এক্সপ্লোর

Yash Dhull Century: হৃদপিণ্ডে অপারেশন হয়েছিল কিছুদিন আগেই, রঞ্জিতে প্রত্যাবর্তনে দুরন্ত শতরান যশের

Ranji Trophy: মাস দুয়েক আগে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) নিয়ম মাফিক স্বাস্থ্য পরীক্ষার সময় চিকিৎসকেরা দেখতে পান, যশের হৃদপিণ্ডে একটি ছিদ্র রয়েছে।

নয়াদিল্লি: একমাস আগেই হার্টের অপারশেন করিয়ে ফিরেছেন। রঞ্জি ট্রফিতে (Ranji Trophy 2024) নেমেই শতরান হাঁকালেন যশ ধূল (Yash Dhull)। দিল্লির হয়ে খেলতে নেমে তামিলনাড়ুর বিরুদ্ধে (Delhi vs Tamilnadu) সেঞ্চুরি করলেন অনূর্ধব ১৯ বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক। ১০৩ রানের ইনিংস খেলেছেন যশ। তামিলনাড়ু বোর্ডে তুলেছিল ৬৭৪/৬। যার পরিবর্তে খেলতে নেমে দিল্লি ২৬৬ রানে প্রথম ইনিংসে অল আউট হয়ে যায়। অন্যান্য ব্যাটাররা রান না পেলেও যশ ধূল দুরন্ত সেঞ্চুরি করেন। মাস দুয়েক আগে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) নিয়ম মাফিক স্বাস্থ্য পরীক্ষার সময় চিকিৎসকেরা দেখতে পান, যশের হৃদপিণ্ডে একটি ছিদ্র রয়েছে। তাঁদের পরামর্শেই অস্ত্রোপচার করিয়েছেন তরুণ ক্রিকেটার। পরে যশ ধূলের পরিবার থেকে জানানো হয়েছে, তাঁর হৃদযন্ত্রের ছিদ্রটি জন্ম থেকেই ছিল।

ধূল বলেন, ''হার্টের অপারেশনের পর এটাই আমার প্রথম বড় ইনিংস। তাই খুব গুরুত্বপূর্ণ ছিল রান পাওয়া। এতদিন পরে ফিরে আসার পর যদি এমন ইনিংস তুমি খেলতে পার, তবে আত্মবিশ্বাস এমনিতেই বেড়ে যায়।'' আগামী নভেম্বরে ২২ বছরে পা রাখবেন যশ। তিনি বলছেন, ''জন্ম থেকেই আমার হৃদপিণ্ডে একটি ছিদ্র রয়েছে জানতে পেরেছিলাম। চিকিৎসকরা বলেছিলেন যে এটা মাইনর অপারেশন হবে। বেঙ্গালুরুতে এনসিতে থাকার সময়ই আমি এই বিষয় জানতে পেরেছিলাম। তবে শেষ পর্যন্ত সবকিছুর পরে আমি আমার চেনা মাঠে নামতে পেরেছি ফের। খেলতে পেরেছি, এটাই আমার কাছে বড় প্রাপ্তি।''

উল্লেখ্য, মাস দুই আগে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে একটি শিবির চলাকালীন অসুস্থ হয়ে পড়েন যশ। তখনই পরীক্ষা করে দেখা যায় যে, তাঁর হৃদপিণ্ডে একটি ছিদ্র রয়েছে। রাজেশ নাগর বলেছেন, 'ছোটখাট অস্ত্রোপচার হয়েছে। তাই ওর সেরে উঠতে খুব বেশিদিন সময় লাগেনি।' পাশাপাশি সকলকে আশ্বস্ত করে তিনি বলেছেন, 'এখন ও ১০০ শতাংশ সুস্থ বলব না। ৮০ শতাংশ সুস্থ হয়েছে। তবে চিন্তার কিছু নেই। অল্প কিছুদিনের মধ্যেই সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে।' এখন চলা দিল্লি প্রিমিয়ার লিগে সেন্ট্রাল দিল্লি কিংস দলের হয়ে খেলছেন যশ। একটি হাফসেঞ্চুরিও করেছেন। 

বিশ্বকাপে সাফল্যের পরই ২০২২ সালে দিল্লির জার্সিতে রঞ্জি অভিষেক হয় যশের। প্রথম ম্যাচেই তামিলনাড়ুর বিরুদ্ধে দুই ইনিংসে জোড়া সেঞ্চুরি করে নজর কেড়ে নেন তিনি। ২০২৩ সালে তাঁকে দিল্লির অধিনায়ক করা হয়।

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget