এক্সপ্লোর

Taslima Nasreen: ক্রিকেটার না হলে 'জঙ্গি' হতেন মঈন! তসলিমার ট্যুইটে শোরগোল, ক্ষিপ্ত আর্চার

একটি ট্যুইট। আর তাতেই বিতর্কের আগুন জ্বেলে দিয়েছেন তসলিমা নাসরিন।

নয়াদিল্লি: একটি ট্যুইট। আর তাতেই বিতর্কের আগুন জ্বেলে দিয়েছেন তসলিমা নাসরিন। যার জেরে ক্ষিপ্ত ইংরেজ ফাস্টবোলার জোফ্রা আর্চার। তীব্র সমালোচনা করলেন বাংলাদেশি লেখিকার।

ঠিক কী লিখেছেন তসলিমা? তিনি ইংল্যান্ডের ক্রিকেটার মঈন আলির নাম উল্লেখ করে ট্যুইট করেন, 'ক্রিকেটার না হলে সিরিয়া গিয়ে আইএসআইএস-এ নাম লেখাতেন মঈন আলি।' প্রসঙ্গত, আইএসআইএস একটি ইসলামিক জঙ্গি সংগঠন। তসলিমার এই ট্যুইটে শোরগোল পড়ে যায়। কেন আচমকা এরকম বিতর্ক তৈরি করলেন তসলিমা, তা নিয়েও অনেকে প্রশ্ন তোলেন।

মঙ্গলবার বাংলাদেশি লেখিকাকে পাল্টা আক্রমণ করেছেন ইংল্যান্ড দলে মঈন আলির সতীর্থ ও তারকা পেসার জোফ্রা আর্চার। তিনি ট্যুইট করেন, 'আপনার মাথার ঠিক আছে তো? আমার মনে হয় না ঠিক আছে বলে।'


Taslima Nasreen: ক্রিকেটার না হলে 'জঙ্গি' হতেন মঈন! তসলিমার ট্যুইটে শোরগোল, ক্ষিপ্ত আর্চার

আগামী আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন মঈন। দু'দিন আগে তিনি তাঁর জার্সি থেকে একটি অ্যালকোহল সংস্থার লোগো তুলে নিতে অনুরোধ জানিয়েছিলেন চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষকে। যেহেতু ইসলামিক ধর্মে অ্যালকোহলের প্রচার করা নিষিদ্ধ, সে কারণেই তিনি এই আর্জি জানিয়েছিলেন। তাঁর ভাবাবেগকে সম্মান জানাতে সিএসকে কর্তৃপক্ষ মইন আলির জার্সি থেকে নির্দিষ্ট ওই সংস্থার লোগো তুলেও নেয়।

যদিও তসলিমা নাসরিন মঈনকে কটাক্ষ করার জন্য়য ট্যুইট করে বিতর্ক বাঁধালেন। নিজেই ট্রোলডের শিকার হলেন বাংলাদেশি লেখিকা। বিতর্কের মুখে তসলিমা পিছু হঠেন। তিনি যুক্তি দেন, নিছক ব্যাঙ্গ করার জন্যই মঈনকে নিয়ে ওই ট্যুইট। তসলিমা আর একটি ট্যুইটে লেখেন, 'যাঁরা নিন্দে করছেন, তাঁরা ভাল মতোই জানেন যে মঈন আলিকে নিয়ে করা আমার ট্যুইটটি ব্যাঙ্গ করার জন্য করা। তবে সকলে এটাকে নিয়ে বিতর্ক বাঁধাচ্ছেন, কারণ আমি মুসলিম সম্প্রদায়ের গোঁড়ামির সমালোচনা করেছিলাম। মানবজাতির কাছে সবচেয়ে দুঃখজনক এটাই যে, নারীবাদী বামপন্থীরাই নারী বিদ্বেষী ইসলাম মৌলবাদীদের সমর্থন করে।'

যদিও সেই ট্যুইটের পাল্টা ট্যুইট করে আর্চার লেখেন, 'এটা আপনার ব্যাঙ্গ? কেউ হাসছে না, এমনকী, আপনিও নয়। যেটা আপনি করতে পারেন সেটা হল ট্যুইটটি ডিলিট করা।' এখনও পর্যন্ত সেই ট্যুইটের কোনও জবাব দেননি তসলিমা। তবে তাঁর প্রথম ট্যুইটটি ডিলিট করেন তিনি।

সেরা শিরোনাম

Duleep Trophy: বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
East Bengal vs Mohun Bagan: যুবভারতীতে লাল হলুদ ঝড়, এডমান্ডের হ্যাটট্রিকে মোহনবাগানকে দুরমুশ করে ডুরান্ডজয়ী ইস্টবেঙ্গল
যুবভারতীতে লাল হলুদ ঝড়, এডমান্ডের হ্যাটট্রিকে মোহনবাগানকে দুরমুশ করে ডুরান্ডজয়ী ইস্টবেঙ্গল
Rishabh Pant: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?
IND vs SL: পাড়িক্কালের নাগাড়ে দ্বিতীয় শতরান, রান পেলেন জাডেজা, যশস্বীও, কলম্বোতে বড় রানের পথে ভারত
পাড়িক্কালের নাগাড়ে দ্বিতীয় শতরান, রান পেলেন জাডেজা, যশস্বীও, কলম্বোতে বড় রানের পথে ভারত

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget