এক্সপ্লোর

Chahal-Dhanashree: ভারতীয় ক্রিকেটমহলে বিচ্ছেদের সুর! ঘর ভাঙছে যুজবেন্দ্র চাহাল, ধনশ্রী বর্মার?

Yuzvendra Chahal-Dhanashree Verma Divorce: ২০২৩ সালেও যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী বর্মার বিবাহবিচ্ছেদের খবরের জল্পনা ছড়িয়েছিল। সেইসময় তাঁরা বিবৃতি দিয়ে সেইসব জল্পনায় জল ঢেলে দেন।

নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের থেকে আপাতত বেশ খানিকটা দূরেই রয়েছেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। তবে হঠাৎই তিনি শিরোনামে। কারণ অবশ্য ২২ গজে তাঁর কৃতিত্ব নয়, বরং ব্যক্তিগত জীবন। চাহাল যেমন তাঁর স্পিন ভেল্কিতে ক্রিকেটের মাঠ মাতান, তেমনই তাঁর স্ত্রী ধনশ্রী বর্মা (Dhanashree Verma) নাচের মাধ্যমে ঝড় তোলেন। ধনশ্রী অত্যন্ত পরিচিত একজন কোরিওগ্রাফার। দুইজনেই পরিচিত মুখ হওয়ায় সোশ্যাল মিডিয়ায় তাঁদের ফলোয়ারও প্রচুর। এবার এই সোশ্যাল মিডিয়ার এক ঘটনার জেরেই তাঁদের বিবাহ বিচ্ছেদের জল্পনা তুঙ্গে।  

বছর চারেক আগে ২০২০ সালের ২২ ডিসেম্বর ধনশ্রীর সঙ্গে বিয়ে সারেন চাহাল। তবে সম্প্রতি চাহাল ও ধনশ্রী সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করে দিয়েছেন। চাহাল নিজের প্রোফাইল থেকে ধনশ্রীর সমস্ত ছবি সরিয়ে দেওয়ায় দুইজনের বিবাহবিচ্ছেদের জল্পনা আরও বাড়ে। এই বিষয়ে অবগত এক সূত্র জানান, 'দুইজনের বিচ্ছেদ তো হচ্ছেই। গোটা বিষয়টিতে সিলমোহর পড়া এখন শুধু সময়ের অপেক্ষা। ঠিক কী কারণে দুইজনের বিচ্ছেদ হচ্ছে, সেটা এখনও জানা যায়নি। তবে দুইজনেই আলাদাভাবে নিজেদের মতো করে জীবন কাটাতে আগ্রহী।'

তারকা যুগলের বিবাহবিচ্ছেদের খবর কিন্তু এই প্রথম নয়। ঘটনার সূত্রপাত, ২০২৩ সালে চাহালপত্নীর ‘চাহাল’ পদবী সরিয়ে নেওয়া থেকেই। তারই মধ্যে চাহালের স্ত্রী ধনশ্রীর আরেক পোস্ট ঘিরে জল্পনার জল বহুদূর গড়ায়। ইন্সটাগ্রামে ধনশ্রীর এক পোস্টের ক্যাপশনে লেখেন, 'একজন রাজকন্যা তার কষ্টকে বারবার শক্তিতে পরিণত করবে'। সেই পোস্টের কমেন্টে একাধিক ইন্সটাগ্রাম ব্যবহারকারী প্রশ্ন করতে থাকেন, 'যুজি ভাইকে কি ডিভোর্স দিচ্ছেন'? কেউ তো আবার বলেন, “ম্যাম ডিভোর্স হয়ে গেল নাকি আপনার?' কেউ বা আবার জানতে চায়, 'ডিভোর্স হবে বলে কি কষ্ট পাচ্ছেন আপনি?'

চাহালও ওই একই সময়ে এক পোস্টে লেখেন, 'নতুন জীবন শুরু হচ্ছে'। তবে সেইসময় যুগল কিন্তু সেইসব জল্পনা সম্পূর্ণভাবে নাকচ করেন। তাঁরা জানিয়ে দেন, 'আপনাদের সকলকে অনুরোধ করা হচ্ছে যে আমাদের সম্পর্ক নিয়ে যে না না রকম গুজব ছড়াচ্ছে, তাতে বিশ্বাস করবেন না। দয়া করে এসব বন্ধ করুন। অনেক ভালবাসা, আপনাদের জীবন আলোয় ভরে যাক।' তারকাযুগল এই নিয়ে কোনও বিবৃতি দেন কি না, সেটাই দেখার বিষয়।

আরও পড়ুন: আবেদনপত্র পাঠাতে দেরি! বিসিসিআই-এর নির্বাচনে অংশ নিতে পারবে না সিএবি 

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget