এক্সপ্লোর

CWG 2022: ডাবলসের পাশাপাশি সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালেও টিকিট পাকা মণিকা, শ্রীজার

CWG 2022, Table Tennis: তবে শ্রীজা, মণিকা জিতলেও, সিঙ্গলসের প্রি-কোয়ার্টার ফাইনালে পরাজিত হন রিথ টেনিসন। তিনি ২-১১, ৪-১১, ১১-৯, ৩-১১, ৪-১১ স্কোরলাইনে নিজের ম্যাচ হারেন। 

বার্মিংহাম: চলতি কমনওয়েলথ গেমসে (Commonwealth Ganes 2022) ভারতীয় টেবিল টেনিস পুুরুষ দল ইতিমধ্যেই সফলভাবে নিজেদের স্বর্ণপদক ডিফেন্ড করেছে। দলগত বিভাগের পর, সিঙ্গেলসেও ভারতীয় প্যাডলারদের দাপট অব্যাহত।

কোয়ার্টারে দুই দল

শুক্রবার (৫ অগাস্ট) মিক্সড ডাবলস ইভেন্টে প্রি-কোয়ার্টার ফাইনালে নেমেছিল মণিকা বাত্রা (Manika Batra)-সাথিয়ান জ্ঞানসেকরন এবং শরথ কমল-শ্রীজা অকুলার (Sreeja Akula) দুই ভারতীয় দল। দুই দলই নিজেদের ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালের টিকিট পাকা করল। মণিকা-সাথিয়ান জুটি নাইজিরিয়া ওলিজাইড ওমোটায়ো-আজোকে ওজুমু জুটিকে পরাস্ত করে। স্ট্রেট গেমে নিজেদের দাপট বজায় রেখে মণিকারা জেতেন ১১-৭, ১১-৬, ১১-৭ স্কোরলাইনে। প্রথম কোয়ার্টার ফাইনালে মণিকা ও সাথিয়ানের জুটি খেলতে নামবে মালয়েশিয়ার জাভেন চুং ও ক্যারেন লাইনের জুটির বিরুদ্ধে।

শরথ ও অঙ্কুলা জুটি অবশ্য মণিকাদের মতো এতো দাপুটে মেজাজে নিজেদের ম্য়াচ জেতেননি। শরথরা নিজেদের ম্যাচে পিছিয়েই পড়েছিলেন। প্রথম গেমেই তাদের ৫-১১ স্কোরে হারতে হয়। তবে পরের তিন গেমে নিজেদের দাপট দেখিয়ে প্রত্যাবর্তন ঘটিয়ে ম্যাচ জিতে নেন শরথরা। পরের তিন গেমের স্কোর যথাক্রমে ১১-২, ১১-৬, ১১-৫। প্রতিপক্ষকে একবার চাপে ফেলার পর কিন্তু শরথরা আর পিছু হটেননি। সেমিফাইনালে শরথ ও শ্রীজা জুটি ইংল্যান্ডেরই টিন-টিন হো ও লিয়াম পিচফোর্ডের মুখোমুখি হবেন।

সিঙ্গেলসেও মণিকাদের দাপট

এখানেই শেষ নয়, আজ এমনিই প্রচুর টেবিল টেনিস ম্য়াচ রয়েছে। মণিকা বাত্রা তো এক, দুই নয়, তিন তিনটি ম্যাচ খেলবেন আজই। প্রথম ম্য়াচে ডাবলসে তো জয় পেয়েইছিলেন। এরপর সিঙ্গলসে নেমেও কোয়ার্টারে পৌঁছে গেলেন মণিকা ও শ্রীজা। মণিকা ১১-৪, ১১-৮, ১১-৬ ও ১২-১০ স্কোরলাইনে নিজের ম্যাচ জেতেন। শ্রীজাও একেবারেই শেষ পর্যন্ত দারুণ লড়াই করে জয় ছিনিয়ে নেন। তিনি ৮-১১, ১১-৭, ১২-১৪, ৯-১১, ১১-৪, ১৫-৩, ১২-১০ স্কোরলাইনে ৪-৩ গেমে ম্যাচ জেতেন। তবে শ্রীজা, মণিকা জিতলেও পরাজিত হন রিথ টেনিসন। তিনি ২-১১, ৪-১১, ১১-৯, ৩-১১, ৪-১১ স্কোরলাইনে পরাজিত হন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
FIFA World Cup 2026: বিশ্বকাপ জিতেছেন, কিন্তু গোল্ডেন বুট আজও অধরা, এবারও মেসি কি হতাশ হবেন?
বিশ্বকাপ জিতেছেন, কিন্তু গোল্ডেন বুট আজও অধরা, এবারও মেসি কি হতাশ হবেন?
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Argentina Vs Spain: স্পেন না আর্জেন্তিনা, বিশ্বকাপের মঞ্চে অতিরিক্ত সময়ে ও পেনাল্টিতে কারা এগিয়ে?
স্পেন না আর্জেন্তিনা, বিশ্বকাপের মঞ্চে অতিরিক্ত সময়ে ও পেনাল্টিতে কারা এগিয়ে?

ভিডিও

Kalyan Banerjee | এবার খোদ নেত্রীকে 'আল্টিমেটাম' কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
Babul Supriyo | 'বিদ্রোহীরা বড় বড় কথা বলছেন, তাহলে তাঁরা পদ ছেড়ে দিন', বললেন বাবুল | ABP Ananda LIVE
Kolkata News | উদ্বেগ বাড়িয়ে করোনা আক্রান্ত ১০ বছরের বালক | ABP Ananda LIVE
World Cup News | অনূর্ধ্ব-১২ বিশ্ব ফুটবল যুব লিগে চ্যাম্পিয়ন ভারতের ক্লাব মিনার্ভা অ্যাকাডেমি | ABP Ananda LIVE
Mamata Banerjee | প্রাক্তন মুখ্যমন্ত্রীর ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Embed widget