এক্সপ্লোর

Dani Alves Detained: যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার ব্রাজিলিয়ান তারকা দানি আলভেস

Dani Alves: রিপোর্ট অনুযায়ী বার্সেলোনার এক জনপ্রিয় নাইট ক্লাবে ৩০-৩১ ডিসেম্বর নাগাদ রাতের বেলায় এই ঘটনাটি ঘটে। 

বার্সেলোনা: বার্সালোনা তথা বিশ্ব ফুটবলের সর্বকালের অন্যতম সেরা ফুলব্যাক হিসাবে বিবেচিত হন দানি আলভেস (Dani Alves)। তবে সেই আলভেসকেই শুক্রবার বার্সেলোনার পুলিশ গ্রেফতার করল। ডিসেম্বর মাসে বার্সেলোনার নাইট ক্লাবে এক মহিলাকে যৌন হেনস্থা করার অভিযোগে ব্রাজিলিয়ান তারকাকে পুলিশ গ্রেফতার করেছে। 

গ্রেফতার আলভেস

কাতালুনিয়ার পুলিশ এক মুখপাত্র জানান আলভাসকে বার্সেলোনার এক পুলিশ স্টেশনে ডাকা এবং সেখানেই তাঁকে গ্রেফতার করা হয়। এরপর এক বিচারপতি আলভেসকে এই বিষয়ে প্রশ্ন করবেন। পুলিশের তরফে জানানো হয় ২ জানুয়ারি এক মহিলা আলভেসের বিরুদ্ধে তাঁকে অযাচিতভাবে স্পর্শ করার অভিযোগ করেন। স্পেনের একাধিক মাধ্যমের রিপোর্ট অনুযায়ী বার্সেলোনার এক জনপ্রিয় নাইট ক্লাবে ৩০-৩১ ডিসেম্বর নাগাদ রাতের বেলায় এই ঘটনাটি ঘটে। দানি আলভেস উক্ত দিনে ওই নাইটক্লাবে উপস্থিত থাকার কথা স্বীকার করলেও, তিনি দাবি করেন অভিযোগ জানানো ওই মহিলাকে তিনি চেনেনই না।

দানি আলভেস জানান, 'আমি ওই সময় ওইখানে ছিলাম এবং আমরা সঙ্গে আরও লোকজন ওই রাতে ছিল। আমি নাচ করতে যে কতটা ভালবাসি তা সবাই জানে। কিন্তু কখনই অপরের ব্যক্তিগত জায়গায় হস্তক্ষেপ করি না।' আলভেস ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডের অংশ ছিলেন। বিশ্বকাপ শেষে ৩৯ বছর বয়সি তারকা নতুন বছরের আগে বার্সেলোনাতে ছুটি কাটাচ্ছিলেন। 

জুভেন্তাসের শাস্তি

বিরাট শাস্তি পেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রাক্তন দল জুভেন্তাস (Juventus)। আর্থিক বেনিয়মের দায়ে ইতালিয়ান ফুটবল ফেডারেশন রেকর্ড ইতালিয়ান চ্যাম্পিয়নদের কঠোর শাস্তি দিল। ১৫ লিগ (Serie A) পয়েন্ট কাটা গেল জুভের। এর ফলে এক ধাক্কায় লিগ তালিকায় তিন নম্বর স্থান থেকে ১০ নম্বরে যেতে হল জুভেন্তাসকে। পাশাপাশি তৎকালীন জুভেন্তাসেরর মুখ্য ফুটবল আধিকারিক তথা বর্তমান টটেহন্যাম হটস্পার ডিরেক্টর ফ্য়াবিও পারাটিসিকেও ইতালিতে ফুটবল সংক্রান্ত সমস্ত কার্যকলাপ থেকে ৩০ মাসের জন্য নির্বাসিতও করা হয়। তাঁকে উয়েফা এবং ফিফার বিভিন্ন কার্যকলাপ থেকেও নির্বাসিত করার দাবি জানানো হয়েছে।

প্যারাটিসির পাশাপাশি প্রাক্তন জুভে চেয়ারম্য়ান আন্দ্রেয়া অ্যাগনেলিকেও ইতালিয়ান ফুটবল থেকে দুই বছরের জন্য নির্বাসিত করা হয়েছে। সহ-সভাপতি ও প্রাক্তন ব্যালন ডি'অর বিজেতা পাভেল নেদভেদকে আট মাসের জন্য নির্বাসিত করা হয়েছে। জুভের তরফে স্বাভাবিকভাবেই এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। ক্লাবের তরফে ইঙ্গিত করা হয় যে লিখিতভাবে তাঁরা এই নির্বাসনের কারণ জানতে আগ্রহী এবং এর বিরুদ্ধে ক্লাবের তরফে কোর্টে আপিলও করা হবে। এই ঘটনায় নির্বাসিত হওয়া সমস্ত আধিকারিকরাই ইতালিয়ান অলিম্পিক্স কমিটির কাছে আবেদন জানাতে পারবেন।

আরও পড়ুন: কুস্তি সংস্থার সভাপতির বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, গঠিত হল সাত সদস্যের কমিটি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget