এক্সপ্লোর

Vinesh Phogat Wins Gold : সোনার মেয়ের হ্যাটট্রিক, কমনওয়েলথে তৃতীয় সোনা ভিনেশ ফোগাটের

CWG 2022 : বার্মিংহাম কমনওয়েলথে এখনও পর্যন্ত ১১টি সোনার পাশাপাশি ১১ টি রুপো ও ১১ টি ব্রোঞ্জ জিতেছেন ভারতীয় অ্যাথলিটরা।

বার্মিংহাম : গ্লাসগো, গোল্ড কোস্টের পর বার্মিংহাম। টানা তৃতীয় কমনওয়েলথে সোনা জিতলেন ভিনেশ ফোগাট (Vinesh Phogat)। প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে এই অনন্য কীর্তি গড়লেন তিনি। মহিলাদের ৫৩ কেজি ফ্রি স্টাইল বিভাগে সোনা জেতেন ২০১৪ গ্লাসগো ও ২০১৮ গোল্ড কোস্ট কমনওয়েলথের সোনাজয়ী কুস্তিগীর। ভারতীয় কুস্তিগীরের হাত ধরে চলতি কমনওয়েলথে ১১ তম সোনা এল ভারতের ঝুলিতে। বার্মিংহাম কমনওয়েলথে এখনও পর্যন্ত ১১টি সোনার পাশাপাশি ১১ টি রুপো ও ১১ টি ব্রোঞ্জ জিতেছেন ভারতীয় অ্যাথলিটরা।

সোনা রবি দাহিয়ার

অল্পের জন্য হাতছাড়া হয়েছিল অলিম্পিক্সের মঞ্চে। কমনওয়েলথে অবশ্য বাজিমাত করলেন রবি কুমার দাহিয়া (Ravi Kumar Dahiya)। বার্মিংহামে দেশকে দশম সোনা এনে দিলেন ভারতীয় এই কুস্তিগীর। পুরুষদের ৫৭ কেজি ফ্রি স্টাইল বিভাগের ফাইনালে আগাগোড়া দাপট দেখিয়ে নাইজেরিয়ার এবিকেয়েনিমো ওয়েলসনকে ১০-০ ফলে হারিয়ে বাজিমাত করেন রবি। প্রসঙ্গত, সেমিফাইনালে পাকিস্তানের আসাদ আলিকে ১২-৪ ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসে ভর করেই ফাইনালে খেলতে নেমেছিলেন অলিম্পিক্সের রুপোজয়ী, তাতে ভর করেই সোনা জিতে নিলেন তিনি। এদিকে, মহিলাদের ৫০ কেজি ফ্রি-স্টাইলে ব্রোঞ্জ জিতেছেন পূজা গেহলট।

ট্র্যাক অ্যান্ড ফিল্ডের আপডেট

কমনওয়েলথ গেমসের (CWG 2022) ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারতের পদকের দৌড় চলছে। পুরুষদের ৩০০০ মিটার স্টিপলচেজে ভারতের অবিনাশ মুকুন্দ সাবল (Avinash Mukund Sable) রুপো জিতেছেন। ৮ মিনিট ১১.২০ সেকেন্ডে ৩ হাজার মিটার সম্পূর্ণ করেন অবিনাশ। যা জাতীয় রেকর্ডও। সোনা জিতেছেন কিনিয়ার আব্রাহাম কিবিবোট। ব্রোঞ্জও গিয়েছে কিনিয়ার ঝুলিতে। জিতেছেন ওমোস সীরম।

বক্সারদের দাপট

ভারোত্তোলকদের পর বার্মিংহামে (Birmingham) ভারতীয় বক্সারদের দাপট। নীতুর পর এবার ফাইনালে পৌঁছে পদক নিশ্চিত করে ফেললেন অমিত পাংহালও (Amit Panhal)।

পুরুষদের ৪৮-৫১ কেজি ফ্লাইওয়েট বক্সিংয়ের সেমিফাইনালে জাম্বিয়ার প্যাট্রিক চাইনেম্বাকে ৫-০ ব্যবধানে হারালেন অমিত। প্রতিপক্ষকে কার্যত দাঁড়াতেই দেননি ভারতীয় বক্সার। 

ফাইনালে নীতুও

কমনওয়েলথ গেমসের (CWG 2022) বক্সিংয়ে মহিলাদের মিনিমামওয়েট (৪৫-৪৮ কেজি) বিভাগের সেমিফাইনালে কানাডার প্রিয়ঙ্কা ধিলঁর মুখোমুখি হয়েছিলেন ভারতের নীতু (Nitu)। ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে গেলেন তিনি। সেই সঙ্গে বক্সিংয়ে একটি পদক নিশ্চিত করে ফেললেন।

ইতিহাস প্রিয়ঙ্কার

কমনওয়েলথ গেমসে (CWG 2022) ইতিহাস প্রিয়ঙ্কা গোস্বামীর (Priyanka Goswami)। ভারতের প্রথম মহিলা রেসওয়াকার হিসাবে পদক জিতলেন তিনি। শনিবার ১০ হাজার মিটার রেস ওয়াকে রুপো জিতলেন ভারতীয় অ্যাথলিট। তাঁর আগে ভারতের কোনও মহিলা রেসওয়াকে পদক পাননি। সে দিক থেকে উদাহরণ তৈরি করলেন প্রিয়ঙ্কা। তাঁর আগে ভারতীয় অ্যাথলিটদের মধ্যে একমাত্র হরমিন্দর সিংহ রেসওয়াকে ব্রোঞ্জ জিতেছিলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
Australia vs Bangladesh: অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা
Hockey World Cup: স্বাধীনতা দিবসে দুরন্ত জয়, হকি বিশ্বকাপে ওয়েলসকে ৩-১ উড়িয়ে অভিযান শুরু হরমনপ্রীতদের
স্বাধীনতা দিবসে দুরন্ত জয়, হকি বিশ্বকাপে ওয়েলসকে ৩-১ উড়িয়ে অভিযান শুরু হরমনপ্রীতদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Embed widget