এক্সপ্লোর

Yuvraj Singh Biopic: এবার সিনেমার পর্দায় যুবরাজ সিংহের কাহিনি, আসছে বিশ্বজয়ী ক্রিকেটারের বায়োপিক

Yuvraj Singh: ভারতের হয়ে দুই বিশ্বকাপজয়ী তারকা ক্রিকেটারের জীবন নিয়ে তৈরি সিনেমার প্রযোজনা করবেন ভূষণ কুমার ও রবি ভাগচন্দোকা।

নয়াদিল্লি: দুই বিশ্বজয়ী ভারতীয় দলের সদস্য তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে হাঁকিয়েছিলেন ছয় ছক্কা। ২০১১ সালে ৫০ ওভারের বিশ্বকাপে ক্যান্সারের সঙ্গে যুদ্ধ চালিয়েও হয়েছিলেন টুর্নামেন্ট সেরা। সেই যুবরাজ সিংহের (Yuvraj Singh) জীবনী এবার সেলুলয়েডের পর্দায় আসতে চলেছে। আজই সরকারিভাবে যুবরাজ সিংহের বায়োপিক (Yuvraj Singh Biopic) নির্মাণের কথা ঘোষণা করা হল। ভারতের হয়ে দুই বিশ্বকাপজয়ী তারকা ক্রিকেটারের জীবন নিয়ে তৈরি সিনেমার প্রযোজনা করবেন ভূষণ কুমার (Bhusan Kumar) ও রবি ভাগচন্দোকা।

ছয় ছক্কার মালিকের জীবনী নিয়ে তৈরি সিনেমার নাম এখনও ঘোষণা করা হয়নি। তবে টি সিরিজ়ের ঘোষণার পোস্টটির মধ্য়ে 'সিক্স সিক্সেস' হ্যাশট্যাগ লক্ষ্য করা যাচ্ছে। এটি সিনেমার নাম হতে পারে বলে মনে করছেন অনেকে। টি সিরিজ়ের তরফে যুবরাজের বায়োপিক ঘোষণা করে লেখা হয়, '২২ গজ থেকে কোটি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া কিংবদন্তির জীবন কাহিনি ফিরে দেখা। যুবরাজ সিংহের হার না মানা মনোভাব ও সাফল্যের কাহিনি শীঘ্রই বড় পর্দায় আসতে চলেছে।'

 

এই সিনেমার মাধ্যমে যুবরাজের ২২ গজের কৃতিত্ব তো বটেই, পাশাপাশি মাঠের বাইরেও তাঁর জীবনযুদ্ধে বিবরণ পাওয়া যাবে। টি সিরিজ়ের মতো বড় ব্যানারে তাঁর বায়োপিক তৈরি হবে, তাই যুবরাজ অনুরাগীদের মধ্যে ইতিমধ্যেই এই সিনেমা ঘিরে বেশ উৎসাহ দেখা যাচ্ছে। তবে সিনেমার কথা ঘোষণা করলেও, সরকারিভাবে এর নাম, কবে ছবিটি মুক্তি পাবে বা সিনেমায় কোন কোন অভিনেতা, অভিনেত্রী থাকছেন, সেই বিষয়ে এখনও কিছুই জানানো হয়নি। তবে প্রযোজকদের তরফে এই বিষয়ে শীঘ্রই আরও তথ্য দেওয়া হবে বলে জানানো হয়েছে।

সাম্প্রতিক সময়ে একাধিক তারকা ক্রীড়াবিদদের জীবন কাহিনি নিয়ে বায়োপিক তৈরি হয়েছে। যুবরাজের দীর্ঘদিনের সতীর্থ মহেন্দ্র সিংহ ধোনি, কিংবদন্তি সচিন তেন্ডুলকর, প্রাক্তন ভারতীয় অধিনায়ক আজহারউদ্দিনকে নিয়ে তৈরি সিনেমা ইতিমধ্যেই মুক্তি পয়েছে। মেরি কম, মিলখা সিংহদের মতো ব্যক্তিত্বদের বায়োপিকও রয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন কাহিনি সেলুলয়েডের পর্দায় আসতে চলেছে। সেই নিয়ে বহুদিন ধরেই না না আলোচনা চলছে। এরই মাঝে যুবরাজের বর্ণময় জীবন নিয়ে সিনেমার কথাও ঘোষণা করা হল।    

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: প্যারিস অলিম্পিক্সে পদক না এলেও ১৬ কোটি টাকার আর্থিক পুরস্কার পাচ্ছেন বিনেশ ফোগত? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget