এক্সপ্লোর

Tendulkar on Social Media:‘চির কৃতজ্ঞ’, পুরানো ছবি শেয়ার করে বিশ্ব পেরেন্টস দিবসে বাবা-মাকে শ্রদ্ধা সচিনের

বাবা-মার সঙ্গে সম্পর্কের বন্ধন ভাষায় ব্যক্ত করা যায় না। জীবনের সঙ্গে জড়িয়ে এই বন্ধন। তবে প্রতি বছরই এই সম্পর্ক উদযাপনের একটা বিশেষ দিন আসে। তা হল গ্লোবাল ডে অফ পেরেন্টস।


মুম্বই: বাবা-মার সঙ্গে সম্পর্কের বন্ধন ভাষায় ব্যক্ত করা যায় না। জীবনের সঙ্গে জড়িয়ে এই বন্ধন। তবে প্রতি বছরই এই সম্পর্ক উদযাপনের একটা বিশেষ দিন আসে। তা হল গ্লোবাল ডে অফ পেরেন্টস। রাজনৈতিক নেতা থেকে ক্রীড়া ব্যক্তিত্ব, সিনেমা তারকারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁদের বাবা-মার প্রতি কৃতজ্ঞতার কথা জানিয়েছেন।  ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা ব্যাটসম্যান সচিন তেন্ডুলকরও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁর বাবা-মার প্রতি তাঁর অপরিসীম শ্রদ্ধার কথা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়া পোস্টে সচিন বলেছেন, তাঁর বাবা-মার চির কৃতজ্ঞতার কথা জানিয়েছেন। সচিন লিখেছেন , সন্তানদের জন্য তাঁর বাবা-মা যে আত্মত্যাগ করেছেন, বড় করে তোলার জন্য যে নিষ্ঠা দেখিয়েছেন, সেজন্য তিনি চির কৃতজ্ঞ থাকবেন। 
সচিন ট্যুইটে তাঁর অল্প বয়সের দুটি সাদা-কালো ছবি শেয়ার করেছেন। ছবি দুটিতে বাবা-মায়ের সঙ্গে দেখা গিয়েছে সচিন ও তাঁর দাদাকে। 


গত বছরও সচিন এই দিনটিতে বাবা-মায়ের সঙ্গে তোলা নিজের একটি ছবি শেয়ার করে তাঁদের শ্রদ্ধা নিবেদন করেছিলেন। সাদা কালো ওই ছবিতে সচিনকে বাবা-মায়ের কোলে শুয়ে থাকতে দেখা গিয়েছিল।
উল্লেখ্য, ১৯৯৯-এর ১৯ মে প্রয়াত হয়েছিলেন সচিনের বাবা রমেশ তেন্ডুলকর। তখন ইংল্যান্ডে বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে খেলছিলেন সচিন। বাবার মৃত্যুতে দেশে ফিরে এসেছিলেন তিনি। এরপর আবার ইংল্যান্ডে ভারতীয় দলের সঙ্গে যোগ দেন। তখন ভারতকে টুর্নামেন্টে টিকে থাকতে হলে গ্রুপ পর্বের বাকি তিনটে ম্যাচেই জিততে হত। দেশ থেকে ফিরে পিতৃশোকের মধ্যেও কেনিয়ার বিরুদ্ধে ম্যাচে ১৪০ রানের ইনিংস খেলেছিলেন। সেঞ্চুরি করে আবেগ ধরে রাখতে পারেননি। চোখে জল নেমে এসেছিল। সেই ইনিংসের স্মৃতি এখনও তরতাজা সচিন-অনুরাগীদের মনে। 
সচিন তেন্ডুলকর যখন মুম্বইয়ে তাঁর কেরিয়ারের ২০০ তম তথা শেষ টেস্ট খেলেন তখন স্টেডিয়ামে উপস্থিত ছিলেন তাঁর মা রজনীশ তেন্ডুলকর।
দীনেশ কার্তিকও গ্লোবাল ডে অফ পেরেন্টসে তাঁর বাবা-মার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সোশ্যাল মিডিয়ায় একটি পারিবারিক ছবি শেয়ার করে বাবা-মায়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। 

সেরা শিরোনাম

Indian Cricket Team: বাড়ল নির্বাচকমণ্ডলীর জন্য বরাদ্দ মেয়াদ? এবার থেকে কত টাকা করে পাবেন প্রজ্ঞান ওঝা, আরপি সিংহরা?
বাড়ল নির্বাচকমণ্ডলীর জন্য বরাদ্দ মেয়াদ? এবার থেকে কত টাকা করে পাবেন প্রজ্ঞান ওঝা, আরপি সিংহরা?
PM Modi: 'ওঁর আলো আমাদের মধ্য়ে ছড়িয়ে পড়ুক', প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে উচ্ছ্বসিত এশিয়ান পদকজয়ীরা
'ওঁর আলো আমাদের মধ্য়ে ছড়িয়ে পড়ুক', প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে উচ্ছ্বসিত এশিয়ান পদকজয়ীরা
Punam Raut Retirement: এক দশকেরও বেশি কেরিয়ার, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পুণমের
এক দশকেরও বেশি কেরিয়ার, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পুণমের
Jasprit Bumrah: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে নেই যশপ্রীত বুমরা!
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে নেই যশপ্রীত বুমরা!

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget