এক্সপ্লোর

কাবেরী ইস্যুতে বিক্ষোভ, মাঠে সাপ ছাড়ার হুমকি, চেন্নাই থেকে পুণেতে সরছে আইপিএল-এর সব ম্যাচ

চেন্নাই: গতকাল কাবেরী জলবণ্টন ইস্যুতে বিক্ষোভের জেরে চেন্নাই থেকে সরানো হচ্ছে আইপিএল-এর বাকি ৬টি ম্যাচ। এমনই জানিয়েছেন আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্ল। তিনি বলেছেন, ‘চেন্নাই পুলিশ বাকি ম্যাচগুলির জন্য পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারবে না বলে জানিয়েছে। তাই সিএসকে-কে তাদের বাকি হোম ম্যাচগুলি পুণেতে সরিয়ে নিয়ে যেতে বলা হবে।’ সিএসকে-র সিইও কাশী বিশ্বনাথনও জানিয়েছেন, ‘আমরা চেন্নাইয়ের পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছি। শহরের অস্থির পরিস্থিতির কথা বিবেচনা করে তিনি আমাদের ম্যাচ সরাতে বলেছেন।’ এর আগে বিসিসিআই-এর প্রশাসক কমিটির প্রধান বিনোদ রাই বলেন, ‘তামিলনাড়ুর রাজনৈতিক ও নিরাপত্তার অবস্থার কথা মাথায় রেখেই চেন্নাই থেকে আইপিএল-এর ম্যাচ সরানোর কথা ভাবছি আমরা। চারটি কেন্দ্রকে তৈরি রাখা হচ্ছে। সেখানে ম্যাচ খেলতে পারে চেন্নাই সুপার কিংস। আমরা ওদের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নিতে বলেছি। ওরাই সিদ্ধান্ত নেবে।’ বিসিসআই-এর কার্যনির্বাহী সভাপতি সি কে খন্না বলেন, ‘বিসিসিআই-এর সঙ্গে পূর্ণ সহযোগিতা করছে সিএসকে। দ্রুত এই সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা কয়েকটি বিকল্প কেন্দ্রের কথা ভাবছি।’ সিএসকে সূত্রে জানা যায়, সিইও পুলিশের সঙ্গে আলোচনা করছেন। ২০ তারিখ ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে যে ম্যাচ হওয়ার কথা ছিল, সেটি জয়পুরে হতে পারে। এরই মধ্যে বিকল্প কেন্দ্র ঠিক করে নেওয়া হবে। টিকিট, মার্কেটিং, লজিস্টিকস সহ বিভিন্ন বিষয় মাথায় রাখতে হবে। এ বিষয়ে আগামীকাল সিদ্ধান্ত নেওয়া হবে। রজনীকান্ত, কমল হাসান সহ তামিলনাড়ুর বিভিন্ন রাজনৈতিক নেতা-নেত্রীদের দাবি ছিল, কেন্দ্রীয় সরকার কাবেরী ওয়াটার ম্যানেজমেন্ট বোর্ড গঠন না করা পর্যন্ত চেন্নাইয়ে আইপিএল-এর ম্যাচ আয়োজন করা চলবে না। তামিঝাগা বাঝুবুরিমাই কাটচি নামে একটি সংগঠন আইপিএল-এর ম্যাচের সময় মাঠে সাপ ছেড়ে দেওয়ারও হুমকি দেয়। গতকাল চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ শুরু হওয়ার আগে চিপক স্টেডিয়ামের কাছে জড়ো হয়ে বিক্ষোভ দেখান একটি তামিলপন্থী সংগঠনের কয়েকশো সদস্য। তাঁরা দর্শকদের এই ম্যাচ বয়কট করার আহ্বান জানান। দর্শকদের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তিও হয়। জোর করে অনেক দর্শকের জার্সি খুলে নিয়ে জ্বালিয়ে দেন বিক্ষোভকারীরা। কয়েকটি জায়গায় পুলিশের সঙ্গেও বিক্ষোভকারীদের বচসা হয়। শেষপর্যন্ত কড়া নিরাপত্তার মধ্যে ম্যাচ হলেও, বিপত্তি এড়ানো যায়নি। খেলা চলাকালীন মাঠে চপ্পল ছোড়া হয় এবং চেন্নাই সুপার কিংসের জার্সি পোড়ানো হয়। মাঠে চপ্পল ছোড়ার অভিযোগে পাঁচজন দর্শককে আটক করে পুলিশ। বেশিরভাগ রাজনৈতিক দলই বিক্ষোভকে সমর্থন করেছে। যদিও রজনীকান্ত ট্যুইট করে পুলিশকর্মীদের উপর হামলার নিন্দা করেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ENG vs IND Live: পাহাড়প্রমাণ রান তাড়া করতে দুই ভারতীয় ওপেনার রোহিত, শুভমনের দুরন্ত হাফসেঞ্চুরি
পাহাড়প্রমাণ রান তাড়া করতে দুই ভারতীয় ওপেনার রোহিত, শুভমনের দুরন্ত হাফসেঞ্চুরি
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Football World Cup Final: ৮ দেশ জিতেছে ২২ বিশ্বকাপ, কোন বছর কারা হয়েছে চ্যাম্পিয়ন? ইতালি-জার্মানিকে ধরবে আর্জেন্তিনা?
৮ দেশ জিতেছে ২২ বিশ্বকাপ, কোন বছর কারা হয়েছে চ্যাম্পিয়ন? ইতালি-জার্মানিকে ধরবে আর্জেন্তিনা?
ENG vs IND: বুমরার অনুপস্থিতি হাড়ে হাড়ে টের পেল ভারত, ডাকেট, রুটদের দৌরাত্ম্যে রানের পাহাড়ে ইংল্যান্ড
বুমরার অনুপস্থিতি হাড়ে হাড়ে টের পেল ভারত, ডাকেট, রুটদের দৌরাত্ম্যে রানের পাহাড়ে ইংল্যান্ড

ভিডিও

Amit Shah: সোনার বাংলার স্বপ্ন শেষ করে দিয়েছিল তৃণমূল, ফের সোনার বাংলা গড়বে বিজেপি সরকার : অমিত শাহ
Amul Factory in Howrah: আমূলের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়ে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
Debjit Sarkar on Abhishek Banerjee: 'অভিষেকের কার্যালয়ের ভিতরে কেন সাদা শাড়ি?', পোস্ট করে কটাক্ষ দেবজিৎ সরকারের
Rajarhat News: রাজারহাটে বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার বেড়ে দুই, এবার পুলিশের জালে মহম্মদ শাহেনশা
NCPI: দিল্লির রাজঘাটে ২১ জুলাই পালন করবে NCPI, বিবৃতি দিয়ে জানালেন NCPI মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget