এক্সপ্লোর

CWG 2022: সাফল্য সত্ত্বেও মেলেনি সাহায্য, কেজরিওয়ালকে ট্যাগ করে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিলেন পদকজয়ী

Divya Kakran: এবারের বার্মিংহাম কমনওয়েলথ গেমসে মহিলাদের ৬৮ কেজি বিভাগের রেপেশাসে টঙ্গার টাইগার লিলিকে ২-০ হারিয়ে ব্রোঞ্জ জেতেন দিব্যা কাকরান।

নয়াদিল্লি: শুক্রবার (৬ অগাস্ট) কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) মহিলাদের ৬৮ কেজি বিভাগের রেপেশাসে টঙ্গার টাইগার লিলিকে হারিয়ে ব্রোঞ্জ জেতেন দিব্যা কাকরান (Divya Kakran)। এরপরেই দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal) উদ্দেশ্য করে দিব্যার এক সোশ্যাল মিডিয়া পোস্ট বেশ ভাইরাল হয়েছে।

ক্ষোভের প্রকাশ

তিনি কেজরিওয়ালকে তাঁর পদক জেতায় শুভেচ্ছা জানানো জন্য ধন্যবাদ জানিয়ে লেখেন, 'আমায় পদক জেতায় শুভেচ্ছা জানানোর জন্য অনেক ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়। আমি গত ২০ বছর ধরে দিল্লিতে থাকি এবং এখানেই আমি নিজের যাবতীয় অনুশীলন করি। তবে না রাজ্য সরকারের তরফে আমি কোনওরকম কোনও আর্থিক পুরস্কার পেয়েছি, না আমার কোনওরকমভাবে কোনও সহায়তা করা হয়েছে।'

 

এর পরে তিনি আরও কড়া ভাষায় লেখেন, 'আমি আপনার কাছে অনুরোধ করব, দিল্লিতে জন্মগ্রহণ করা কুস্তিগীররা অন্য রাজ্যের প্রতিনিধিত্ব করা সত্ত্বেও তাদের যেমনভাবে সম্মান জানানো হয়, আমায় যেন অন্তত সেইটুকু সম্মান দেওয়া হয়।' দিব্যা অভিযোগ করেন চার বছর আগেও তিনি দিল্লির মুখ্যমন্ত্রীকে সহায়তার বিষয়ে যোগাযোগ করেছিলেন। তবে তাঁকে সহায়তার আশ্বাস দেওয়া সত্ত্বেও লাভের লাভ কিছুই হয়নি। কোনওরকম মদত পাননি তিনি। এর জেরে যে দিব্যা ভীষণই হতাশ, তা তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টগুলি দেখলেই বোঝা যায়।

ধারাবাহিক সাফল্য

দিব্যা শুধু বার্মিংহামে এবারের সদ্য সমাপ্ত কমনওয়েলথ গেমসেই পদক জেতেননি, তাঁর সাফল্যের তালিকা কিন্তু বেশ লম্বা। চার বছর আগে, গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসেও দিব্য়া ব্রোঞ্জ পদকই জিতেছিলেন। এছাড়া এশিয়ান চ্যাম্পিয়নশিপে জোড়া সোনা, ২০১৮ সালে এশিয়ান গেমসে ৬৮ কেজি বিভাগে তৃতীয় স্থানে শেষ করার কৃতিত্বও রয়েছে তাঁর দখলে। সুতরাং, বহু বছর ধরেই যে তিনি ভারতের মুখ উজ্জ্বল করছেন, তা বলাই বাহুল্য।

আরও পড়ুন: চতুর্থ ভারত, শীর্ষে অস্ট্রেলিয়া, ফিরে দেখা বার্মিংহাম কমনওয়েলথের পদক তালিকা

সেরা শিরোনাম

Wrestler Arrested: জাতীয় কুস্তিগীর থেকে মাদক পাদকচারী, তিন বছর লুকোচুরির পর গ্রেফতার বছর ৩১-র অ্যাথলিট
জাতীয় কুস্তিগীর থেকে মাদক পাদকচারী, তিন বছর লুকোচুরির পর গ্রেফতার বছর ৩১-র অ্যাথলিট
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের

ভিডিও

Chaos in Jadavpur University | রাতবিরেতে যাদবপুরে তাণ্ডব! কী জানালেন নিরাপত্তারক্ষী?
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University |
Flood Situation in Bengal | ডুবেছে পশ্চিম মেদিনীপুরের ৪১টি গ্রাম পঞ্চায়েত অঞ্চল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget