এক্সপ্লোর

ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফরের ক্রীড়াসূচি ঘোষণা, গাব্বায়  প্রথম টেস্ট  শুরু ৩ ডিসেম্বর, রয়েছে দিন-রাতের টেস্ট

চলতি করোনাভাইরাস সংক্রান্ত সংকটের মধ্যে ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর। আর এই সংবাদ বিশ্বজুড়ে সমর্থকদের আন্তর্জাতিক ক্রিকেটের বাইশ গজে প্রত্যাবর্তনের আশা জোরাল করবে। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) চলতি বছরের ডিসেম্বরে ভারতীয় দলের সফরের ক্রীড়াসূচি প্রকাশ করল। সূচীকে রয়েছে দিন-রাতের টেস্টও। সিএ জানিয়েছে, পরিকল্পনা অনুযায়ী চার ম্যাচের এই টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে।

নয়াদিল্লি: চলতি করোনাভাইরাস সংক্রান্ত সংকটের মধ্যে ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর। আর এই সংবাদ বিশ্বজুড়ে সমর্থকদের আন্তর্জাতিক ক্রিকেটের বাইশ গজে প্রত্যাবর্তনের আশা জোরাল করবে। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) চলতি বছরের ডিসেম্বরে ভারতীয় দলের সফরের ক্রীড়াসূচি প্রকাশ করল। সূচীকে রয়েছে দিন-রাতের টেস্টও। সিএ জানিয়েছে, পরিকল্পনা অনুযায়ী চার ম্যাচের এই টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে। সূচী অনুযায়ী, ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে ব্রিসবেনের গাব্বায় ৩ ডিসেম্বর। পরের টেস্ট অ্যাডিলেডে ১১ ডিসেম্বর থেকে। সেই সঙ্গে থাকছে অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী বক্সিং ডে ও নিউইয়ার টেস্ট এমসিজি ও সিডনিতে। এরপর একদিনের সিরিজের তিনটি ম্যাচ হবে পার্থ, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (এমসিজি) ও সিডনি ক্রিকেট গ্রাউন্ড (এসসিজি)-তে। সিরিজে সীমিত সংখ্যক দর্শককেই মাঠে থাকতে দেওয়া হবে বলে জানানো হয়েছে। থাকবে না ভারতীয় দল ও সাপোর্ট স্টাফ ও আধিকারিকরা ছাড়া ভারত থেকে আসা কোনও দর্শক। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে টেস্ট সিরিজ বর্ডার-গাওস্কর ট্রফি (১৯৯৬-৯৭ থেকে) হিসেবে পরিচিত। বিশ্ব ক্রিকেটের অন্যতম হাই-ভোল্টেজ সিরিজে দুই শক্তিধর দলের টক্কর দেখতে মুখিয়ে থাকেন ক্রিকেটপ্রেমীরা। বেশ কয়েকটি মরশুম ধরেই ভারত ও অস্ট্রেলিয়া আইসিসি-র টেস্ট ক্রমতালিকায় ধারাবাহিকভাবে প্রথম চারের মধ্যেই রয়েছে। ২০১৭-তে ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ২-১ হারিয়ে এবং পরে ২০১৮-১৯ এ ডাউনআন্ডারে সিরিজ জিতে ভারত বর্ডার-গাওস্কর ট্রফি ধরে রেখেছে ভারত। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ২-১ এ সিরিজ জয় করে ভারত। প্রথম ভারতীয় দল হিসেবে অস্ট্রেলিয়ায় সিরিজ জয়ের রেকর্ড গড়ে টিম কোহলি। চলতি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ভারত। ২৯৬ পয়েন্ট নিয়ে পরের স্থানে অস্ট্রেলিয়া। টেস্টে আইসিসি ক্রমতালিকায় ১১৬ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে অস্ট্রেলিয়া। ১১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ZIM Vs IND Live: জিম্বাবোয়ের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং নিলেন শ্রেয়স, একাদশে বড় চমক
জিম্বাবোয়ের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং নিলেন শ্রেয়স, একাদশে বড় চমক
Argentina vs Spain: ১০ বছরের নির্বাসন এড়াতে ফাইনাল হারতে 'বাধ্য' হয়েছিল আর্জেন্তিনা! অডিও রেকর্ড ঘিরে চাঞ্চল্য
১০ বছরের নির্বাসন এড়াতে ফাইনাল হারতে 'বাধ্য' হয়েছিল আর্জেন্তিনা! অডিও রেকর্ড ঘিরে চাঞ্চল্য
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনাল শেষে পারেডেসের আচরণ নিয়ে বিতর্কের ঝড়, তবে ধাক্কা খাওয়া গাভির গলায় উল্টোসুর
বিশ্বকাপ ফাইনাল শেষে পারেডেসের আচরণ নিয়ে বিতর্কের ঝড়, তবে ধাক্কা খাওয়া গাভির গলায় উল্টোসুর
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ

ভিডিও

Kalyan Banerjee | সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড লাগিয়ে বিক্ষোভ, স্লোগান কল্যাণের | ABP Ananda LIVE
Fake Birth Certificate |
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতির মামলায় ED-র তলব, সিজিও কমপ্লেক্সে মদনের বড় পুত্র
Kalyan Banerjee on Abhishek Banerjee | মঙ্গলবার একুশের মঞ্চে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার সময়েই মঞ্চে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Kalyan Banerjee on Mamata Banerjee | এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget