এক্সপ্লোর

IND vs BAN 1st Test: টেস্ট ইতিহাসে এর আগে কখনও হয়নি, চেন্নাইয়ে হাফসেঞ্চুরি হাঁকিয়ে এমনই কৃতিত্ব গড়লেন যশস্বী

Yashasvi Jaiswal: চেন্নাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৫৬ রান করেন ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল।

চেন্নাই: সম্প্রতি অস্ট্রেলিয়ান তারকাদের জিজ্ঞেস করা হয়েছিল ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ তারকা কে? সেখানে মিচেল স্টার্কসহ সিংহভাগ অজ়িই একজন ক্রিকেটারের নাম বলেছিলেন। তিনি যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। চেন্নাইতে ফের একবার ব্যাট হাতে জ্বলে উঠলেন যশস্বী। হাঁকালেন দুরন্ত অর্ধশতরান। এই হাফসেঞ্চুরির ইনিংসের সুবাদেই ১৪৭ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার এক দুরন্ত কৃতিত্ব গড়লেন ভারতের তারকা ওপেনার। 

চেন্নাইয়ে যেখানে রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলিরা সম্পূর্ণ ব্যর্থ, সেখানে যশস্বী অনবদ্য হাফসেঞ্চুরি হাঁকালেন। ঘরের মাঠে নিজের ১০ম ইনিংস খেলতে নেমেছিলেন যশস্বী। তিনি প্রথম ব্যাটার হিসাবে ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে মাত্র ১০ ইনিংসে ৭৫০ রান করলেন। এর আগে ঘরের মাঠে ১৯৩৫ সালে ওয়েস্ট ইন্ডিজ়ের জর্জ হেডলি মোট ৭৪৭ রান করেছিলেন। প্রথম ১০ ইনিংসে এটাই ঘরের মাঠে কোনও ব্যাটারের সর্বাধিক রানের রেকর্ড ছিল। তবে যশস্বী সেই রেকর্ড ভেঙে দিলেন।

ঘরের মাঠে যশস্বী কিন্তু এখনও পর্যন্ত যে কয়টি ম্যাচ খেলেছেন, তার সবকয়টিতেই অন্তত একটি ইনিংসে হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন। তাঁর এই অনবদ্য হাফসেঞ্চুরি ফের একবার যশস্বীর প্রতিভা প্রমাণ করল। ১৭ ইনিংসে এই নিয়ে অষ্টমবার হাফসেঞ্চুরির গণ্ডি পার করলেন যশস্বী। ভারতীয় হিসাবে ১৭টি টেস্ট ইনিংসের পর একমাত্র সুনীল গাওস্করই যশস্বীর থেকে অধিক, নয় বার ৫০ রানের গণ্ডি পার করেছেন। যশস্বী এখনও পর্যন্ত টেস্টে মোট ১০৮৪ রান করেছেন। তিনি ঋষভ পন্থের সঙ্গে মিলে ভারতীয় ইনিংসের হাল ধরেন।

তবে পন্থ মধ্যাহ্নভোজের পরেই সেই হাসানের বলেই ৩৯ রানে সাজঘরে ফেরেন ভারতের তারকা কিপার-ব্যাটার। জয়সওয়াল অবশ্য হাফসেঞ্চুরি পূরণ করেন। তবে নাহিদ রানার প্রায় ১৫০ কিমি গতিবেগের বলে খোঁচা দিয়ে ৫৬ রানে আউট হন জয়সওয়ালও। কেএল রাহুল ১৬ রানে আউট হলে ভারতীয় দলের সমর্থকরা তো চিন্তায় পড়ে গিয়েছিলেন। আদৌ দু'শোর গণ্ডি পার করবে তো ভারত? ছিল সংশয়। এই পরিস্থিতি থেকেই পাল্টা লড়াই চালান অশ্বিন ও জাডেজা।

বিশেষ করে অশ্বিন ব্যাটে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেন। দ্বিতীয় সেশন শেষে অশ্বিন ও জাডেজার ভারতের ইনিংসকে ১৭৬ রান পর্যন্ত টেনে নিয়ে যান। তবে তৃতীয় সেশনে দুই তারকাই দুরন্ত ছন্দে ব্যাটিং করেন। তৃতীয় সেশনে ভারত কোনও উইকেট না হারিয়েই ১৬৩ রান তোলে। এই সেশনেই ম্যাচে ভারতকে বেশ ভাল জায়গায় পৌঁছে দিয়েছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: 'টি-২০ টুর্নামেন্ট খেলে টেস্টে নামায় সুবিধা হয়েছে', অনবদ্য সেঞ্চুরি হাঁকিয়ে দাবি অশ্বিনের 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget