ লাগিয়ে বসে থাকতে দেখা যায়। এই দেখেই ভারতীয় দলের সমর্থকরা রোহিতের ফিটনেস নিয়ে চিন্তিত। অনেকেই প্রশ্ন তুলেছেন, যে রোহিত আদৌ ফিট তো? একজন লেখেন, 'রোহিতের হাতে কী হয়েছে? আশা করছি সব ঠিক আছে।' আরেকজন লেখেন, 'রোহিতের হাতে ব্যান্ডেজ কেন?'

আরও পড়ুন: এক কেজি মধুর দাম গাড়ির দামের সমান! বিশ্বের সবচেয়ে দামি মধু পাওয়া যায় কোন দেশে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

Rampurhat Road Name Row |
Nirmal Ghosh Arrested |
Nirmal Ghosh Arrested | পরিবারের সঙ্গেও ছিল না যোগাযোগ! নির্মল গ্রেফতার হতেই জানালেন পুত্রবধূ
Netaji SUbhas Chandra Bose Statue | ভাঙা ডান হাত, নিউ আলিপুরে নেতাজির মূর্তির এ কী হাল?
Indranil Khan on Har Ghar Tiranga | জাতীয় পতাকা হাতে বেহালার বুকে ইন্দ্রনীলের নেতৃত্বে তিরঙ্গা যাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget