এক্সপ্লোর

Yashasvi Jaiswal: বাংলাদেশি আম্পায়ারের ভুলেই কি শতরান মিস করতে হল? জয়সওয়ালের আউট ঘিরে শুরু বিতর্ক

IND vs AUS: মেলবোর্ন টেস্টে পঞ্চম দিনে ৩৪০ রানের লক্ষ্যে নেমেছে ভারত। কিন্তু এই প্রতিবেদন লেখা পর্যন্ত জয়সওয়ালের উইকেটটি নিয়ে মোট ৮ উইকেট খুইয়ে বসে আছে টিম ইন্ডিয়া।

মেলবোর্ন: ভারতীয় দলের জন্য এই ম্য়াচ একেবারেই ভাল না কাটলেও নিজে ব্যাট হাতে দুরন্ত ফর্মে রয়েছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। প্রথম ইনিংসে ৮২ রানে আউট হয়েছিলেন। কোহলির সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হতে হয়। দ্বিতীয় ইনিংসে ৮৪ রানে ফিরতে হল ক্যাচ আউট হয়ে। কিন্তু তিনি কি আদৌ আউট ছিলেন? অস্ট্রেলিয়া ক্যাচের রিভিউ নেওয়ার পর বাংলাদেশের থার্ড আম্পায়ার সরফদৌল্লাহ আউট ঘোষণা করে দেন বাঁহাতি ভারতীয় ওপেনারকে। কিন্তু এরপরই শুরু বিতর্ক। তিনি নাকি আউট ছিলেন না সেই দাবিই উঠছে। কিন্তু কেন? 

মেলবোর্ন টেস্টে পঞ্চম দিনে ৩৪০ রানের লক্ষ্যে নেমেছে ভারত। কিন্তু এই প্রতিবেদন লেখা পর্যন্ত জয়সওয়ালের উইকেটটি নিয়ে মোট ৮ উইকেট খুইয়ে বসে আছে টিম ইন্ডিয়া। সেখানে একমাত্র লড়াকু ইনিংস খেলেছিলেন এই তরুণ বাঁহাতিই। ১২৭ বলে নিজের অর্ধশতরান পূরণ করেও দলকে ভরসা জোগাচ্ছিলেন। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলেন নিজের শতরানের দিকে। কিন্তু সেই মুহূর্তেই হঠাৎ কামিন্সের একটি লেগের স্লোয়ার বাউন্সারে কিছুটা হুকের কায়দায় খেলতে চেয়েছিলেন যশস্বী। বল মিস হয়ে চলে যায় ক্যারির কাছে। অস্ট্রেলিয়ার আউটের আবেদন নাকচ করে দেন অনফিল্ড আম্পায়ার। কিন্তু কামিন্স রিভিউ নেন। সেখানে স্নিকোতেও দেখা যায় যে বল ব্যাটে ছোঁয়নি। বারবার তা দেখার পরও থার্ড আম্পায়ার সরফদৌল্লাহ আউট ঘোষণা করে দেন জয়সওয়ালকে। 

এরপরই এই আউট নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়। মেলবোর্নের গ্যালারিতে উপস্থিত ভারতীয় সমর্থকরাও চিৎকার করে চিটার চিটার বলে চেঁচাতে থাকেন। বিশেষ করে বাংলাদেশি থার্ড আম্পায়ার কীভাবে কোনও প্রমাণ ছাড়াই আউট দিলেন তা নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয়ে গিয়েছে। 

এদিন যশস্বী আউট হন যখন তখন তাঁর নামের পাশে জ্বলজ্বল করছে ২০৮ বলে ৮৪ রান। নিজের ইনিংসে ৮টি বাউন্ডারি হাঁকিয়েছিলেন বাঁহাতি ওপেনার। তিনি আউট হওয়ার পর ভারতের হার নিশ্চিত হয়ে যায়। শেষ পর্যন্ত ১৫৫ রানে অল আউট হয়ে যায় ভারত। এর আগে পন্থ ৩০ রান করে প্যাভিলিয়নে ফেরেন। আগের ইনিংসে শতরান হাঁকানো নীতীশ রেড্ডি এই ইনিংসে ১ রান করে লিঁয়র শিকার হন। শেষ উইকেট হিসেবে সিরাজকে ফিরিয়ে দেন লিঁয়। 

আরও পড়ুন: মেলবোর্নে হার ভারতের, সিরিজে ২-১ এ এগিয়ে সিডনি পাড়ি দিচ্ছে অস্ট্রেলিয়া

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Soorynavanshi: ইংল্যান্ডে ব্যর্থ হলেও, জিম্বাবোয়েতে শুরুতেই ব্যাট হাতে ইতিহাস গড়ে কী বলল বৈভব সূর্যবংশী?
ইংল্যান্ডে ব্যর্থ হলেও, জিম্বাবোয়েতে শুরুতেই ব্যাট হাতে ইতিহাস গড়ে কী বলল বৈভব সূর্যবংশী?
Shubman Gill on NEET Paper Leak Protest: প্রশ্ন-ফাঁস আন্দোলনে ছাত্রদের পাশে এবার শুভমন গিল, সোশ্যাল মিডিয়ায় ভারতীয় অধিনায়ক লিখলেন...
প্রশ্ন-ফাঁস আন্দোলনে ছাত্রদের পাশে এবার শুভমন গিল, সোশ্যাল মিডিয়ায় ভারতীয় অধিনায়ক লিখলেন...
Indian Cricket News: পাখির চোখ অস্ট্রেলিয়া সিরিজ, গম্ভীরের টেস্ট দলের অস্ত্র তৈরির কারখানায় সফল বাংলার প্রাক্তনী
পাখির চোখ অস্ট্রেলিয়া সিরিজ, গম্ভীরের টেস্ট দলের অস্ত্র তৈরির কারখানায় সফল বাংলার প্রাক্তনী
Vaibhav Sooryavanshi: অর্ধশতরানের পরই অভিনব 'A' সেলিব্রেশন, জানেন কী বৈভব কী বোঝাতে চেয়েছিল?
অর্ধশতরানের পরই অভিনব 'A' সেলিব্রেশন, জানেন কী বৈভব কী বোঝাতে চেয়েছিল?

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget