এক্সপ্লোর

MI vs RR Preview: ফিট আর্চার, রাজস্থানের বিরুদ্ধে কি জয়ে ফিরবে মুম্বই? কোথায়, কখন দেখবেন ম্যাচ?

IPL: আজকের ম্যাচটি আইপিএলের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ এটি আইপিএলের ইতিহাসের হাজারতম ম্যাচ হতে চলেছে।

মুম্বই: আজ সপ্তাহান্তে দিনের দ্বিতীয় আইপিএল (IPL 2023) ম্যাচ রাজস্থান রয়্যালসের মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স (MI vs RR)। আজ মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মার জন্মদিন, তার উপর সদ্যই তিনি মুম্বই অধিনায়ক হিসাবেও এক দশক সম্পূর্ণ করেছেন। সেই কারণে আজকের ম্যাচটি রোহিতকেই উৎসর্গ করেছে মুম্বই ম্যানেজমেন্ট। এই ম্যাচটি রোহিতের জন্য তো বটেই, আইপিএলের জন্যও বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ এটি আইপিএলের ইতিহাসের হাজারতম ম্যাচ। আর টুর্নামেন্টের সফলতম দল মুম্বই ইন্ডিয়ান্সই এই ম্যাচ মাঠে নামছে।

মুম্বই ইন্ডিয়ান্স টুর্নামেন্টের শুরুটা দুইটি পরাজয় দিয়ে করে। মাঝে তিনটি ম্যাচ জিতলেও, বিগত দুই ম্যাচে ফের পরাজিত হয়েছে পল্টনরা। আপাতত লিগ তালিকায় নয় নম্বরে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। টুর্নামেন্টের প্লে-অফে পৌঁছতে হলে রোহিত শর্মাদের আজকের ম্যাচ জেতাটা খুবই গুরুত্বপূর্ণ। দুই দলেই একাধিক তারকা রয়েছেন। তবে এই ম্যাচের ভাগ্য কিন্তু মুম্বই ডেথ ওভারে কেমন বল করছে, তার উপর অনেকটা নির্ভর করবে। ১৭ থেকে ২০ ওভারের মধ্যে এ মরসুমে মুম্বই সবথেকে বেশি রান দিয়েছে। সেখানে রাজস্থান রয়্যালস এই পর্বে টুর্নামেন্টের দ্বিতীয় দ্রুততম (১২.০৩ রান প্রতি ওভার) গতিতে রান তুলেছে।

এই ১৭ থেকে ২০ ওভারের লড়াইয়ে যে দল জিতবে, সেই দলের ম্যাচ জেতার সম্ভাবনাও অনেকটাই বেড়ে যাবে। মুম্বইয়ের জন্য সুখবর। গত কয়েক ম্যাচে চোটের কারণে পল্টনদের হয়ে জোফ্রা আর্চার (Jofra Archer) মাঠে নামতে পারেননি। তবে তিনি এই ম্যাচে দলের হয়ে মাঠে নামার জন্য সম্পূর্ণ ফিট বলেই জানিয়ে দিয়েছেন মুম্বই কোচ মার্ক বাউচার (Mark Boucher)। আর্চার দলে ফিরলে ডেথ বোলিং সমস্যারও অনেকটা সমাধান হবে বলে মনে করছেন পল্টন কোচ।

আরও পড়ুন: এই পেঁয়াজ কাটলেও চোখে আসে না জল! রয়েছে আরও গুণ, জেনে নিন কী কী?

ম্যাচের আগের দিন তিনি বলেন, 'জোফ্রা কী করতে পারে, সেই বিষয়ে আমরা সবাই অবগত। বিগত বেশ কয়েক বছর ধরে ও দারুণ বোলিং করেছে। ওর গতি রয়েছে, দলে ফিরলে নিঃসন্দেহে আমাদের বোলিং আক্রমণ আরও শক্তিশালী হবে। ও নতুন বল এবং ডেথ ওভার, উভয় সময়েই বোলিং করতে পারে। ডেথ বোলিংয়ে আমাদের সাম্প্রতিক সময়ে কিছুটা সমস্যা হয়েছে বটে। আশা করছি ও দলে ফেরায় সেই সমস্যার সমাধান হবে।'

কবে খেলা

আজ ৩০ এপ্রিল, রবিবার মুম্বই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালস একে অপরের মুখোমুখি হবে

কোথায় খেলা

আজকের খেলাটি হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে

কখন শুরু ম্যাচ

এই ম্যাচটি শুরু হবে সন্ধে ৭.৩০ থেকে। তার ৩০ মিনিট আগে, অর্থাৎ সন্ধে ৭টায় টস হবে

কোথায় দেখবেন?

টিভিতে স্টার স্পোর্টসের একাধিক চ্যানেলে আইপিএলের এই ম্যাচটি দেখা যাবে

অনলাইনে কোথায় দেখা যাবে?

অনলাইনে জিও সিনেমায় দেখা যাবে মুম্বই ইন্ডিয়ান্স বনাম রাজস্থান রয়্যালসের এই ম্যাচটি

আরও পড়ুন: অপরের ভুলে এক দশকের 'বনবাস', তবে কামব্যাক মরসুমে নজর কাড়ছেন পাঞ্জাবের হরপ্রীত

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget