এক্সপ্লোর

Yashasvi Jaiswal: ওয়ান ডে-তে সুযোগ পাননি, কুড়ির ফর্ম্য়াটেও নাম নেই, রঞ্জিকেই হাতিয়ার করছেন জয়সওয়াল

Ranji Tropohy: অস্ট্রেলিয়া থেকে সম্প্রতি ফিরেছেন জয়সওয়াল। সেখানে ওয়ান ডে স্কোয়াডে ছিলেন জয়সওয়াল। যদিও একটিও ম্য়াচে খেলার সুযোগ পাননি তরুণ বাঁহাতি ওপেনার।

মুম্বই: দেশের জার্সিতে ধারাবাহিকভাবে সুযোগ পেতে হলে ঘরোয়া ক্রিকেটে খেলতে হবে। বোর্ডের ফতোয়া মেনে রঞ্জি ট্রফিতে সাম্প্রতিক সময়ে খেলতে দেখা গিয়েছিল বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মার (Rohit Sharma) মত অভিজ্ঞ প্লেয়ারদের। অজিঙ্ক রাহানের মত প্লেয়ার এখনও রঞ্জিতে খেলছেন, সেঞ্চুরিও হাঁকাচ্ছেন। তরুণ প্লেয়ারদের তো কোনও ছাড়ই নেই। জাতীয় দলের ম্য়াচ না থাকলে ঘরোয়া ক্রিকেটে খেলতেই হবে। সেই মতই এবার রঞ্জি ট্রফিতে ফের মুম্বইয়ের জার্সিতে খেলতে দেখা যাবে যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal)।  আগামী ১ নভেম্বর থেকে শুরু হতে চলা মুম্বই বনাম রাজস্থান ম্য়াচে খেলতে দেখা যাবে জয়সওয়ালকে।

অস্ট্রেলিয়া থেকে সম্প্রতি ফিরেছেন জয়সওয়াল। সেখানে ওয়ান ডে স্কোয়াডে ছিলেন জয়সওয়াল। যদিও একটিও ম্য়াচে খেলার সুযোগ পাননি তরুণ বাঁহাতি ওপেনার। আপাতত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৪ নভেম্বর থেকে শুরু হতে চলা টেস্ট সিরিজে নামার প্রস্তুতি সারবেন জয়সওয়াল। তার আগেই তাই রঞ্জি ট্রফিতে খেলতে দেখা যাবে তরুণ ব্যাটারকে। 

জয়সওয়াল যদি খেলেন, তবে মে মাসের পর প্রথমবার মুম্বইয়ের জার্সিতে খেলতে দেখা যাবে তাঁকে। এর আগে গোয়ার হয়ে খেলার জন্য এনওসি চেয়েছিলেন। সেই সময় কানাঘুষো শোনা গিয়েছিল যে অজিঙ্ক রাহানের সঙ্গে দূরত্ব বেড়েছে জয়সওয়ালের। যদিও রাহানে এখন আর ক্যাপ্টেন নন, আর এই বিষয় দুজনের কেউই মুখ খোলেননি কখনও। যদিও এরপর মুম্বইতেই থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন জয়সওয়াল। 
 
এদিকে, ছত্তিশগড়ের বিরুদ্ধে রঞ্জিতে শতরান হাঁকিয়েই বিস্ফোরক মন্তব্য় করে বসলেন অজিঙ্ক রাহানে। ১৫৯ রানের ইনিংস খেলেছিলেন ডানহাতি এই ব্যাটার। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করার পরও ব্রাত্য থাকতে হচ্ছে। সেই বিষয়ে উল্লেখ করে রাহানে বলেছিলেন, ''আমার কাজ আমি করে যাব। আমি ফের দেশের হয়ে খেলতে চাই। তার জন্যই ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে খেলে যাচ্ছি। রান করার চেষ্টা করছি। এরপরও যদি সুযোগ না পাই, তাহলে আমি যে দলের হয়ে খেলছি, সেই দলের হয়েই পারফর্ম করে দলকে জেতাতে চাইব।''
 
এদিকে, রঞ্জি ট্রফিতে ইডেন গার্ডেন্সে গুজরাতের বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নিল বাংলা ক্রিকেট দল। ম্য়াচে দুটো ইনিংস মিলিয়ে আট উইকেট নিলেন মহম্মদ শামি। তিনি যে এখনও ফিট ও জাতীয় দলের ফেরার জন্য মুখিয়ে আছেন, তা এই পারফরম্য়ান্স থেকেই পরিষ্কার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
FIFA World Cup 2026: নরওয়ের বিরুদ্ধে ম্যাচের আগে ইংল্যান্ড শিবিরে চোট আশঙ্কা, ছিটকে গেলেন তারকা ডিফেন্ডার?
নরওয়ের বিরুদ্ধে ম্যাচের আগে ইংল্যান্ড শিবিরে চোট আশঙ্কা, ছিটকে গেলেন তারকা ডিফেন্ডার?
Wimbledon: উইম্বলডন দেখতে একসঙ্গে শুভমন-সচিন-অঞ্জলি, ক্রিকেটপ্রেমীরা বলছেন শ্বশুর-শাশুড়ির সঙ্গে!
উইম্বলডন দেখতে একসঙ্গে শুভমন-সচিন-অঞ্জলি, ক্রিকেটপ্রেমীরা বলছেন শ্বশুর-শাশুড়ির সঙ্গে!
India vs England: জোড়া সিরিজ হারের লজ্জা, বিপর্যয়ের কারণ খুঁজতে কোচ-অধিনায়কের সঙ্গে বৈঠকে বসবেন BCCI কর্তারা
জোড়া সিরিজ হারের লজ্জা, বিপর্যয়ের কারণ খুঁজতে কোচ-অধিনায়কের সঙ্গে বৈঠকে বসবেন BCCI কর্তারা

ভিডিও

Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী
BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
PM Modi:
Arambagh News: এলাকায় অশান্তি, মারধরের অভিযোগে আরামবাগে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান
UCC Notification: UCC বিল নিয়ে কমিটিগঠনের জন্য জারি বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget