এক্সপ্লোর

WTC 2025 Points Table: প্রোটিয়াদের বিরুদ্ধে লড়াই করে সিরিজ় ড্র, টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কত নম্বরে ভারত?

Indian Cricket Team: লতি টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে ভারত চার ম্যাচ খেলে দুইটি জয় এবং একটি করে হার ও ড্রয়ের সুবাদে ২৬ পয়েন্ট পেয়েছে। মন্থর ওভার রেটের জন্য রোহিত শর্মাদের দুই পয়েন্ট কাটাও হয়েছে।

কেপ টাউন: সিরিজ়ের প্রথম ম্যাচে মুখ থুবড়ে পড়েছিল ভারতীয় ব্যাটিং লাইন আপ। ইনিংসে হারতে হয়েছিল ম্যাচ। তবে দ্বিতীয় টেস্টে (IND vs SA 2nd Test) বোলারদের দৌরাত্ম্যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাত উইকেটে দাপুটে মেজাজে জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। রামধনুর দেশে প্রথম সিরিজ় জয়ের সুযোগ হাতছাড়া হলেও, ১-১ সিরিজ় ড্র করেছে ভারত (Indian Cricket Team)। কেপ টাউনে ভারতের এই জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-র পয়েন্ট তালিকাতেও (WTC 2025 Points Table) ফের বদল ঘটল।

সিরিজ়ের প্রথম ম্যাচে জয়ের ফলে দক্ষিণ আফ্রিকা (South Africa Cricket Team) পয়েন্ট তালিকায় এক নম্বরে ছিল। তবে দ্বিতীয় টেস্ট হারের পরেই দক্ষিণ আফ্রিকার পয়েন্ট শতকরা হার ৫০ শতাংশ হয়ে যায়। এই শতকরা হারের মাধ্যমেই পয়েন্ট তালিকা নির্ধারিত হয়। কেপ টাউনে ম্যাচ হেরে দক্ষিণ আফ্রিকা প্রথম স্থান থেকে দ্বিতীয় স্থানে নেমে যায়। অপরদিকে ভারতীয় দল ম্যাচ জিতে উঠে আসল এক নম্বরে। চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে ভারত চার ম্যাচ খেলে দুইটি জয় এবং একটি করে হার ও ড্রয়ের সুবাদে ২৬ পয়েন্ট পেয়েছে। মন্থর ওভার রেটের জন্য রোহিত শর্মাদের দুই পয়েন্ট কাটাও হয়েছে। তা সত্ত্বেও শতকরা ৫৪.১৬ পয়েন্ট নিয়ে তালিকায় আপাতত শীর্ষেই রয়েছে টিম ইন্ডিয়া।

অপরদিকে, দক্ষিণ আফ্রিকা, নিউজ়িল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, সকলেই শতকরা ৫০ শতাংশ পয়েন্ট জিতেছে। তারা যথাক্রমে দুই থেকে পাঁচ নম্বরে রয়েছে। পাকিস্তান শতকরা ৪৫.৮৩ শতাংশ পয়েন্ট নিয়ে আপাতত ছয়ে। এই সদ্যই ২০২৫ সাইকেলের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে। ভারতীয় দল বিগত দুই সাইকেলেই ফাইনালে পৌঁছেছিল। তবে দুর্ভাগ্যবশত প্রথমবার নিউজ়িল্যান্ড এবং দ্বিতীয়বার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে স্বপ্নভঙ্গ হয় ভারতের। টিম ইন্ডিয়া যদি নিজেদের ফর্ম ধরে রাখে, তাহলে তৃতীয়বার টেস্টের বেস্ট হওয়ার সুযোগ পেতেই পারে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল

টিম ইন্ডিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপ তালিকার শীর্ষে নিজেদের দখল বজায় রাখার লক্ষ্যে এরপর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে। পাঁচ ম্যাচের সেই সিরিজড শুরু হবে ২৫ জানুয়ারি।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: বিশ্বকাপ হাতছাড়া হলেও, আইসিসির বর্ষসেরা ওয়ান ডে ক্রিকেটার হওয়ার দৌড়ে তিন ভারতীয় 

সেরা শিরোনাম

Shubman Gill: 'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
IND vs SL: অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
WTC Points Table: গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
Joe Root: পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?
পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget