এক্সপ্লোর

WTC Final 2025: 'হোম অফ ক্রিকেট'-এ 'টেস্টের বেস্ট' হওয়ার লড়াই, WTC ফাইনালের দল ঘোষণা অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার

ICC World Test Championship Final 2025: অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা উভয় দলই মূলত চার প্রথম সারির বোলার নিয়ে মাঠে নামছে যাঁদের মধ্য়ে তিনজন ফাস্ট বোলার, একজন অফ স্পিনার।

লন্ডন: রাত পোহালেই শুরু টেস্টের সেরা হওয়ার লড়াই, তাও আবার 'হোম অফ ক্রিকেট' হিসাবে পরিচিত লর্ডসে। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা, দুই শক্তিধর দেশের ২২ গজের মহারণ দেখতে মুখিয়ে রয়েছে গোটা ক্রিকেটবিশ্ব। নাগাড়ে দ্বিতীয়বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC Final 2025) জিতবে অস্ট্রেলিয়া না প্রথম আইসিসি ট্রফি আসবে দক্ষিণ আফ্রিকার ঘরে? এই জবাবের অপেক্ষায় সকলে।

ম্যাচ শুরু হতে এখনও খানিকটা সময় বাকি রয়েছে। তবে তার বেশ খানিক আগেই নিজেদের একাদশ জানিয়ে দিলেন তেম্বা বাভুমা (Temba Bavuma) ও প্যাট কামিন্স (Pat Cummins), দুই দলের অধিনায়কই। তিন ফাস্ট বোলার, এক স্পিনার ও একজন ফাস্ট বোলিং অলরাউন্ডারকে নিয়ে খেতাবি ফাইনালে নামছে দক্ষিণ আফ্রিকা। অপরদিকে, অস্ট্রেলিয়ার একাদশে দুই তিন ফাস্ট বোলার, এক স্পিনারের পাশাপাশি দুই ফাস্ট বোলিং অলরাউন্ডার রয়েছেন। ফাস্ট বোলিং অলরাউন্ডারদের একজন হলেন ক্যামেরন গ্রিন। পিঠের অস্ত্রোপ্রচারের পর দলে ফেরা গ্রিন কতটা বোলিং করতে পারবেন, সেটা নিয়ে খানিকটা প্রশ্নচিহ্ন রয়েছে বটে।

অস্ট্রেলিয়ার হয়ে মার্নাস লাবুশেন উসমান খাওয়াজার সঙ্গে ওপেন করবেন। সদ্য আরসিবির সঙ্গে আইপিএল খেতাব জেতা জশ হ্যাজেলউডও চোট সারিয়ে অজ়ি একাদশে ফিরেছেন। অস্ট্রেলিয়ার এই দলে আইসিসি ট্রফি জয়ের প্রচুর অভিজ্ঞতা এবং দক্ষতা উভয়ই রয়েছে। বিগত দুই বছরে প্যাট কামিন্সের দল কোনও টেস্ট সিরিজ় হারেনি। দুরন্ত ফর্মে রয়েছেন তাঁরা। শেষবার ইংল্য়ান্ডে বছর দুই আগে খেলতে নেমে অ্যাসেজ রিটেন করেন কামিন্সরা।

তবে অপরদিকে প্রোটিয়াদের রেকর্ডও কিন্তু বেশ ভাল। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ভেন্যু লর্ডসে ১৯৯১ সাল থেকে দক্ষিণ আফ্রিকা মাত্র একটি টেস্ট ম্যাচ হেরেছে। এই সময়ে লর্ডসে রামধনুর দেশের জয়ের সংখ্যা পাঁচ, ড্র হয়েছে একটি ম্যাচ। অর্থাৎ 'হোম অফ ক্রিকেটে' তাদের রেকর্ড ঈর্ষণীয়। তাই এক হাড্ডাহাড্ডি ম্যাচের পটভূমি যে সম্পূর্ণ তৈরি, তা কিন্তু বলাই বাহুল্য।

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের একাদশ:-

দক্ষিণ আফ্রিকা

এডেন মারক্রাম, রায়ান রিকেলটন, তেম্বা বাভুমা (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহ্যাম, কাইল ভিরেইনে (উইকেটরক্ষক), উইয়ান মুল্ডার, মার্কো জানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাডা, লুঙ্গি এনগিদি 

অস্ট্রেলিয়া

উসমান খাওয়াজা, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, ট্র্যাভিস হেড, বিউ ওয়েবস্টার, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, ন্যাথান লায়ন, জশ হ্যাজেলউড 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget