এক্সপ্লোর

CSK vs PBKS Preview: জয়ে ফিরতে মরিয়া পাঞ্জাব, লিগ শীর্ষে পৌঁছনোর হাতছানি সিএসকের সামনে, কখন, কোথায় দেখবেন ম্যাচ?

CSK vs PBKS: মুখোমুখি লড়াইয়ে ১৫টি ম্যাচ জিতেছে সিএসকে, ১২টি জিতেছে পাঞ্জাব কিংস।

মুম্বই: আইপিএলে নিজেদের গত ম্যাচে লখনউ সুপার কিংসের বিরুদ্ধে পরাজিত হয়েছিল পাঞ্জাব কিংস (Punjab Kings)। অপরদিকে, চেন্নাই সুপার কিংসকেও (Chennai Super Kings) রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হারতে হয়েছিল। আজকের ম্যাচে দুই দলই একে অপরের মুখোমুখি হচ্ছে। গত ম্যাচে হারের পর স্বাভাবিকভাবেই জয়ের জন্য মরিয়া হয়ে দুই দলই মাঠে নামবে। একদিকে যেখানে ম্যাচ জিতলে সিএসকের লিগ শীর্ষে পৌঁছনোর হাতছানি রয়েছে, সেখানে পাঞ্জাবের সামনে প্রথম চারে প্রবেশ করার সুযোগ। তাই সমর্থকরা এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করতেই পারেন।

দুপুরের বেলার ম্যাচ হওয়ায় আজকের ম্যাচে শিশিরের কোনওরকম প্রভাব পড়ার কথা নয়। তাই টসে জিতে অধিনায়ক ব্যাটিং করার সিদ্ধান্ত নিতেই পারেন। চোটের কারণে পাঞ্জাব কিংস অধিনায়ক শিখর ধবনকে বেশ কয়েকটি ম্যাচ মাঠের বাইরেই থাকতে হয়েছে। গত ম্যাচে তিনি দলে ফিরেছেন বটে, তবে দলকে জেতাতে পারেননি। আজকের ম্যাচেও তিনিই পাঞ্জাবের সবথেকে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে চলেছেন। এছাড়া প্রাক্তন সিএসকে অলরাউন্ডার স্যাম কারানও হলুদ ব্রিগেডকে চাপে ফেলতে পারেন।

অপরদিকে, সিএসকের পিচে যদি বল স্পিন করে, তাহলে দলের তারকা স্পিনত্রয়ী রবীন্দ্র জাডেজা, মঈন আলি, মাহিশ থিকসানা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। এছাড়া মাথিশা পাথিরানার দিকেও কিন্তু নজর থাকবে।

 

হেড-টু-হেড

চেন্নাই সুপার কিংস ও পাঞ্জাব কিংসের মুখোমুখি সাক্ষাৎকারে চেন্নাই ১৫টি ও পাঞ্জাব ১২টি ম্যাচ জিতেছে। 

কবে খেলা

আজ ৩০ এপ্রিল, রবিবার চেন্নাই সুপার কিংস ও পাঞ্জাব কিংস একে অপরের মুখোমুখি হবে

কোথায় খেলা

আজকের খেলাটি হবে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে

কখন শুরু ম্যাচ

এই ম্যাচটি শুরু হবে দুপুর ৩.৩০ থেকে। তার ৩০ মিনিট আগে, অর্থাৎ ৩টেতে টস হবে

কোথায় দেখবেন?

টিভিতে স্টার স্পোর্টসের একাধিক চ্যানেলে আইপিএলের এই ম্যাচটি দেখা যাবে

অনলাইনে কোথায় দেখা যাবে?

অনলাইনে জিও সিনেমায় দেখা যাবে চেন্নাই সুপার কিংস বনাম পাঞ্জাব কিংসের এই ম্যাচটি

আরও পড়ুন: ফিট আর্চার, রাজস্থানের বিরুদ্ধে কি জয়ে ফিরবে মুম্বই? কোথায়, কখন দেখবেন ম্যাচ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget