এক্সপ্লোর

CWG 2022: বিরাট জয় হরমনপ্রীতদের, কমনওয়েলথ গেমসে ক্রিকেটের সেমিফাইনালে ভারত

Birmingham 2022: কমনওয়েলথ গেমসে (CWG 2022) প্রথমবার অন্তর্ভুক্ত হয়েছে মহিলাদের ক্রিকেট। আর সেই টি-টোয়েন্টি ইভেন্টে সেমিফাইনালে পৌঁছে গেলেন হরমনপ্রীত কৌররা (Harmanpreet Kaur)।

বার্মিংহাম: কমনওয়েলথ গেমসে (CWG 2022) প্রথমবার অন্তর্ভুক্ত হয়েছে মহিলাদের ক্রিকেট। আর সেই টি-টোয়েন্টি ইভেন্টে সেমিফাইনালে পৌঁছে গেলেন হরমনপ্রীত কৌররা (Harmanpreet Kaur)।

১০০ রানে জয়

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এ-গ্রুপের প্রথম ম্যাচে জয়ের সুবর্ণ সুযোগ ছিল ভারতের সামনে। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি হরমনপ্রীতরা। পরের ম্যাচে পাকিস্তানকে কার্যত একতরফাভাবে উড়িয়ে দেয় ভারতের মহিলা ক্রিকেট দল। বার্বাডোজের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচটি হয়ে দাঁড়ায় মরণ-বাঁচন লড়াই। বার্বাডোজকে উড়িয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করেন হরমনপ্রীতরা।

ভারতের ৪ উইকেটে ১৬২ রানের জবাবে ব্যাট করতে নেমে বার্বাডোজ ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ৬২ রানে আটকে যায়। ১০০ রানের বিশাল ব্যবধানে ম্য়াচ জেতে ভারত। সেই সঙ্গে কমনওয়েলথ গেমস ক্রিকেটের সেমিফাইনালের যোগ্যতা অর্জন করেন হরমনপ্রীতরা। রানের নিরিখে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম জয়। এর আগে ২০১৮ সালে মালয়েশিয়াকে ভারত হরিয়েছিল ১৪২ রানের ব্যবধানে।

ইতিহাস শঙ্করের

ভারতের কোনও অ্যাথলিট কোনওদিন যা পারেননি, তাই করে দেখালেন তেজস্বীন শঙ্কর (Tejaswin Shankar)। কমনওয়েলথে গেমসে (Commonwealth Games) হাই জাম্পে পদক জিতলেন। এর আগে কমনওয়েলথ গেমসের মঞ্চে ভারতের কোনও অ্যাথলিট হাই জাম্পে পদক জিততে পারেননি। সেদিক থেকে দেখলে দৃষ্টান্ত তৈরি করলেন শঙ্কর।

শেষ মুহূর্তে অন্তর্ভুক্তি

তেজস্বীনকে ভারতীয় দলে রাখা হয়েছিল শেষ মুহূর্তে। কমনওয়েলথ গেমস শুরু হওয়ার ঠিক আগে তিনি যোগ্যতা অর্জন করেন। জাতীয় রেকর্ডের অধিকারী শঙ্কর হাই জাম্পের ফাইনালে ২.২২ মিটার লাফালেন। জিতে নিলেন ব্রোঞ্জ। বাহামার ডোনাল্ড থমাস ও ইংল্যান্ডের জোয়েল ক্লার্ক খানও ২.২২ মিটার লাফিয়েছিলেন। কিন্তু শঙ্কর একবারের প্রচেষ্টাতেই ২.২২ মিটার লাফিয়েছিলেন বলে তিনিই তৃতীয় হন। বাকি দুই অ্যাথলিট একাধিকবারের প্রচেষ্টায় ওই উচ্চতা স্পর্শ করেন।

রুপো জয়ের লড়াইয়ে ব্যর্থ

শঙ্কর অবশ্য রুপো জয়েরও চেষ্টা করেছিলেন। তৃতীয় তথা শেষ প্রচেষ্টায় তিনি ২.২৮ মিটার লাফানোর চেষ্টা করেন। কিন্তু ব্যর্থ হন। ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ভারতীয় অ্যাথলিটকে। ইভেন্টের শেষে উচ্ছ্বসিত শঙ্কর। বলেছেন, 'জানুয়ারি মাস থেকে প্রস্তুতি শুরু করেছিলাম। আমার স্বপ্ন সফল হল। এখান থেকে ব্রোঞ্জ জিতে ফেরাটা দারুণ অভিজ্ঞতা।'

জাতীয় রেকর্ড গড়ে কমনওয়েলথ থেকে ভারোত্তোলনে ব্রোঞ্জ জয় লভপ্রীতের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget