এক্সপ্লোর

Cristiano Ronaldo: ম্যান ইউনাইটেডের জার্সি গায়ে কবে দেখা যাবে রোনাল্ডোকে?

Manchester United: শনিবার অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রস্তুতি ম্যাচেও স্কোয়াডে ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

ম্যাঞ্চেস্টার: প্রিমিয়র লিগ মরসুম শুরু হতে আর সপ্তাহখানেক বাকি। তবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) এখনও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United) হয়ে প্রাক মরসুমে একটি ম্যাচও খেলেননি। শনিবার (৩০ জুলাই) অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধেও অনুপস্থিত ছিলেন রোনাল্ডো। এরপরেই তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও বাড়ছে। কবে ম্যান ইউনাইটেডের জার্সিতে দেখা যাবে রোনাল্ডোকে? আদৌ কি দেখা যাবে?

রেড ডেভিলসদের থাইল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরে দলের সঙ্গে যাননি রোনাল্ডো। পর্তুগিজ মহাতারকা পারিবারিক সমস্যার জেরেই এই সফর করেননি বলে তিনি ক্লাবকে জানিয়েছিলেন। যা মেনেও নিয়েছে ক্লাব। তবে ওসলোতে রোনাল্ডোর না খেলা নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। গত মঙ্গলবার (২৬ জুলাই) রোনাল্ডো ম্যাঞ্চেস্টারের অনুশীলন মাঠে নিজের ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য এজেন্টের সঙ্গে উপস্থিত হয়েছিলেন। সেই আলোচনায়ও নাকি রোনাল্ডোকে জানানো হয়েছে, তাঁকে ছাড়তে আগ্রহী নয় দল। তবে তা সত্ত্বেও রোনাল্ডোর নিরন্তর অনুপস্থিতি, ম্যান ইউনাইটেড সমর্থকদের চিন্তা বাড়াচ্ছে।

রোনাল্ডোর জবাব

এ সবের মাঝেই রোনাল্ডোর এক সাম্প্রতিক কমেন্ট রেড ডেভিলস সমর্থকদের মুখে হাসি ফোটাবে। নরওয়েতে রোনাল্ডোর অ্যাটলেটিকোর বিরুদ্ধে না খেলে নিয়ে ইন্সটাগ্রামে তাঁর এক সমর্থক পেজ একটি পোস্ট করে। সেই পোস্টের জবাবেই রোনাল্ডো নিজের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে পর্তুগিজে উত্তর দেন। সেই উত্তরের বাংলা অনুবাদ করলে দাঁড়ায়, 'রবিবার রাজা খেলতে নামবে।'


Cristiano Ronaldo: ম্যান ইউনাইটেডের জার্সি গায়ে কবে দেখা যাবে রোনাল্ডোকে?

৭ অগাস্ট শুরু প্রিমিয়র লিগ

অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে ম্যাচের পর, আরেক স্প্যানিশ দল রায়ো ভায়োকানোর বিরুদ্ধে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে ম্যান ইউনাইটেড। রবিবার সেই ম্যাচেই মাঠে নামবে বলে জানিয়েছেন রোনাল্ডো নিজেই। এই খবর নিঃসন্দেহে ম্যান ইউনাইটেড সমর্থকদের মুখে হাসি ফোটাতে বাধ্য। প্রসঙ্গত, অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে জাও ফেলিক্সের গোলে ০-১ পরাজিত হয় ম্য়ান ইউনাইটেড। পরের রবিবার, ৭ অগাস্ট ব্রাইটনের বিরুদ্ধে ঘরের মাঠে প্রিমিয়র লিগ অভিযান শুরু করবে ম্যান ইউনাইটেড। সেই ম্যাচে রোনাল্ডো প্রথম একাদশে থাকেন কি না, সেটা কিন্তু দেখার বিষয় হবে। ম্যাচে তাঁর খেলা বা না খেলা তাঁর ভবিষ্যৎ নিয়ে ছবিটাও আরও স্পষ্ট করবে।

আরও পড়ুন: শ্রীলঙ্কার প্রতিদ্বন্দ্বীকে উড়িয়ে স্কোয়াশের শেষ ষোলোয় পৌঁছে গেলেন বাংলার সৌরভ

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: স্বপ্নের দৌড় শেষ হল দক্ষিণ আফ্রিকার, শেষ মুহূর্তের গোলে বিশ্বকাপের শেষ ষোলোয় কানাডা
স্বপ্নের দৌড় শেষ হল দক্ষিণ আফ্রিকার, শেষ মুহূর্তের গোলে বিশ্বকাপের শেষ ষোলোয় কানাডা
Ben Stokes Retirement: একসময়ে বিশ্বের সেরা অলরাউন্ডার মানা হত, আচমকাই ম্যাচের মাঝেই ক্রিকেটকে বিদায় স্টোকসের
একসময়ে বিশ্বের সেরা অলরাউন্ডার মানা হত, আচমকাই ম্যাচের মাঝেই ক্রিকেটকে বিদায় স্টোকসের
Deepti Sharma: দীপ্তির বিশ্বরেকর্ড, মহিলা ক্রিকেটে সবাইকে ছাপিয়ে গেলেন তারকা অলরাউন্ডার
দীপ্তির বিশ্বরেকর্ড, মহিলা ক্রিকেটে সবাইকে ছাপিয়ে গেলেন তারকা অলরাউন্ডার
Indian Cricket: ভারতীয় ক্রিকেটের কালো দিন! মহিলাদের বিশ্বকাপ থেকে বিদায়, আয়ার্ল্যান্ডের কাছে লজ্জার সিরিজ হার
ভারতীয় ক্রিকেটের কালো দিন! মহিলাদের বিশ্বকাপ থেকে বিদায়, আয়ার্ল্যান্ডের কাছে লজ্জার সিরিজ হার

ভিডিও

North Bengal Weather Update: উত্তরে আষাঢ়ে দুর্যোগ, পাহাড়ে ধস, ক্রমশ বাড়ছে নদীর জলস্তর, কী ছবি?
ISKCON removes Radharaman Das: রাধারমণ দাসকে সমস্ত পদ থেকে সরাল ইস্কন
CM Suvendu Adhikari: কিছুদিনের মধ্যে পূর্ব মেদিনীপুরের কাঁথিতেও বসতে চলেছে মুখ্যমন্ত্রীর জনতার দরবার
FIFA World Cup 2026 | ফুটবলের মহোৎসবের উন্মাদনা ফুটে উঠল সাদার্ন অ্যাভিনিউয়ের বিবেকানন্দ পার্কের কার্নিভালে
TMC VS TMC | এ রাজ্যে পালাবদলের পরেও চর্চায় তৃণমূল। শহিদ তুমি কার? দড়ি টানাটানি প্রতীক নিয়েও | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
UCC Bill : সোমবার বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত ?
সোমবার বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত ?
Anti Social Activities Bill : গুণ্ডা কারা ? সমাজবিরোধী কাজ কী কী ? কীভাবে শাস্তি ? রাজ্য আনছে নয়া বিল
গুণ্ডা কারা ? সমাজবিরোধী কাজ কী কী ? কীভাবে শাস্তি ? রাজ্য আনছে নয়া বিল
FIFA World Cup: বিশ্বকাপের রাউন্ড অফ থার্টি টু-র সূচি চূড়ান্ত, কোন দলের সঙ্গে কাদের ম্যাচ, খেলা কবে-কখন?
বিশ্বকাপের রাউন্ড অফ থার্টি টু-র সূচি চূড়ান্ত, কোন দলের সঙ্গে কাদের ম্যাচ, খেলা কবে-কখন?
UCC Bill : বিয়ে থেকে উত্তরাধিকার, সব ধর্মের মানুষ এবার এক আইনের আওতায় ! কী বলছে এই নয়া বিল ?
বিয়ে থেকে উত্তরাধিকার, সব ধর্মের মানুষ এবার এক আইনের আওতায় ! কী বলছে এই নয়া বিল ?
CM Suvendu Adhikari: সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, আটক তৃণমূল নেতা
সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, আটক তৃণমূল নেতা
Oracle Layoffs : ৩০,০০০ কর্মী ছাঁটাই করেছে ক'দিন আগেই, ফের বহু লোকের চাকরি যাবে এই কোম্পানিতে
৩০,০০০ কর্মী ছাঁটাই করেছে ক'দিন আগেই, ফের বহু লোকের চাকরি যাবে এই কোম্পানিতে
Taratala Building Collapse: 'শুধু কালীকে ধরলে হবে, দোয়াত আর পেনকেও ধরতে হবে', তারাতলা বিপর্যয়ে মুখ্যমন্ত্রীর কাছে কাদের গ্রেফতারি দাবি কল্যাণের ?
'শুধু কালীকে ধরলে হবে, দোয়াত আর পেনকেও ধরতে হবে', তারাতলা বিপর্যয়ে মুখ্যমন্ত্রীর কাছে কাদের গ্রেফতারি দাবি কল্যাণের ?
LPG Tax New Rule : রান্নার গ্যাস থেকে আয়কর, ২ দিনের মধ্যে বদলে যাবে এই নিয়ম, ৩০ জুনের মধ্যে না সারলে আর্থিক ক্ষতি !
রান্নার গ্যাস থেকে আয়কর, ২ দিনের মধ্যে বদলে যাবে এই নিয়ম, ৩০ জুনের মধ্যে না সারলে আর্থিক ক্ষতি !
Embed widget