এক্সপ্লোর

Chris Gayle Record: বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে ১৪ হাজার রানের মালিক গেইল

টি-টোয়েন্টি ফর্ম্যাটে প্রথম ব্যাটসম্যান হিসেবে ১৪ হাজার রানের মালিক হলেন ক্রিস গেইল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে খেলার সময়ই এই অনন্য নজিরের মালিক হন গেইল।

সেন্ট লুসিয়া: ইউনিভার্সাল বস ক্রিস গেইলের আরও একটি নজির। ব্যাট হাতে যখনই মাঠে নেমেছেন দর্শকদের আনন্দ দিয়েছেন। বিশেষ করে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে বিশ্বের সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যান মানা হয় তাঁকে। এবার টি-টোয়েন্টি ফর্ম্যাটে প্রথম ব্যাটসম্যান হিসেবে ১৪ হাজার রানের মালিক হলেন অভিজ্ঞ এই ক্যারিবিয়ান ওপেনার। মঙ্গলবাই এই কৃতিত্বের মালিক হন ক্রিস গেইল।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে খেলার সময়ই এই অনন্য নজিরের মালিক হন গেইল। সেন্ট লুসিয়ায় খেলা চলছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই ম্যাচে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। পাঁচ ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে সিরিজেও এই মুহূর্তে জয় ছিনিয়ে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

ম্যাচে ব্যাটিংয়ের সময়ে তিন নম্বর পজিশনে ব্যাট করতে নেমে ৩৮ বলে ৬৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন গেইল। নিজের ইনিংসে ৭টি ছক্কা ও চারটি বাউন্ডারি হাঁকান গেইল। ২০১৬ সালের পর থেকে টি-টোয়েন্টি ফর্ম্যাটে এটাই গেইলের এক ইনিংসে সর্বোচ্চ রান। এদিন প্রথমে নিজের তিন বলে মিচেল স্টার্কের বিরুদ্ধে কোনও রানই করতে পারেননি গেইল। তবে এরপর জশ হ্যাজেলউডের ওভারে পরপর ৪ বলে ১৮ রান করেন এই বিস্ফোরক ব্যাটসম্যান। লেগস্পিনার অ্যাডাম জাম্পার ওভারেও সংহার মুর্তিতে দেখা গেল গেইলকে। অজি লেগস্পিনারের ওভারে ৬ বলে ২২ রান করেন গেইল। নিজের অর্ধশতরানও পূরণ করেন।

সেইসঙ্গে সঙ্গেই এই নজির গড়ে ফেলেন তিনি। আইসিসির তরফে গেইলকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। সেই পোস্টে আইসিসি গেইলের ছবির সঙ্গে পোস্টে লিখেছে, ‘এমন একটা মাইলস্টোন, যা কখনও আগে কেউ ছুঁতে পারেনি। বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি ফর্ম্যাটে ১৪ হাজার রানের মালিক হলেন ক্রিস গেইল।’ প্রাক্তন অজি তারকা ক্রিকেটার মাইকল বেভান এই পোস্টে লাইক করেছেন। এমনকী নিজের শুভেচ্ছাবার্তায় বাঁহাতি বেভান লিখেছেন, ‘অসাধারণ! ১৪ হাজার রান টি-টোয়েন্টি ক্রিকেটে। দুর্দান্ত প্রাপ্তি।’

উইন্ডিজ ক্রিকেট বোর্ডের ট্যুইটার হ্যান্ডেলেও গেইলের ছবি পোস্ট করা হয়েছে। এছাড়াও সতীর্থ নিকোলাস পুরানের সঙ্গে তাঁর ভিডিও পোস্ট করা হয়েছে উইন্ডিজ ক্রিকেট বোর্ডের ট্যুইটার হ্যান্ডেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jasprit Bumrah: তিনি জাতীয় দলে ফিরতেই জয়ে ফিরল ভারত, এজবাস্টনে ইতিহাসও গড়লেন বুমরা
তিনি জাতীয় দলে ফিরতেই জয়ে ফিরল ভারত, এজবাস্টনে ইতিহাসও গড়লেন বুমরা
Kriti Sanon-MS Dhoni: সস্ত্রীক ধোনির সঙ্গে ভারতের ম্যাচ দেখতে হাজির কৃতি, নায়িকার পাশের ব্যক্তিই কি তাঁর বয়ফেন্ড্র?
সস্ত্রীক ধোনির সঙ্গে ভারতের ম্যাচ দেখতে হাজির কৃতি, নায়িকার পাশের ব্যক্তিই কি তাঁর বয়ফেন্ড্র?
Bengal Cricket: লোঢা আইনে 'বাতিল'রা কি CAB-র জরুরি বৈঠকে থাকতে পারবেন? প্রশ্ন ময়দানে, বিজ্ঞপ্তি নিয়েও বিতর্ক
লোঢা আইনে 'বাতিল'রা কি CAB-র জরুরি বৈঠকে থাকতে পারবেন? প্রশ্ন ময়দানে, বিজ্ঞপ্তি নিয়েও বিতর্ক
ENG vs IND: অক্ষরের অলরাউন্ড শো, গিলের অধিনায়কোচিত ইনিংসে ইংল্যান্ড সফরে ভারতের প্রথম জয়
অক্ষরের অলরাউন্ড শো, গিলের অধিনায়কোচিত ইনিংসে ইংল্যান্ড সফরে ভারতের প্রথম জয়

ভিডিও

Arjun Singh | মণীশ শুক্ল হত্যাকাণ্ডে জড়িত নির্মল ঘোষ, দাবি অর্জুন সিংয়ের | ABP Ananda LIVE
Bally News | বালিতে গ্রেফতার তৃণমূল নেতা, লক্ষ্য করে ছোড়া হল ডিম | ABP Ananda LIVE
Agnimitra Paul: আচমকা সুভাষ সরোবরে পুর ও নগরোন্নয়নমন্ত্রী, অব্যবস্থা দেখে ক্ষুব্ধ অগ্নিমিত্রা পাল
TMC News: মঙ্গলকোটে আবাসে 'দুর্নীতি', নিশানায় তৃণমূলের প্রাক্তন প্রধান! ABP Ananda Live
Madan Mitra | পুর-নিয়োগ দুর্নীতি মামলায় স্ক্যানারে মদন মিত্রের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget