এক্সপ্লোর

David Warner: অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে কি দেখা যাবে ওয়ার্নারকে?

David Warner Update: কিন্তু অ্যারন ফিঞ্চ ওয়ান ডে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এবার এই ফর্ম্যাটে ওয়ার্নারকেই অধিনায়ক করার কথা ভাবছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

সিডনি: বল বিকৃতি কাণ্ডে নাম জড়িয়েছিল। নির্বাসিতও হয়েছিলেন। কিন্তু ফের ক্রিকেটে ফিরে এসেছেন। তিনি যে এখনও ফুরিয়ে যাননি তা গোটা বিশ্বকে জানান দিয়েছেন। এবার ডেভিড ওয়ার্নারের নাম ভাবা হচ্ছে অস্ট্রেলিয়া ওয়ান ডে দলের অধিনায়ক হিসেবেও। প্রথমে ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে বলা হয়েছিল যে ওয়ার্নারকে আর কোনওদিনও অধিনায়ক হিসেবে ভাবা হবে না। কিন্তু অ্যারন ফিঞ্চ ওয়ান ডে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এবার এই ফর্ম্যাটে ওয়ার্নারকেই অধিনায়ক করার কথা ভাবছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বোর্ডের চেয়ারম্যান লাচলান হেন্ডারসন ইঙ্গিত দিয়েছেন, দরকার হলে শৃঙ্খলাবিধি নতুন করে লেখা হতে পারে। তাঁর দাবি, ''ডেভিড মাঠে নেমে ভালোই খেলছে এবং দলের জয়ে অবদান রাখছে। ওর নির্বাসন তুলতে গেলে আগে শৃঙ্খলাবিধি খতিয়ে দেখতে হবে এবং ঠিক করতে হবে আদৌ সেগুলো সংশোধন করা যায় কিনা। তবে দরকার পড়লে সেটা করা হতেই পারে।''

উল্লেখ্য, প্যাট কামিন্স এই মুহূর্তে অস্ট্রেলিয়া ক্রিকেটে টেস্ট দলের নেতৃত্ব দিচ্ছেন। তিনি সীমিত ওভারের ফর্ম্য়াটে নেতৃত্বের চাপ নিতে চান না তিনি। মিচেল মার্শও রাজি হননি। এই পরিস্থিতিতে ফর্মে থাকা বাঁহাতি ওয়ার্নারকে নিয়েই আবার ভাবনা চিন্তা শুরু করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আগামী শুক্রবার বোর্ডের বৈঠকে এই নয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে। এদিকে ওয়ার্নার নিজে জানিয়েছেন যে দায়িত্ব পেলে তিনি গর্বিত অনুভব করবেন। 

প্রস্তুতি ম্য়াচে হার ভারতের 

কাজে দিল না কেএল রাহুলের ৭৪ রানের ইনিংস। পশ্চিম অস্ট্রেলিয়া একাদশের বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ১৬৮ রান তাড়া করতে নেমে ৩৬ রানে হারতে হল ভারতীয় দলকে। নির্ধারিত ২০ ওভারে আট উইকেটের বিনিময়ে ১৩২ রানেই থেমে যায় ভারতীয় ইনিংস। ব্যাটিং ব্যর্থতাই ভারতের পরাজয়ের কারণ হয়ে দাঁড়াল। 

রাহুলের লড়াই

এদিন রাহুলের সঙ্গে ওপেন করতে নামেন ঋষভ পন্থ। তবে তিনি নয় রানের বেশি করতে পারেননি। শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিংয়ে ভারতীয় দলকে আক্রমণ করার তেমন সুযোগই দেননি পশ্চিম অস্ট্রেলিয়ার বোলাররা। পাওয়ার প্লের ছয় ওভারে ভারতীয় দল মাত্র ২৯ রান করে। দীপক হুডা ছয় রানে আউট হওয়ার পর, হার্দিক পাণ্ড্য খানিকটা সময় রাহুলকে সঙ্গ দেন। ১৭ রানের ইনিংসে ছন্দেই দেখাচ্ছিল হার্দিককে। তবে তিনি নিজের ইনিংসকে বড় রানে রূপান্তরিত করতে পারেননি। অক্ষর প্যাটেলও (২) ব্যর্থ হন। রাহুল ক্রিজে টিকে থাকলেও তিনি ইনিংসের সিংহভাগ সময়ই রানের গতি বাড়াতে ব্যর্থ হন।

শতরানের গণ্ডি পার করতে ভারতীয় দল ১৫ ওভার খরচ কর ফেলে। ম্যাচ নাগালের বাইরে চলে যাচ্ছে দেখে অবশেষে ব্যাট চালাতে শুরু করেন রাহুল। তিনি বেশ কয়েকটি বড় শটও মারেন। তবে অ্যান্ড্রু টাইয়ের বলে ৭৪ রানেই (৫৫ বলে) ফিরতে হয় তাঁকে। শেষমেশ ১৩২ রানের বেশি আর এগোতে পারেনি ভারতীয় ইনিংস। এদিন রোহিত শর্মা একাদশে থাকলেও ব্যাট করতে নামেননি। সূর্যকুমার যাদব, বিরাট কোহলিরাও এই ম্য়াচে খেলেননি।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
WI vs PAK: ৫ ওভার, শূন্য রান, ৫ উইকেট, পাকিস্তানকে মাটি ধরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ়ের গ্রেভস
৫ ওভার, শূন্য রান, ৫ উইকেট, পাকিস্তানকে মাটি ধরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ়ের গ্রেভস
Commonwealth Games 2026: মীরাবাঈয়ের পর শর্মিলা, কমনওয়েলথে ঐতিহাসিক সোনা জিতলেন ধানকড়, পঞ্চম দিনে ভারতের ঝুলিতে ছয় পদক
মীরাবাঈয়ের পর শর্মিলা, কমনওয়েলথে ঐতিহাসিক সোনা জিতলেন ধানকড়, পঞ্চম দিনে ভারতের ঝুলিতে ছয় পদক

ভিডিও

Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার
Medical Council: দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, মেডিক্যাল কাউন্সিলে ৩ নতুন সদস্য মনোনীত করল স্বাস্থ্য দফতর
Haldia News: হলদিয়ায় চলল বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল বেআইনি INTTUC-র ৩টি অফিস | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৭.৭.২৬): এবার কি সরাসরি বিজেপিতেই মিশে যাবে কাকলি-সায়নীদের NCPI?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget