এক্সপ্লোর

Cristiano Ronaldo: কেরিয়ারের ৬৩তম হ্যাটট্রিক রোনাল্ডোর, ৫-০ গোলে জিতল আল নাসর

Al Nassr: ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর হ্যাটট্রিকের পাশাপাশি সাদিও মানে জোড়া গোল করেন।

রিয়াদ: দিন কয়েক আগেই এএফসি চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের জায়গা পাকা করেছে আল নাসর। সেই ম্যাচের পর আল ফাতের বিরুদ্ধে মাঠে নেমে দুরন্ত জয় পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা (Cristiano Ronaldo)। নিজের কেরিয়ারের ৬৩তম হ্যাটট্রিক করলেন পর্তুগিজ মহাতারকা। জোড়া গোল করলেন সাদিও মানেও (Sadio Mane)। ৫-০ গোলে আল ফাতেকে হারাল আল নাসর (Al Nassr)।

রোনাল্ডোর হ্যাটট্রিক

নতুন মরশুমের শুরুটা আল নাসর একেবারেই ভালভাবে করতে পারেনি। সৌদি প্রো লিগের (Saudi Pro League) প্রথম দুই ম্যাচেই পরাজিত হতে হয়েছিল রোনাল্ডোদের। তারপরে একটি বড় জয় তাঁদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য প্রয়োজনীয় ছিল। ঠিক সেটাই করে দেখালেন রোনাল্ডোরা। দলকে একেবারে সামনে থেকে নেতৃত্বও দিলেন 'সিআর৭'। ম্যাচের ২৭ মিনিটে রোনাল্ডোর অ্যাসিস্ট থেকে গোল করেন সাদিও মানে। সেনেগালের তারকা ফরোয়ার্ডকে অ্যাসিস্ট দেওয়ার পর রোনাল্ডো নিজেই ৩৮তম মিনিটে গোল করেন। 

 

 

পুরো ম্যাচেই আল নাসর বল দখলে এগিয়ে ছিল অনেকটাই। তাই আরও গোল আসাটা শুধু সময়ের অপেক্ষা ছিল। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন রোনাল্ডো। ৮১ মিনিটে মানে আল নাসরকে ৪-০ এগিয়ে দেন। ম্যাচ শেষ হওয়ার আগে রোনাল্ডো আরও একটি গোল করে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন। ম্যাচের ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে আসে রোনাল্ডোর তৃতীয় তথা আল নাসরের পঞ্চম গোলটি। এই জয়ের সুবাদে এক ধাক্কায় লিগ তালিকায় ১০ নম্বরে উঠে এল আল নাসর। এরপর আল শাবাবের সঙ্গে নিজেদের পরের ম্যাচে খেলতে নামবে আল নাসর। 

ভারতে নেমার

এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সুবাদে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, নেমার, রবার্তো ফির্মিনোরা ভারতে খেলতে আসবেন, এমন সম্ভাবনা ছিলই। সেই সম্ভাবনাই সত্যিই হল। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ 'ডি'-তে নেমারের নতুন ক্লাব আল হিলাল ও ভারতের মুম্বই সিটি এফসি উভয়েই রয়েছে। সেই সূত্রেই আসন্ন মরশুমে ভারতে খেলতে আসবেন ব্রাজিলিয়ান মহাতারকা নেমার

গত সপ্তাহেই প্যারিস সঁ জরমেঁর থেকে সৌদি আরবের ক্লাব আল হিলালে বিরাট অঙ্কের চুক্তিতে দুই বছরের জন্য সই করেছেন নেমার। তাঁর হালকা চোট থাকায় গত সপ্তাহে তিনি দলের হয়ে মাঠে নামতে পারেননি। তবে নতুন ক্লাবের খেলোয়াড় হিসাবে তাঁকে ওইদিনই এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদের সামনে আনা হয়। গতকাল থেকেই নতুন ক্লাবের হয়ে অনুশীলনও শুরু করে দিয়েছেন নেমার। এবার তাঁকে সেই ক্লাবের হয়েই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে ভারতে আসতে হবে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: বাতিল তিলক, বিশ্বকাপের জন্য নিজের পছন্দের ভারতীয় দল বাছলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Franco Baresi: না ফেরার দেশে বিশ্বজয়ী, ৬৬-তেই পরলোক গমন এসি মিলান ও ইতালিয়ান কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসির
না ফেরার দেশে বিশ্বজয়ী, ৬৬-তেই পরলোক গমন এসি মিলান ও ইতালিয়ান কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসির
Kolkata Football: বিদেশি ক্লাবগুলির ধাঁচে বাংলার তিন প্রধানও পর্যটনের সঙ্গে যু্ক্ত হবে? পর্যটনমন্ত্রী শঙ্কর বললেন...
বিদেশি ক্লাবগুলির ধাঁচে বাংলার তিন প্রধানও পর্যটনের সঙ্গে যু্ক্ত হবে? পর্যটনমন্ত্রী শঙ্কর বললেন...
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির

ভিডিও

School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের'
India Vs Brazil: ৩রা অক্টোরব যুবভারতীতে মুখোমুখি হতে চলেছে ভারত-ব্রাজিল
Birbhum News: ২ বছর আগে টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে বসেছিল চাঁদের হাট
Jaish-E-Mohammed Terrorist Arrested | বর্ধমানের ফ্ল্যাটে জইশ জঙ্গি, গ্রেফতার করল STF
Building Collapsed in Maharashtra | মহারাষ্ট্রে তাসের ঘরের মতো ভেঙে পড়ল চার তলা বাড়ি, আহটে বহু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget