এক্সপ্লোর

WTC Points Table: বাংলাদেশকে হারিয়ে আরও মজবুত জায়গায় ভারত, টেস্ট ফাইনালে ওঠার দৌড়ে কোন কোন দেশ?

World Test Championship standings: ভারত বনাম বাংলাদেশ ও শ্রীলঙ্কা বনাম নিউজ়িল্যান্ড টেস্ট ম্যাচ শেষ হতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন পয়েন্ট টেবিল প্রকাশ করেছে আইসিসি।

চেন্নাই: বাংলাদেশকে তিনদিনের সামান্য কিছু বেশি সময়ে প্রথম টেস্টে হারিয়ে দিয়েছে ভারত (India vs Bangladesh)। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে ফের খেলবে ভারত (Team India)? ফাইনালে ওঠার দৌড়ে আর কোন কোন দল?

ভারত বনাম বাংলাদেশ ও শ্রীলঙ্কা বনাম নিউজ়িল্যান্ড টেস্ট ম্যাচ শেষ হতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন পয়েন্ট টেবিল প্রকাশ করেছে আইসিসি। চেন্নাইয়ে বাংলাদেশকে ২৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দুই টেস্টের সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে ভারত। সেই সঙ্গে WTC পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছেন রোহিত শর্মারা। ২০২৩-২৩ সাইকেলে এখনও পর্যন্ত ১০টি টেস্ট ম্যাচ খেলেছে ভারত। তার মধ্যে ৭টি ম্যাচ জিতেছে। রোহিত শর্মার নেতৃত্বাধীন দলের ঝুলিতে রয়েছে ৮৬ পয়েন্ট। সব মিলিয়ে জয়ের হার ৭১.৬৭ শতাংশ।

পরপর তিনবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার হাতছানি ভারতের সামনে। পরের বছর জুলাইয়ে ঐতিহাসিক লর্ডসে হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। প্রথম দুবার পারেনি, থার্ড টাইম লাকি কি হবে ভারত?

বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলে আরও ৯টি টেস্ট ম্যাচ খেলবে ভারত। বাকি ৯ ম্যাচের ৪টি জিতলে ও একটি ড্র করলে ভারতের ফাইনালে খেলা নিশ্চিত। ভারতের সামনে ৮৫.০৯ শতাংশ জয়ের হার রেখে ফাইনালে খেলা সম্ভব।

তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ওপরের দিকে উঠে এসেছে শ্রীলঙ্কা। নিউজ়িল্যান্ডকে গলে প্রথম টেস্টে ৬৩ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। নিউজ়িল্যান্ডকে ছাপিয়ে তিন নম্বরে উঠে এসেছে শ্রীলঙ্কা। তবে ফাইনালে ওঠার ব্যাপারে ভারতের সঙ্গেই ফেভারিট হিসাবে রয়েছে অস্ট্রেলিয়া। বর্তমানে পয়েন্ট টেবিলে দুইয়ে আছেন অজিরা।

শ্রীলঙ্কা এখনও পর্যন্ত চলতি সার্কলে ৮টি ম্যাচ খেলে ৪টি টেস্টে জিতেছে। হার ৪ টেস্টে। আপাতত তাদের হাতে ৪৮ পয়েন্ট। জয়ের হার ৫০ শতাংশ।

আরও পড়ুন: বিরল কীর্তি গড়বেন ঋষভ পন্থ? বিরাট পূর্বাভাস প্রতিপক্ষ শিবিরের প্রাক্তন তারকার

চার নম্বরে নেমে গিয়েছে নিউজ়িল্যান্ড। ৭টি টেস্ট ম্যাচ খেলে ৪টি পরাজয়, তিনটি ম্যাচ জিতেছেন কিউয়িরা। পাঁচে রয়েছে ইংল্যান্ড। ভারতের কাছে বড় হারের ধাক্কায় ৬ নম্বরে নেমে গিয়েছে বাংলাদেশ।

আরও পড়ুন: মেয়েদের সুরক্ষা ফিরুক, সমাজ হোক অসুর-মুক্ত, আর জি কর আবহে নাচের মাধ্যমে বার্তা ডোনার

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: ভারতীয় ক্রিকেট দলের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর সম্ভাবনা নিয়ে মুখ খুললেন গিল
ভারতীয় ক্রিকেট দলের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর সম্ভাবনা নিয়ে মুখ খুললেন গিল
IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
India vs Sri Lanka: কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল
কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল
IND vs SL: ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget