এক্সপ্লোর

Cristiano Ronaldo: মেসির পিএসজির বিরুদ্ধে ম্যাচে অধিনায়ক রোনাল্ডো?

Cristiano Ronaldo Debut: ইংলিশ এফএ রোনাল্ডোকে দুই ম্যাচের জন্য নির্বাসিত করার ফলেই এখনও পর্যন্ত তিনি আল নাসরের হয়ে নিজের অভিষেক ঘটাতে পারেননি।

রিয়াদ: নতুন বছরে ইউরোপ ছেড়ে নতুন ঠিকানা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। আল নাসরে যোগ দিয়েছেন পর্তুগিজ মহাতারকা। তবে এখনও সৌদি আরবের ক্লাবের হয়ে রোনাল্ডোর অভিষেক হয়নি। তবে ১৯ জানুয়ারিই সম্ভবত অপেক্ষার অবসান ঘটতে চলেছে। ওই দিনই রোনাল্ডো দলবদলের পর নিজের প্রথম ম্যাচ খেলতে পারেন বলেই খবর। তাও আবার যে সে দলের বিরুদ্ধে নয়। রোনাল্ডো সম্ভবত লিওনেল মেসির (Lionel Messi) প্যারিস সঁ জরমেঁর (Paris Saint-Germain) বিরুদ্ধে মাঠে নামতে চলেছেন। 

নেতা রোনাল্ডো

আল নাসরে যোগ দেওয়ার পরেই রোনাল্ডো ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি আর ইউরোপের কোনও ক্লাবের ফিরবেন না। তাই ক্লাব ফুটবলে রোনাল্ডো-মেসির প্রতিদ্বন্দ্বিতা দেখার আশা সমর্থকরা কার্যত ছেড়েই দিয়েছিলেন। তবে পিএসজির মাঝ মরসুম সফরেই ফের একবার রোনাল্ডো-মেসির একে অপরের বিরুদ্ধে মাঠে নামতে পারেন। রিপোর্ট অনুযায়ী, ১৯ জানুয়ারি সৌদি অল স্টার একাদশের বিরুদ্ধে এক প্রদর্শনী ম্যাচ খেলতে চলেছে পিএসজি। সৌদির অল স্টার দলে আল হিলাল ও আল নাসরেরই বেশিরভাগ খেলোয়াড় রয়েছেন। সেই দলে রয়েছেন রোনাল্ডোও। শোনা যাচ্ছে পর্তুগিজ মহাতারকা এই ম্যাচে অল স্টার দলকে নেতৃত্বও দিতে পারেন।

তবে আল নাসর এই প্রদর্শনী ম্যাচে রোনল্ডোকে খেলার অনুমতি দেয় কি না, সেটাই দেখার বিষয়। ওই ম্যাচের দিন তিনেক পরেই সৌদি আরবের লিগে আল নাসরের ম্যাচ রয়েছে। তাই রোনাল্ডোর নতুন দল তাঁকে চোট আঘাতের হাত থেকে বাঁচাতে প্রদর্শনী ম্যাচে মাঠে নামার অনুমতি না ও দিতে পারে। প্রসঙ্গত, ইংলিশ এফএ রোনাল্ডোকে দুই ম্যাচের জন্য নির্বাসিত করার ফলেই এখনও পর্যন্ত তিনি আল নাসরের হয়ে নিজের অভিষেক ঘটাতে পারেননি। তবে তাঁর নির্বাসন শেষ হয়ে গিয়েছে। তাই প্রদর্শনী ম্যাচে মাছে না নামলেও আগামী সপ্তাহে আল নাসরের হয়ে রোনাল্ডোর মাঠে নামা কার্যত নিশ্চিত।

মেসিই সেরা

প্রায় বিগত দুই দশক ধরে বিশ্বফুটবলকে শাসন করেছেন দুই মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসি। খুব কম রেকর্ডই রয়েছে যা এই দুই ফুটবল তারকার দখলে নেই। মেসি না রোনাল্ডো, কে সেরা সেই নিয়ে দুই তারকার ভক্তদের মধ্যে প্রায়শই বিবাদ লেগে থাকে। সেই বিবাদ এখনও অব্যাহত। মেসি-রোনাল্ডোর মধ্যে মেসিকেই কিন্তু এগিয়ে রাখছেন রোনাল্ডোর প্রাক্তন সতীর্থও।

প্রাক্তন ইংল্যান্ড ডিফেন্ডার ওয়েস ব্রাউনের (Wes Brown) মতে মেসির বিশ্বকাপজয় সেরার দৌড়ে তাঁকে রোনাল্ডোর থেকে এগিয়ে দিয়েছে। রোনাল্ডোর প্রাক্তন ইউনাইটেড সতীর্থ সম্প্রতি বলেন, 'আমার মতে মেসি বিশ্বকাপ জেতায় ও খানিকটা এগিয়ে গিয়েছে। রোনাল্ডোও কিন্তু বরাবরই এই ট্রফিটাই জিততে চেয়েছে। আমার মতে মেসির কথা বললে সবসময়ই রোনাল্ডোর প্রসঙ্গ আসবেই। ওরা দুইজনেই নিঃসন্দেহে বিগত ১৫ বছরের সেরা। মেসি এবং রোনাল্ডো কী করছে না করছে, সেইদিকে কিন্তু সবসময়ই সকলের নজর থাকে।'

আরও পড়ুন: বিরাট মূল্য বিক্রি হল মহিলাদের আইপিএলের স্বত্ব, উচ্ছ্বসিত মিতালি, ঝুলনরা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget